ঢাকা , শুক্রবার, ১২ জুন ২০২৬ , ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারিয়ে দুর্দান্ত কামব্যাক কোরিয়ার বিশ্বজুড়ে ৫৬ শতাংশ বেসামরিক নাগরিকের মৃত্যুর জন্য দায়ী ইসরায়েল! মা শ্রীদেবীকে ছাড়িয়ে গেলেন জাহ্নবী দীর্ঘদিনের জলাবদ্ধতার অবসানে আত্রাই উপজেলা পরিষদ মাঠে আরসিসি ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন সকালে এক চামচ ঘি! হজমশক্তি বাড়ানোর পাশাপাশি ত্বকেও আনতে পারে স্বাভাবিক উজ্জ্বলতা লালপুরে বিষাক্ত সাপের কামড়ে কৃষকের মৃত্যু সব তিক্ততা ভুলে আচমকা দীপিকার প্রশংসায় পঞ্চমুখ কঙ্গনা! দিল্লিতে ফের বহুতল আবাসনে অগ্নিকাণ্ড, এবার প্রাণ গেল তিনজনের ঋণনির্ভর উচ্চাভিলাষী লুটপাটের বাজেট: জামায়াত ফিলিপাইনের ভূমিকম্পে নিহত বেড়ে ৫৫ ‘জঘন্য আজেবাজে কাজে আমার গান ব্যবহার করবেন না’: ট্রাম্পকে আরিয়ানা গ্রান্ডে ৫০ ছুঁইছুঁই শাকিরার শরীরে মেদ জমে না বিশেষ খাদ্যাভ্যাসে! এবারের বাজেট মানুষের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য করা হয়েছে --পুতুল খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা তানোরে শিশুধর্ষণের অভিযোগে আটক কিশোর কারাগারে ৮৯ দিনে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যু ৬৪৩ জনের বগুড়ায় শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার বগুড়ায় শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার আগামী অর্থবছরে ৪১ লাখ নারীকে ফ্যামিলি কার্ড দেবে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বাদামভাজা কী ভাবে রাখলে মিইয়ে যাবে না, গন্ধ হবে না, বজায় থাকবে কুড়মুড়ে ভাবও

রংপুরে আবু সাঈদ হত্যা: দুই আসামির মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন

  • আপলোড সময় : ০৯-০৪-২০২৬ ০৪:১১:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৪-২০২৬ ০৪:১১:০৬ অপরাহ্ন
রংপুরে আবু সাঈদ হত্যা: দুই আসামির মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন রংপুরে আবু সাঈদ হত্যা: দুই আসামির মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন
জুলাই আন্দোলনে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাঈদ হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে অন্যান্য আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। প্যানেলের অপর সদস্যরা হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি হলেন পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়। তারা বর্তমানে গ্রেপ্তার অবস্থায় রয়েছেন।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন পুলিশের সাবেক সহকারী কমিশনার মো. আরিফুজ্জামান, সাবেক পরিদর্শক (নিরস্ত্র) রবিউল ইসলাম এবং সাবেক উপপরিদর্শক (নিরস্ত্র) বিভূতিভূষণ রায়। তারা পলাতক রয়েছেন।

মামলায় মোট ৩০ জন আসামির মধ্যে ছয়জন বর্তমানে গ্রেপ্তার আছেন। তাদের মধ্যে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, সাবেক সহকারী রেজিস্ট্রার রাফিউল হাসান রাসেল, চুক্তিভিত্তিক কর্মচারী মো. আনোয়ার পারভেজ, এএসআই আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় এবং নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী ওরফে আকাশ। রায় ঘোষণার সময় তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়।

অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মো. হাসিবুর রশীদসহ ২৪ জন আসামি এখনও পলাতক রয়েছেন। পলাতকদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, পুলিশ কর্মকর্তা এবং ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতারা রয়েছেন।

মামলার বিবরণে জানা যায়, ২০২৪ সালের ১৬ জুলাই রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এ ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তদন্ত শেষে ২০২৪ সালের ২৪ জুন ৩০ জনকে আসামি করে প্রতিবেদন দাখিল করা হয়।

পরবর্তীতে একই বছরের ৬ আগস্ট ট্রাইব্যুনাল আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেন এবং ২৭ আগস্ট সূচনা বক্তব্যের মধ্য দিয়ে বিচার কার্যক্রম শুরু হয়। মামলার প্রথম সাক্ষী হিসেবে নিহতের বাবা মকবুল হোসেন জবানবন্দি দেন। চলতি বছরের ১৪ জানুয়ারি সাক্ষ্যগ্রহণ শেষ হয় এবং ২৭ জানুয়ারি যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ ছিল।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী মহানগরীতে পুলিশের তৎপরতায় নিখোঁজ কিশোরী উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর

রাজশাহী মহানগরীতে পুলিশের তৎপরতায় নিখোঁজ কিশোরী উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর