ঢাকা , বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ , ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেইমার কতক্ষণ খেলবেন, জানালেন আনচেলত্তি নওগাঁর সাপাহার সীমান্তে ৯ জনকে পুশ ইনের চেষ্টা, ঠেকিয়েছে বিজিবি ক্লাসে ‘বডি স্প্রে’ ব্যবহার, অসুস্থ হয়ে ১৫ শিক্ষার্থী হাসপাতালে ইরানকে নিয়ে অবশেষে কিছুটা নরম আমেরিকা! ম্যাচের দু’দিন আগে সে দেশে যেতে পারবেন তারেমিরা নেমার ফিট, তবু স্কটল্যান্ডের বিরুদ্ধে অনিশ্চিত! জানালেন ব্রাজিলের কোচ, বুধবার খেলতে পারবেন না রাফিনহা, কে ঢুকবেন দলে? ভাজাভুজি বাদ, আহার পরিমিত, চিনিযুক্ত পানীয়ের বদলে জল খেয়েও কমছে না মেদ! সমস্যা কী হতে পারে ‘আমি তোমার ইয়ারদোস্ত নই!’ সন্তানের সঙ্গে বন্ধুত্বে সীমারেখা জরুরি আমিরপুর ফেরিঘাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগের প্রেক্ষিতে রাসিক প্রশাসকের নির্দেশক্রমে সরেজমিন পরিদর্শনে প্রতিনিধি দল কলকাতায় গুদামের ছাদ ধসে ৩ জনের মৃত্যু সুনির্দিষ্ট ভ্যাটের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার ছাত্রলীগ নেতার প্রতারণায় সোনাসহ সব খুইয়ে পথে বসেছেন নারী হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু গাইবান্ধায় ফাস্টফুডের দোকানে ডেকে শিশুকে ধর্ষণচেষ্টা ম্যানেজারের ফাস্টফুডের দোকানে ডেকে শিশুকে ধর্ষণচেষ্টা ম্যানেজারের রাশমিকার খোলামেলা ভিডিও ভাইরাল! দিনাজপুরে অনলাইন জুয়াচক্রের ৪ ‘মাস্টারমাইন্ড’ গ্রেপ্তার মাদরাসাছাত্রীকে নাতনি ডেকে ঘরে নিয়ে যান বৃদ্ধ, অতঃপর... অজানা নম্বর থেকে মেসেজ করছে কে? সতর্ক করবে হোয়াট্‌সঅ্যাপ চাঁপাইনবাবগঞ্জে বন্ধুদের ছুরিকাঘাতে যুবক খুন ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

ইরানের হামলায় দুই শতাধিক ইসরাইলি হতাহত

  • আপলোড সময় : ১৫-০৬-২০২৫ ০৬:৫০:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৬-২০২৫ ০৬:৫০:৫৪ অপরাহ্ন
ইরানের হামলায় দুই শতাধিক ইসরাইলি হতাহত টানা কয়েকদিনের সংঘাতে ইসরাইলের অসংখ্য ভবন, স্থাপনা লক্ষ্য করে শত শত ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ছবি: সংগৃহীত
টানা তিন দিন ধরেই ইরান-ইসরাইল পাল্টাপাল্টি হামলা চলছে। ইসরাইলে এখন পর্যন্ত ইরানের হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত ২০০ জন। অন্যদিকে ইসরাইলের হামলায় ইরানে কমপক্ষে ৭৮ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

ইসরাইলের জরুরি চিকিৎসা পরিষেবা জানিয়েছে, তেল আবিবের দক্ষিণে বাত ইয়ামে একটি অ্যাপার্টমেন্ট ভবন সরাসরি ইরান হামলা চালালে ছয়জন নিহত হন।

ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে। ধ্বংসস্তূপের নিচে এখনও অনেকে চাপা পড়েছেন বলে জানানো হয়েছে। এই হামলায় কমপক্ষে ১৮০ জন আহত হয়েছেন।
  
এদিকে, ইরানের অন্য একটি ক্ষেপণাস্ত্র হামলায় লোয়ার গ্যালিলির তামরা গ্রামে খতিব পরিবারের চার সদস্য নিহত হন। তাদের বাসভবনে ক্ষেপণাস্ত্র আঘাত করলে এই হতাহতের ঘটনা ঘটে। এই হামলায় ১৪ চৌদ্দ জন আহত হন।
 
এদিকে ইসরাইলের গুরুত্বপূর্ণ শহর হাইফায় ইরানের একটি ক্ষেপণাস্ত্র হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
 
রোববার রাতভর ইসরাইল ও ইরান নতুন করে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। যা উত্তেজনা আরও বাড়িয়েছে এবং বিস্তৃত আঞ্চলিক সংঘাতের আশঙ্কা তৈরি করেছে।
 
ইসরাইলি বাহিনী ইরানজুড়ে বেসামরিক ও জ্বালানি অবকাঠামোতে বোমা হামলা চালানোর পর, ইরান বন্দর শহর হাইফাসহ ইসরাইলজুড়ে অসংখ্য লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
 
এছাড়া রোববার ভোরে, তেহরানে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তরে হামলা চালিয়েছে বলেও জানিয়েছে ইসরাইল।
 
এর আগে শুক্রবার ইসরাইল ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালানোর পর পাল্টা হামলা শুরু করে ইরান। সূত্র: দ্য গার্ডিয়ান

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

রাজশাহী বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত