ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর... আজ যেমন থাকবে দেশের আবহাওয়া বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

গরমে নিয়মিতিএই ফল খেলে ম্যাজিকের মতো উপকার পাবেন শরীরে

  • আপলোড সময় : ০৯-০৪-২০২৬ ০৪:১২:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৪-২০২৬ ০৪:১২:৩৪ অপরাহ্ন
গরমে নিয়মিতিএই ফল খেলে ম্যাজিকের মতো উপকার পাবেন শরীরে ছবি: সংগৃহীত
গ্রীষ্মকাল মানেই কড়া রোদ আর হাঁসফাঁস করা গরম। আর এই মরশুমেরই অন্যতম উপহার হল কাঁচা আম। শুধু স্বাদের জন্যই নয়, তীব্র গরমে শরীর সুস্থ রাখতে কাঁচা আমের জুড়ি মেলা ভার। গরমে নিয়মিত কাঁচা আম খেলে কী কী উপকার পাবেন, জেনে নিন-

তীব্র গরমে শরীরের তাপমাত্রা বেড়ে গিয়ে হিটস্ট্রোক হওয়ার ঝুঁকি থাকে। কাঁচা আম শরীরের অতিরিক্ত তাপ শোষণ করে শরীরকে ভিতর থেকে ঠান্ডা রাখে। বিশেষ করে কাঁচা আমের রস বা আম পোড়া শরবত খেলে শরীরের সোডিয়াম ও পটাশিয়ামের ভারসাম্য বজায় থাকে, যা সানস্ট্রোক প্রতিরোধে অত্যন্ত কার্যকর।

গরমের সময় অনেকেরই বদহজম, কোষ্ঠকাঠিন্য বা অ্যাসিডিটির সমস্যা দেখা দেয়। কাঁচা আমে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার এবং পেকটিন, যা পরিপাকতন্ত্রকে সচল রাখতে সাহায্য করে। এটি পিত্তরস নিঃসরণ বাড়িয়ে হজম প্রক্রিয়াকে উন্নত করে। প্রতিদিন সামান্য কাঁচা আম খেলে বুক জ্বালাপোড়া বা গ্যাস অম্বলের সমস্যা থেকে রেহাই পাওয়া যায়।

কাঁচা আম ভিটামিন সি-র ভাণ্ডার। এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি বাড়াতে সাহায্য করে। এছাড়া কাঁচা আম খেলে লিভারের কর্মক্ষমতা বাড়ে। এটি পিত্তথলির সংক্রমণ রোধ করে এবং লিভার থেকে টক্সিন বা ক্ষতিকারক বর্জ্য বের করে দিতে সাহায্য করে।

ত্বক ও মাড়ির যত্ন: কাঁচা আমে থাকা অ্যান্টিঅক্সিড্যান্ট ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং অকাল বার্ধক্য রোধ করে। এছাড়া মাড়ি থেকে রক্ত পড়া বা স্কার্ভি রোগ প্রতিরোধে কাঁচা আম খুবই উপকারী। দাঁত ও হাড়ের মজবুত গঠনেও এর ভূমিকা রয়েছে।

যারা ওজন কমাতে চান, তাদের জন্য কাঁচা আম একটি আদর্শ ফল। এতে ক্যালোরি খুব কম এবং আঁশ বেশি থাকায় দীর্ঘক্ষণ পেট ভরা রাখে। এছাড়া কাঁচা আম রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে, যা ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী হতে পারে।

উপকারী হলেও অতিরিক্ত কাঁচা আম খাওয়া উচিত নয়। অতিরিক্ত পরিমাণে খেলে গলায় সংক্রমণ বা পেটে ব্যথা হতে পারে। বিশেষ করে কাঁচা আম খাওয়ার ঠিক পরেই জল খাওয়া এড়িয়ে চলা উচিত।

প্রকৃতির এই ফলকে গরমে নিয়মিত খেতে পারেন। ডালে দিয়ে হোক কিংবা চাটনি বা শরবত হিসেবে, সুস্থ থাকতে খাদ্যতালিকায় অল্প পরিমাণে কাঁচা আম রাখতেই পারেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক