ঢাকা , বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানে টানা ১১তম দিনের মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা দিল্লিতে বিক্ষোভ ঘিরে ফের বন্ধ ১৬ মেট্রো স্টেশন, চরম ভোগান্তিতে যাত্রীরা পুঠিয়ায় মাদকবিরোধী মোবাইল কোর্ট: তিন মাদকসেবীর কারাদণ্ড মহানগরীতে মাদকবিরোধী অভিযানে ১৩ জনের কারাদণ্ড চলন্ত ট্রেনে রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ: টিটিই সাময়িক বরখাস্ত পুলে নেমে জলকেলি প্রেমের টানে ভারতে আসা সেই পাক বধূ সীমার রাজশাহীতে ৭ দিনের বিশেষ অভিযান শুরু, প্রথম দিনেই গ্রেফতার ১২ সত্যিই নেটপ্রভাবীর সঙ্গে প্রেম করছেন অর্জুন গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি বিশ্বকাপ ফাইনালে নামার আগে সাজঘরে মেসির ভাষণের ভিডিয়ো প্রকাশ্যে বগুড়ায় বিয়ের আশ্বাসে বিধবাকে দিনের পর দিন ধর্ষণ গভীর রাতে পরকীয়া প্রেমিকের সঙ্গে ধরা যুবলীগ নেত্রী রাশু ঘাটাইলে কয়েল কিনতে দোকানে যায় শিশু, ফেরে রক্তাক্ত হয়ে ভোলায় প্রধান শিক্ষক ধর্ষণের পর ছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দিলেন রাজশাহীর চারঘাটে নববধূকে রাস্তা থেকে তুলে পাটক্ষেতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ কনটেন্ট ক্রিয়েটর মিস্টার বিস্ট একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন আলোচনায় বসতে মোদী সরকারকে যে শর্ত দিলেন দিল্লির বিক্ষোভকারীরা তানোরে আমন ধান রোপণে ব্যস্তসময় পার করছেন চাষিরা

তানোরে ফিলিং স্টেশনকে দু'লাখ টাকা জরিমানা

  • আপলোড সময় : ০৯-০৪-২০২৬ ১০:২২:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৪-২০২৬ ১০:২২:২৮ অপরাহ্ন
তানোরে ফিলিং স্টেশনকে দু'লাখ টাকা জরিমানা তানোরে ফিলিং স্টেশনকে দু'লাখ টাকা জরিমানা
রাজশাহীর তানোরের সীমান্তবর্তী পবার দারুশা মেসার্স মতিউর ফিলিং স্টেশনে তেল বিক্রিতে অনিয়ম, মজুতের সঠিক হিসাব না রাখা এবং গ্রাহকদের রশিদ না দেওয়ার অভিযোগে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

জানা গেছে,বৃহস্পতিবার (৯এপ্রিল) বিকালে পবা উপজেলার দারুশা কর্ণহারে অবস্থিত মতিউর ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিয়া রহমান গণমাধ্যম কর্মীদের  জানান, জ্বালানি তেলের সুষ্ঠু বণ্টন নিশ্চিত করতে সম্প্রতি সরকার পেট্রোল পাম্পগুলোতে ‘ট্যাগ অফিসার’ নিয়োগ দিয়েছে। এর অংশ হিসেবে নিয়মিত ভ্রাম্যমান আদালত পরিচালনার ধারাবাহিকতায় এ অভিযান চালানো হয়।

তিনি বলেন, মনিটরিংয়ের সময় পাম্পটির কার্যক্রমে ব্যাপক বিশৃঙ্খলা ও একাধিক গুরুতর অনিয়ম ধরা পড়ে। পাম্প কর্তৃপক্ষ কোনো ধরনের অনুমোদন ছাড়াই তেল বিক্রি করছিল। এছাড়া গ্রাহকদের তেল বিক্রির বিপরীতে বাধ্যতামূলক রশিদ দেওয়া হচ্ছিল না এবং এ সংক্রান্ত কোনো নথিও তারা দেখাতে পারেনি। তিনি বলেন, পাম্পে তেলের মজুত সংক্রান্ত যে হিসাব দেখানো হচ্ছিল, তা যাচাই করার মতো কোনো কার্যকর ব্যবস্থা সেখানে ছিল না। এসব অনিয়মের প্রেক্ষিতে ভোক্তা অধিকার ও সংশ্লিষ্ট আইন অনুযায়ী পাম্পটিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে প্রশাসনের মনিটরিং কর্মকর্তা, র‍্যাব-৫ এর সদস্য এবং সংশ্লিষ্ট ট্যাগ অফিসার উপস্থিত ছিলেন।

এদিকে স্থানীয়রা জানান,এই পাম্পের বিরুদ্ধে দীর্ঘদিনের অভিযোগ রয়েছে তেলে ভেজাল ও ওজনে কম দেয়ার।তারা এই পাম্পে নিয়মিত অভিযান পরিচালনা করার দাবি করেছেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি

গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি