ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ , ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিল্পী-সাহিত্যিকদের পূর্ণাঙ্গ ডিজিটাল ডাটাবেজ করবে শিল্পকলা একাডেমি রাজশাহী মহানগরীতে পূর্ব শত্রুতার জেরে স্বেচ্ছাসেবক দল কর্মী মারুফকে কুপিয়ে জখম বাঘায় বিপুল পরিমান এসকাফ সিরাপসহ দুইজন গ্রেফতার রাজশাহীতে মাদকসহ গ্রেফতার ২, বিভিন্ন মামলায় আটক ১৬ আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবর ‘গুজব’: তথ্যমন্ত্রী হাতিয়ায় মিয়ানমারে পাচারের সময় ১,৩৬০ বস্তা সিমেন্টসহ তিনজন আটক সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা, গ্যাস সংকটে বেড়েছে লোডশেডিং দীর্ঘ লোডশেডিংয়ে পল্লী বিদ্যুৎ স্থাপনায় হামলা, নিরাপত্তা চেয়ে আইজিপিকে চিঠি সুনামগঞ্জ সীমান্তে ৩০২ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপসহ দুই নারী আটক উলিপুরে আবাসিক মাদরাসার শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক আটক বায়েজিদে সড়ক পরিবহন আইনের মামলার পলাতক প্রধান আসামি গ্রেফতার স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যার অভিযোগ, আশুলিয়ায় দুজনের মরদেহ উদ্ধার ইঞ্জিনিয়ার হতে চায় প্রতিভাবান নানক এসএসসিতে উপজেলার সেরা সুমাইয়া জাহান সিংড়ায় এসএসসি ফলাফলে সাফল্যের শীর্ষে বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ রাণীনগরে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সিংড়ায় দৈনিক করতোয়ার ৫১ বছর পদার্পণ উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত রাণীনগরে ৩জন সারডিলারকে ২০হাজার টাকা জরিমানা ‘বাবা নেই, তাঁর শূন্যতা আজও কাটেনি ' আপনাদের ভালোবাসাই আমার শক্তি’: স্মরণসভায় প্রতিমন্ত্রী পুতুল গোদাগাড়ী মডেল হাসপাতাল চিকিৎসা সেবায় অবদান রাখছে

কক্সবাজারে আবাসিক হোটেলে অভিযান, ৪৮ তরুণ-তরুণী আটক

  • আপলোড সময় : ১৫-০৬-২০২৫ ০৬:৪৮:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৬-২০২৫ ০৬:৪৮:২১ অপরাহ্ন
কক্সবাজারে আবাসিক হোটেলে অভিযান, ৪৮ তরুণ-তরুণী আটক ছবি: সংগৃহীত
কক্সবাজার শহরের কলাতলির লাইট হাউজ পয়েন্টে ‘কটেজ জোন’ এলাকায় অভিযান চালিয়ে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৪৮ তরুণ-তরুণীকে আটক করেছে পুলিশ। আটকদের মধ্যে ৩৮ জন তরুণ ও ১০ জন তরুণী রয়েছেন।

শনিবার (১৪ জুন) দিনগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন জেলা পুলিশের ফোকাল পয়েন্ট অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান বলেন, দীর্ঘদিন ধরে লাইট হাউজ এলাকার কটেজ জোনে অসামাজিক কার্যকলাপ চলছে বলে অভিযোগ ছিল। অভিযোগ পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরীর নেতৃত্বে অভিযান চালানো হয়। এসময় ৪৮ জনকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, ওই এলাকায় তৃতীয় লিঙ্গের কয়েকজন ব্যক্তি ও যৌনকর্মীদের একটি প্রভাবশালী সিন্ডিকেট গড়ে উঠেছে। তাদের দৌরাত্ম্যে সাধারণ মানুষ ও পর্যটক চলাচলও অনিরাপদ। এমনকি সৈকতের আশপাশে পর্যটকদের জিম্মি করে টাকা আদায়ের অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।

কক্সবাজার হোটেল ও গেস্ট হাউজ মালিক সমিতির সভাপতি আবুল কাশেম সিকদার বলেন, কটেজ জোনের এসব কার্যকলাপের কারণে দীর্ঘদিন ধরে পর্যটকদের হয়রানি বেড়ে গিয়েছিল। পুলিশি অভিযানে প্রকৃত ব্যবসায়ীরা সন্তুষ্ট।

পুলিশ জানিয়েছে, আটকদের সন্দেহভাজন হিসেবে আটক দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক

গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক