ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কমিউনিটি পুলিশ কাবাডি পুরুষে দুর্গাপুর, নারীতে গোদাগাড়ীর শিরোপা রাজশাহী তায়কোয়ানডো দোজাং রানার্সআপ ট্রফি জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার কাছে হস্তান্তর গোমস্তাপুরে ডাকাতি মামলায় পলাতক আসামি গ্রেপ্তার ​রাজশাহী নগরীতে ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ১, আটক ২৫ ইন্দোনেশিয়ায় বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিলেন হামজা চৌধুরী রাজশাহীতে মামলার ১২ ঘণ্টায় ধর্ষণ মামলার আসামি গ্রেফতার নিউ ইয়র্কের উদ্দেশে রওনা দিলেন ইরানের প্রেসিডেন্ট দুমকিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১ সাহেববাজার স্বর্ণপট্টির ​কারূশ্রী জুয়েলার্স চুরির ৫ ভরি স্বর্ণ উদ্ধার, গ্রেফতার ৮ ছেলেকে জিম্মি করে মাকে ধর্ষণ: প্রধান আসামির বাড়িঘর ভাঙচুর বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা বলিউড অভিনেত্রী রানি মুখার্জির মা মারা গেছেন রাসেলের স্ত্রীর স্বীকৃতি চান অন্তঃসত্ত্বা অনামিকা এশিয়ায় আলাদা নতুন মুসলিম রাষ্ট্র গঠনের ঘোষণা! ইরানের আকাশে অজ্ঞাত উড়ন্তযান, গভীর রহস্য ভারতে মুসলিমদের নিয়ে বিজেপি নেতার কুরুচিপূর্ণ মন্তব্য মুক্তির আগেই গিনেস বুকে আল্লু অর্জুনের ‘রাকা’ প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় পঞ্চম শ্রেণির ছাত্রীর ৫ দাঁত ভেঙে দিল যুবক ‘আমি কাকে আম্মু বলে ডাকব’ নওগাঁর মান্দায় ভ্যান চালিয়ে যাচ্ছিলেন ফারুক, মুহুর্তেই পিষে দিলো বাস

যুদ্ধবিরতির দিনে লেবাননে ইসরায়েলের হামলায় নিহত ২৫৪

  • আপলোড সময় : ০৯-০৪-২০২৬ ০৩:২৭:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৪-২০২৬ ০৩:২৭:৫০ অপরাহ্ন
যুদ্ধবিরতির দিনে লেবাননে ইসরায়েলের হামলায় নিহত ২৫৪ ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির প্রথম দিনেই লেবাননে ইসরায়েলের নির্বিচার হামলায় অন্তত ২৫৪ জন নিহত হয়েছেন। হিজবুল্লাহ বুধবার সাময়িকভাবে হামলা বন্ধ রাখলেও লেবাননজুড়ে ব্যাপক হামলা চালায় ইসরায়েলি বাহিনী।

লেবাননের জরুরি পরিষেবা সংস্থা (সিভিল ডিফেন্স) জানিয়েছে, হামলায় ১ হাজার ১৬৫ জনের বেশি মানুষ আহত হয়েছেন। শুধুমাত্র রাজধানী বৈরুতেই ৯২ জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন ৭৪২ জন। এছাড়া বৈরুতের দক্ষিণ শহরতলিতে মৃত্যু হয়েছে আরও ৬১ জনের।

দেশটির বিভিন্ন এলাকা থেকে পাওয়া তথ্যানুযায়ী, নাবাতিয়েহ এলাকায় ২৮ জন, বালবেকে ১৮ জন, আলেই জেলায় ১৭ জন, টায়ারে ১৭ জন, সিদনে ১২ জন এবং হেরমেলে ৯ জন নিহত হয়েছেন। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণার মাত্র কয়েক ঘণ্টা পর এই হামলা চালানো হয়। লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবিহ বেরি এই ঘটনাকে ‘পূর্ণমাত্রার যুদ্ধাপরাধ’ হিসেবে বর্ণনা করেছেন।

তিনি বলেন, “আন্তর্জাতিক সম্প্রদায় এবং আইনের প্রতি চরম অবজ্ঞা প্রদর্শন করে ইসরায়েল বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানাচ্ছে।”

হামলার আগে হিজবুল্লাহর পক্ষ থেকে জানানো হয়েছিল, তারা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতির প্রতি শ্রদ্ধাশীল এবং ইসরায়েলে সব ধরনের হামলা স্থগিত রেখেছে।

তবে হিজবুল্লাহর এই ঘোষণার পরও ইসরায়েলি বিমানবাহিনী মাত্র ১০ মিনিটের ব্যবধানে বৈরুতসহ বিভিন্ন এলাকায় ১০০টি নিশানায় বিমান হামলা চালায়।

যদিও যুদ্ধবিরতি আলোচনায় সহযোগিতা করা ইরান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী- দুইজনই বলেছিলেন, এই চুক্তির আওতায় লেবাননও রয়েছে। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তা নাকচ করে দেন।

ইসরায়েলের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির সাফ জানিয়ে দিয়েছেন, কোনো ধরনের আপস ছাড়াই হিজবুল্লাহর ওপর তাদের হামলা অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাহেববাজার স্বর্ণপট্টির ​কারূশ্রী জুয়েলার্স চুরির ৫ ভরি স্বর্ণ উদ্ধার, গ্রেফতার ৮

সাহেববাজার স্বর্ণপট্টির ​কারূশ্রী জুয়েলার্স চুরির ৫ ভরি স্বর্ণ উদ্ধার, গ্রেফতার ৮