ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬ , ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বায়েজিদে সড়ক পরিবহন আইনের মামলার পলাতক প্রধান আসামি গ্রেফতার স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যার অভিযোগ, আশুলিয়ায় দুজনের মরদেহ উদ্ধার ইঞ্জিনিয়ার হতে চায় প্রতিভাবান নানক এসএসসিতে উপজেলার সেরা সুমাইয়া জাহান সিংড়ায় এসএসসি ফলাফলে সাফল্যের শীর্ষে বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ রাণীনগরে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সিংড়ায় দৈনিক করতোয়ার ৫১ বছর পদার্পণ উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত রাণীনগরে ৩জন সারডিলারকে ২০হাজার টাকা জরিমানা ‘বাবা নেই, তাঁর শূন্যতা আজও কাটেনি ' আপনাদের ভালোবাসাই আমার শক্তি’: স্মরণসভায় প্রতিমন্ত্রী পুতুল গোদাগাড়ী মডেল হাসপাতাল চিকিৎসা সেবায় অবদান রাখছে বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান নগরীতে গাঁজা, হেরোইন ও ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারী গ্রেপ্তার ২ তানোরে হতদরিদ্রদের মাঝে ছাতা বিতরনের উদ্যোগ নিয়েছেন যুবদল নেতা শরিফ উদ্দিন মুন্সী বেলপুকুরিয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত কয়েকজন, হাসপাতালে নেওয়ার পথে করিমের মৃত্যু জন্মদিনে জিপিএ-৫ অর্জন বিথীর ঘরে দ্বিগুণ আনন্দ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ লালপুরে ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহতের পরিবারকে নওগাঁ জেলা প্রশাসনের সহায়তা রাজশাহীর সীমান্তে ব্রণ কফ সিরাপ মাদক কারবারী গ্রেফতার ১ রাজশাহী সিটি কর্পোরেশনের বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত

পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ফুয়েল পাস

  • আপলোড সময় : ০৯-০৪-২০২৬ ০৩:২৪:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৪-২০২৬ ০৩:২৪:৫৫ অপরাহ্ন
পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ফুয়েল পাস ছবি: সংগৃহীত
শৃঙ্খলা আনতে রাজধানীর দুটি পেট্রোল পাম্পে পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপের মাধ্যমে জ্বালানি তেল বিক্রি শুরু হচ্ছে।  

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সচিবালয়ে সার্বিক জ্বালানি পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের মুখপাত্র ও যুগ্ম সচিব (অপারেশন অনুবিভাগ) মনির হোসেন চৌধুরী এ তথ্য জানান।  

তিনি বলেন, পরীক্ষামূলকভাবে আমরা দুটি ফিলিং স্টেশনে কাজ শুরু করেছি, একটি আসাদগেটের সোনার বাংলা, আরেকটি তেজগাঁয়ের ট্রাস্ট ফিলিং স্টেশন। এরই মধ্যে প্রচুর সাড়া পাওয়া যাচ্ছে, অনেকেই রেজিস্ট্রেশন করছেন। আমার মনে হয় রেজিস্ট্রেশনকারীর সংখ্যা ১০ হাজার অতিক্রম করেছে।  

যুগ্ম সচিব বলেন, তবে এই কাজটা একটু সময়সাপেক্ষ। আমরা মোটরসাইকেলে ফোকাস করে দুটি ফিলিং স্টেশনে কাজটি শুরু করেছি। আশা করি ধীরে ধীরে ঢাকা শহর পুরোটা কাভার করতে পারবো। এরপর হয়তো আমরা এটি দেশব্যাপী রেপ্লিকেট করার চেষ্টা করবো।

জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, বৈশ্বিক সংঘাতের কারণে দীর্ঘমেয়াদি প্রভাব এখনও বিদ্যমান। যুদ্ধ পরিস্থিতি স্বাভাবিক হলে স্বল্পমেয়াদে কিছুটা স্বস্তি আসতে পারে, তবে এর দীর্ঘমেয়াদি অর্থনৈতিক প্রভাব বিশ্বব্যাপী পড়বে।

সংসদে মন্ত্রীর জ্বালানি তেলের দাম আগামীতে বাড়তে পারে এমন ইঙ্গিত নিয়ে প্রশ্নের জবাবে যুগ্মসচিব বলেন, বিভিন্ন মন্ত্রণালয় ইতোমধ্যে সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় কাজ শুরু করেছে। জ্বালানি তেলের দাম আগামীতে বাড়তে পারে এমন ইঙ্গিত থাকলেও এপ্রিল মাসের শুরুতে দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভবিষ্যতে নীতিনির্ধারণী পর্যায়ে কোনো পরিবর্তন হলে তা জনসাধারণকে জানানো হবে।

প্যানিক বায়িং নিয়ে সরকার আর কি উদ্যোগ নিয়েছে? এমন প্রশ্নেন জবাবে এই মুখপাত্র বলেন, প্যানিক বায়িং বা আতঙ্কে অতিরিক্ত জ্বালানি কেনার প্রবণতা নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধিকেই প্রধান উপায় হিসেবে দেখছে সরকার। বর্তমান বৈশ্বিক পরিস্থিতির প্রভাব নিয়ে মানুষের মধ্যে যে মনস্তাত্ত্বিক চাপ তৈরি হয়েছে, তা ধীরে ধীরে কেটে যাবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক

গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক