ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

সন্ত্রাসীদের গুলিতে দক্ষিণ আফ্রিকায় নিহত হলেন রাণীশংকৈলের সোহান

  • আপলোড সময় : ১০-০৪-২০২৬ ০৫:৫৯:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৪-২০২৬ ০৫:৫৯:০৯ অপরাহ্ন
সন্ত্রাসীদের গুলিতে দক্ষিণ আফ্রিকায় নিহত হলেন রাণীশংকৈলের সোহান সন্ত্রাসীদের গুলিতে দক্ষিণ আফ্রিকায় নিহত হলেন রাণীশংকৈলের সোহান
দারিদ্র্য জয় করে পরিবারের মুখে হাসি ফোটাতে প্রবাসে পাড়ি দেওয়া এক তরুণের জীবন থেমে গেল সন্ত্রাসীদের নির্মম গুলিতে। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের অদূরে কতলেহং এলাকায় সন্ত্রাসীদের হামলায় নিহত হয়েছেন ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার সোহান (২১)।

পারিবারিক সূত্র জানায়, বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় আফ্রিকার একটি দোকানে কর্মরত ছিলেন সোহান। এ সময় দোকানের মালিকও সেখানে উপস্থিত ছিলেন। সন্ধ্যার নামাজের পর হঠাৎ ওই এলাকায় বিদ্যুৎ চলে গেলে চারদিকে নেমে আসে ঘুটঘুটে অন্ধকার। মোমবাতি আনতে দোকানের মালিক পেছনের দিকে গেলে, ঠিক তখনই ওঁত পেতে থাকা একদল সশস্ত্র দুষ্কৃতী দোকানে ঢুকে সোহানকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়।

গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে মৃত্যুবরণ করেন সোহান। মুহূর্তের মধ্যে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ব্যবসায়িক দ্বন্দ্বের জেরেই এই হত্যাকাণ্ড ঘটতে পারে। জানা গেছে, যে দোকানে সোহান কাজ করতেন, সেই বাংলাদেশি মালিকের সঙ্গে পাশের এক সোমালি নাগরিকের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সেই বিরোধের বলি হয়েছেন নিরপরাধ বাংলাদেশী এই তরুণ এমনটাই ধারণা সেখানকার স্থানীয়দের। নিহত সোহান উপজেলার কাশিপুর ইউনিয়নের চিকন মাটি গ্রামের দুলাল মিয়ার ছেলে। পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরাতে ধারদেনা করে ছেলেকে বিদেশে পাঠিয়েছিলেন তার বাবা। কিন্তু ভাগ্য সহায় হয়নি।

শুক্রবার সকালে মৃত্যুসংবাদ গ্রামে পৌঁছালে শোকের ছায়া নেমে আসে পুরো এলাকায়। একমাত্র ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ তার মা।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি জানার পর বিস্তারিত তথ্য সংগ্রহে পুলিশ নিহতের বাড়িতে পাঠানো হয়েছে। উচ্চপর্যায়ে যোগাযোগের মাধ্যমে নিহতের মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী