ঢাকা , বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬ , ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পানি নিষ্কাশনের পথে প্রতিবন্ধকতা সৃস্টি করে রাস্তা নির্মাণ পুঠিয়ায় মহাসড়কে গতিরোধ করে ১৯ মহিষসহ ট্রাক লুট রুয়েট উপাচার্যের অভিনন্দন বার্তা রাজধানীর বুকে ‘শিশুবাজার’, আট লক্ষ টাকায় শিশুপুত্র, অর্ধেক দামে কন্যা! ইতিহাসের এই দিনের স্মরণীয় অধ্যায় মা-দিদিমার পুরনো শাড়ি ছিঁড়ে গিয়েছে?৫ পন্থায় রঙিন করে তুলুন বাড়ির প্রতিটি কোণ বর্ষার সময়ে ভাল ফলন হয় হরেক সব্জির, বাগানে বা জানালায় সহজে ফলাতে পারেন ওজন কমুক স্বাস্থ্য বজায় রেখে আকাঙ্ক্ষা চামোলার ব্যক্তিগত গোপন তথ্য ফাঁস প্রেসিডেন্ট ট্রোলকে এবার হাসির অস্ত্রে পরিণত করলেন আলিয়া ভাট ঠাকুরগাঁওয়ে প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট সেবার নামে কোটি টাকার অনিয়মের অভিযোগ নতুন পোশাকে পুলিশ ১১ বছর পর মিলল বিচার: রাণীশংকৈলে বাক্‌প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় প্রধান আসামির যাবজ্জীবন বগুড়ায় ছাত্রীকে একান্তে দেখা করতে বলেন মাদরাসা শিক্ষক কেন্দুয়ায় স্কুলছাত্রীকে পাটক্ষেতে নিয়ে যান মতি মিয়া, অতঃপর... রাজশাহীর খাদ্য প্রশাসনে দুই বছরের প্রতীক্ষার অবসান বাগেরহাট স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে হাসপাতালে ১১ শিক্ষার্থী সন্তানদের জিম্মি করে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ কৃষক লীগ নেতার কুমিল্লায় প্রধান শিক্ষক রাতে প্রবাসীর স্ত্রীর ঘরে গিয়ে ধরা মাদকাসক্ত নাতির হামলায় দাদির মৃত্যু, আশঙ্কাজনক অবস্থায় দাদা

আইনি বিপাকে নোরা ফাতেহি!

  • আপলোড সময় : ০৯-০৪-২০২৬ ০৩:২২:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৪-২০২৬ ০৩:২২:৫৪ অপরাহ্ন
আইনি বিপাকে নোরা ফাতেহি! নোরা ফাতেহি। ছবি: সংগৃহীত
‘সরকে চুনার তেরি’ গানকে ঘিরে দেশজুড়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে কড়া পদক্ষেপ নিয়েছে জাতীয় মহিলা কমিশন (এনসিডব্লিউ)। অভিনেত্রী নোরা ফতেহি-কে ব্যক্তিগতভাবে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের তরফে। আগামী ২৭ এপ্রিল ২০২৬-এ এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

‘কেডি: দ্য ডেভিল’ ছবির এই গানটির কথায় অশালীনতা এবং নারীর মর্যাদাহানির অভিযোগ ওঠার পরই স্বতঃপ্রণোদিত হয়ে তদন্ত শুরু করে কমিশন। ৬ এপ্রিলের শুনানিতে নোরার আইনজীবী উপস্থিত থাকলেও, তা গ্রহণ করেনি কমিশন। স্পষ্ট জানানো হয়, নোরাকেই সরাসরি হাজির হতে হবে।

এই শুনানির নেতৃত্বে থাকা কমিশনের চেয়ারপার্সন বিজয়া রাহাতকর বলেন, “সৃজনশীলতার নামে নারীর সম্মান খর্ব করা যায় না।” তাঁর মতে, গানটির লিরিক নারীর মর্যাদার পরিপন্থী এবং তা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়।

শুনানিতে উপস্থিত ছিলেন গীতিকার রাকিব আলম, পরিচালক প্রেম এবং কেভিএন প্রোডাকশনসের প্রতিনিধিরা। তাঁরা লিখিতভাবে দুঃখপ্রকাশ করে স্বীকার করেন যে গানটি সমাজে নেতিবাচক প্রভাব ফেলেছে। পাশাপাশি আগামী তিন মাস নারী ক্ষমতায়নের জন্য কাজ করার প্রতিশ্রুতিও দিয়েছেন এবং সেই সংক্রান্ত রিপোর্ট কমিশনে জমা দেওয়ার কথা জানিয়েছেন।

এদিকে, এই বিতর্কে জড়িয়ে অভিনেতা সঞ্জয় দত্ত-কেও আগামী ৮ এপ্রিল কমিশনের সামনে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ইউটিউবে মুক্তির পরই ‘সরকে চুনার তেরি’ গানটি তার যৌন ইঙ্গিতপূর্ণ কথার জন্য সমালোচনার মুখে পড়ে। বিতর্ক বাড়তে থাকায় শেষ পর্যন্ত গানটি প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেওয়া হয়। তবে বিতর্কের মধ্যেই আগামী ৩০ এপ্রিল মুক্তি পেতে চলেছে এই ছবিটি, যেখানে মুখ্য ভূমিকায় রয়েছেন ধ্রুব সরজা।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
রুয়েটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

রুয়েটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক