ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোদাগাড়ীতে ১২ বোতল ভারতীয় মদ সহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা পবায় প্রান্তিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী-পরিবারের মাঝে ২৭ লাখ টাকার সহায়তা বিতরণ ঠাকুরগাঁওয়ের নিখোঁজ হওয়া ৪ স্কুলছাত্রী একদিন পর সিলেটে উদ্ধার: মানবপাচারের আশঙ্কা রাণীশংকৈলে মাঠে গবাদিপশু আনতে গিয়ে বজ্রাপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু সিংড়ায় গভীর রাতে স্কুল দপ্তরীর ৪টি খড়ের পালা পুড়ে ছাই কৃষিতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নতুন সম্ভাবনা তৈরি করবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল কিয়েভে রাশিয়ার রকেট, ড্রোন হামলায় নিহত ২৭ নগরীতে পুলিশের অভিযান গ্রেপ্তার ১১ ভুল ভঙ্গির কারণেই দ্রুত বুড়িয়ে যাচ্ছে শরীরের পেশিগুলি রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর: তথ্যমন্ত্রী দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম এইচএসসি: পুঠিয়ায় ভুল প্রশ্নপত্র সরবরাহের অভিযোগ, পরীক্ষার্থীদের ক্ষোভ প্রধানমন্ত্রীর সহায়তায় হাসি ফুটল ২২০ অসহায় নারীর মুখে নিয়ামতপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ ভেনেজুয়েলায় ভূমিকম্প: ১৪০ টন কংক্রিটের ধ্বংসস্তূপ থেকে ৮ দিন পর যুবক উদ্ধার ​রাণীশংকৈলে বজ্রপাতে কৃষকের মৃত্যু মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা চাচি-ভাতিজি নিহত ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে মৃত্যু প্রায় ৯ হাজার জনের তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনিকে শেষ শ্রদ্ধা জানাল জামায়াতের প্রতিনিধিদল

রাজশাহী মহানগরীকে স্বাস্থ্যকর, নিরাপদ, তিলোত্তমা ও শান্তির শহর হিসেবে বিনির্মাণের প্রত্যয়

  • আপলোড সময় : ০৯-০৪-২০২৬ ০৩:৪৭:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৪-২০২৬ ০৩:৪৭:৫৩ অপরাহ্ন
রাজশাহী মহানগরীকে স্বাস্থ্যকর, নিরাপদ, তিলোত্তমা ও শান্তির শহর হিসেবে বিনির্মাণের প্রত্যয় রাজশাহী মহানগরীকে স্বাস্থ্যকর, নিরাপদ, তিলোত্তমা ও শান্তির শহর হিসেবে বিনির্মাণের প্রত্যয়
রাজশাহী মহানগরীকে স্বাস্থ্যকর, নিরাপদ, তিলোত্তমা ও শান্তির শহর হিসেবে বির্নিমাণের লক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের আয়োজনে মহানগরীর দপ্তর সংস্থার প্রধানগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেলা ১২টায় নগর ভবনে সরিৎ দত্তগুপ্ত নগর সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। সভায় সম্মিলিতভাবে রাজশাহী মহানগরীকে আরো সুন্দর, স্বাস্থ্যকর, নিরাপদ, তিলোত্তমা ও শান্তির শহর হিসেবে বিনির্মাণের প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা। সভায় অতিথিবৃন্দকে রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষে সম্মাননা স্মারক তুলে দেন রাসিক প্রশাসক। এরআগে নগর ভবনে আগমনে অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান তিনি।

সভায় বক্তব্য রাখেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. মোঃ জিললুর রহমান, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এস.এম তুহিনুর আলম, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ খন্দকার মোঃ ফয়সল আলম, রাজশাহী জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক বেলায়েত হোসেন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের পক্ষে উপ-পরিচালক ডা. মো. হাসানুল হাছিব। সভায় পাওয়ার পয়েন্টে বিস্তারিত তথ্যচিত্র উপস্থাপন করেন রাসিকরে তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন। সভায় আরএমপি, আরডিএ, মেডিকেল কলেজ, রামেক হাসপাতাল এর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও সিটি কর্পোরেশনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আস্থা ও বিশ্বাস রেখে আমাকে রাজশাহী মহানগরীকে সেবা করার সুযোগ দিয়েছেন। আমি নগরবাসীর আকাঙ্খা ও প্রত্যাশা পূরণে কাজ করবো। প্রধানমন্ত্রী আমার মাধ্যমে রাজশাহীকে ঢেলে সাজাবেন। তিনি বলেছেন, রাজশাহী সুন্দর, একে আরো সুন্দরভাবে সাজাতে হবে।

রাসিক প্রশাসক আরো বলেন, আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে রাজশাহীকে আরো সুন্দর, স্বাস্থ্যকর, নিরাপদ, তিলোত্তমা ও শান্তির শহর হিসেবে বিনির্মাণ করতে চাই। এ কাজে আমি সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।

আরএমপি পুলিশ কমিশনার ড. মোঃ জিললুর রহমান বলেন, নগরীর সমস্যা ও সম্ভাবনাকে চিহ্নিত করে রাজশাহীকে এগিয়ে নিতে রাসিক প্রশাসক মহোদয়ের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। মাদক নিয়ন্ত্রণ, ডিজিটাল সিকিউরড সিটি হিসেবে রাজশাহী মহানগরীকে গড়ে তুলতে পুরো নগরীকে সিসি ক্যামেরার আওতায় আনা, যানজট নিয়ন্ত্রণ করে চলাচল নির্বিঘ্ন করতে আমরা সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছি। সকল উন্নয়নে ও নিরাপদ নগরী গড়তে আরএমপি‘র পক্ষ থেকে রাজশাহী সিটি কর্পোরেশনকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।

আরডিএ চেয়ারম্যান এস.এম তুহিনুর আলম বলেন, নগরীর উন্নয়নে আরডিএ রাজশাহী সিটি কর্পোরেশনকে সার্বিকভাবে সহযোগিতা করবে। রাজশাহীর পদ্মা নদীকে ঘিরে পদ্মা ড্রাইভওয়ে নির্মাণ, আবাসন প্রকল্প গ্রহণসহ বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সকলে সমন্বয় করে উন্নয়ন কাজ বাস্তবায়ন করলে টেকসই উন্নয়ন ও নাগরিক সুবিধা বৃদ্ধি পাবে।
 
সভায় অবৈধ স্থাপনা ও ফুটপাত দখলমুক্তকরণ, যানজট নিরসন, বৈদ্যুতিক ক্যাবল ও ড্রেনের স্লাব চুরি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, সিসি ক্যামেরা স্থাপন, শিরোইল এলাকায় যত্রতত্র গাড়ি পার্কিং রোধ, বাস টার্মিনাল নওদাপাড়ায় স্থানান্তর, আরডিএ মাকের্ট এর উন্নয়ন, স্থায়ী ওয়ার্ড কার্যালয়ের জমি প্রদান সহ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করা হয়।

রাসিকের সচিবের সোহেল রানার সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নূর-ঈ-সাঈদ, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা

স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা