ঢাকা , শনিবার, ২৩ মে ২০২৬ , ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাতিয়াতে বন্দুক-কার্তুজসহ সন্ত্রাসী বিদ্যুৎ গ্রেপ্তার মোহনপুরে কৃষকদলের ৬ ইউনিয়ন ও ৫৪ ইউনিট কমিটি গঠনে সমাবেশ অনুষ্ঠিত রাসিকের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য আর্থিক সহায়তা দিলেন প্রধানমন্ত্রী তানোরে শরিফ উদ্দিন মুন্সী পরিবারের মসজিদে মটর প্রদান নিয়ামতপুরে ২১ বোতল ‘স্কাফ’সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার স্যার, আপনাকে ভুলবো না”— অশ্রু আর পুষ্পবৃষ্টিতে বিদায় নিলেন গিলাবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাণপুরুষ শাহজাহান-ই-হাবীব কলসিরমুখ সীমান্ত বিজিবির বাধার মুখে খুঁটি সরিয়ে পিছু হটলো বিএসএফ ১২ স্ত্রী, ১০২ সন্তান ও ৫৭৮ নাতি-নাতনি নিয়ে সংসার চাকরির প্রলোভনে তরুণীকে পতিতালয়ে বিক্রির চেষ্টা, গ্রেফতার ৩ ‘প্রকাশ্যে মৃত্যুদণ্ড মধ্যযুগীয় নয়’—স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে গোলাম পরওয়ারের ক্ষোভ মাদরাসায় ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক করলো শুভেন্দু ইরানে তছনছ যুক্তরাষ্ট্রের বিমান আধিপত্য, চীনের কাছে চূড়ান্ত পরাস্ত হবে আমেরিকা? সিলেটে একদিনে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু থালাপাতি বিজয়ের ছোট ভাই এর ইসলাম ধর্ম গ্রহণ মদের দোকানের আড়ালে মধুচক্র, ঘণ্টা হিসাবে ঘর ভাড়া! ঝাঁটা হাতে প্রতিবাদ স্থানীয় মহিলাদের ‘গেলেও মরব, না গেলেও,’ বাহামাসে বসছে জুনিয়র ট্রাম্পের বিয়ের আসর! যুদ্ধে নাজেহাল প্রেসিডেন্ট আক্ষেপের সুরে কী বললেন? হারিয়ে যাওয়া ৪৭ টি মোবাইল ফোন হস্তান্তর ‘ঋতুস্রাব না হলে সন্তানধারণও অসম্ভব’, শিক্ষার অভাব নিয়ে সরব হৃত্বিকের প্রেমিকা সাবা আজাদ শিশুকে ধ-র্ষ-ণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার জাতীয় সুরক্ষায় বিপজ্জনক ককরোচ জনতা পার্টি! এক্স হ্যান্ডেল বন্ধ নিয়ে কেন্দ্রকে তোপ শশী-মহুয়ার

সন্ত্রাসবিরোধী বিল-২০২৬: গণহত্যার বিচার দাবি জোরালো, তবে প্রতিহিংসামুক্ত রাজনীতির আহ্বান

  • আপলোড সময় : ১০-০৪-২০২৬ ০৬:০৩:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৪-২০২৬ ০৬:০৩:৪৩ অপরাহ্ন
সন্ত্রাসবিরোধী বিল-২০২৬: গণহত্যার বিচার দাবি জোরালো, তবে প্রতিহিংসামুক্ত রাজনীতির আহ্বান ছবি: সংগৃহীত
জুলাই অভ্যুত্থানের ২০ মাস পার হলেও গণহত্যা, নির্যাতনের দায় নিয়ে কোনো অনুশোচনা নেই আওয়ামী লীগের। উল্টো নিজেদের পক্ষে সাফাই গেয়েছেন দলটির শীর্ষ থেকে তৃণমূল স্তরের নেতারা। এমন অবস্থানের কারণে সংশোধনী আকারে সন্ত্রাসবিরোধী বিল পাস হওয়ায়, নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম।

রাজনীতিবিদরা মনে করেন, আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধের মাধ্যমে অন্যান্য দল ও সরকার জনবিরোধী কর্মকাণ্ডের ক্ষেত্রে আরও সতর্ক হবে। গণহত্যার দায়ে অভিযুক্তদের বিচার হতে হবে। তবে, কেউ যেনো রাজনৈতিক প্রতিহিংসার শিকার না হন তাও মনে করিয়ে দেন রাজনীতিকরা। বলেন, ব্যক্তির অপরাধে দলকে দায়ী করাও ভবিষ্যৎ গণতন্ত্রের জন্য সুখকর হবে না।
 
২০২৪ সালে জুলাই আন্দোলনের সময় ১৪০০ বেশি মানুষকে হত্যা করা হয়েছে। ৩০ হাজারের ওপরে হতাহত আর হাজারো মায়ের বুক খালি হয়েছে শুধু একটি রাজনৈতিক দলের আক্রশের কারণে।

দল হিসেবে সেই আওয়ামী লীগের বিচার ও তাদের নিষিদ্ধের প্রশ্নে বারবার দাবি উঠেছে। অন্তবর্তী সরকার দায়িত্ব নেয়ার ১০ মাস পর আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের সকল কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে। একই সময় নির্বাচন কমিশনও স্থগিত করে আওয়ামী লীগের নিবন্ধন।

এরই ধারাবাহিকতায় বিএনপি সরকারের প্রথম অধিবেশনে সন্ত্রাসবিরোধী বিলের অধ্যাদেশ সংশোধনী আকারে সন্ত্রাসবিরোধী বিল-২০২৬ জাতীয় সংসদে পাস হয়।

সর্বসম্মতভাবে পাস হওয়া বিলটি নিয়ে রাজনীতিকরা কিভাবে দেখছেন? এমন প্রশ্নে সবাই একমত, বলছেন, জুলাই গণহত্যার দায়ে অভিযুক্তদের বিচার হতে হবে। তবে তা যেনো রাজনৈতিক প্রতিহিংসা না হয়।

বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, তৎকালীন সরকারের অপরাধের বিচার হতে হবে। এই বিচার কোনো প্রতিশোধ নয়। অন্যায়-অপরাধ হয়েছে, গণহত্যা হয়েছে। তাই বিচার হওয়া দরকার।

বাংলাদেশের কমিউস্টি পার্টির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ন্যয়বিচারের ভিত্তিতে করতে হলে দ্য ক্রিমিনাল ইনভলভ ব্যক্তিগতভাবে তাদের ক্রাইমের পানিসমেন্ট হওয়া উচিত। এখানে কোনো বাছবিচারের ব্যাপার না। কিন্তু কোনো দল যদি প্রতিহিংসা চরিতার্থ করার জন্য ছলচাতুরির মাধ্যমে কোনো পদক্ষেপ গ্রহণ করে সেটি কোনো ক্রমেই গ্রহণযোগ্য হয় না।

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে সরকার যে বিল পাস করেছে তা স্বপ্রণোদিত হয়ে নয় বরং অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ সংসদে সর্বসম্মতিতে পাশ হয়েছে। তা না হলে সরকার সমালোচনার মুখে পড়ত বলেও মত দেন রাজনীতিকরা।

সাইফুল হক বলেন, আওয়ামী লীগ প্রশ্নে বিএনপি স্বপ্রণোদিত হয়ে নতুন কোনো প্রস্তাব তারা হাজির করেনি। যে অধ্যাদেশ ছিল বিএনপি সেটাকে পার্লমেন্টে একটা আইনে কাঠামো দিয়েছে। এটা না করলে বিএনপিকে বড় ধরনের প্রশ্নের মুখোমুখি হতে হতো।

সেলিম বলেন, সরকার পার্লামেন্টে কি করবে? আমার ধারণা জনগণ আওয়ামী লীগকে তার সামগ্রিক কার্যকলাপের ওপর বিচার। জনগণ আলটিমেটলি হিসটোরিক্যালি ডিসাইড করবে কোন দল থাকবে কোন দল থাকবে না। তবে একটি দলকে সুযোগ দেয়া উচিত দেয়া।

জুলাই আন্দোলনে হত্যা-নির্যাতনসহ নানা অপরাধের দায়ে এখনও আওয়ামী লীগ দল হিসেবে কিংবা তাদের কোন নেতা অনুশোচনা ও ক্ষমা না চাওয়ায় বিরূপ প্রতিক্রিয়া আছে রাজনৈতিক নেতাদের মধ্যে। তারা মনে করেন, রাজনীতিতে ফিরতে হলে আওয়ামী লীগকেই তাদের নিজেদের দায়িত্ব বা অবস্থান জনগণকে জানাতে হবে।

সাইফুল হক বলেন, এতো বড় গণহত্যার তারা কিভাবে দায় নিচ্ছে। এ ব্যাপারে কোনো রকম কথাবার্তা ছাড়াই হঠাৎ করে তারা আবার কাজ শুরু করবে বাংলাদেশে এ রকম কোনো বাস্তবতা নেই। দেশবাসীর কাছে তারা কি বলতে চান, তা আওয়ামী লীগকে স্পষ্ট করে বলতে হবে।

ব্যক্তি বা গোষ্ঠির অপরাধের দায়ে দল নিষিদ্ধের সংস্কৃতি ভবিষ্যতে দেশের গণতন্ত্রের জন্য ভালো কিছু বয়ে আনবে না বলেও মন্তব্য করেন রাজনীতিবিদরা।

এ ব্যাপারে সাইফুল হক বলেন, দুই এক ব্যতিক্রমের বাইরে সাধারণ ভাবে দল নিষিদ্ধ করার তৎপরতা বুমেরাং হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাসিকের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য আর্থিক সহায়তা দিলেন প্রধানমন্ত্রী

রাসিকের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য আর্থিক সহায়তা দিলেন প্রধানমন্ত্রী