ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জরুরি জনসচেতনতামূলক বিজ্ঞপ্তি, জেলা প্রশাসন, রাজশাহী বরেন্দ্র অঞ্চলকে ‘স্মার্ট কৃষি অঞ্চল’ হিসেবে গড়ে তুলতে চাই চেয়ারম্যান তুহিন দীর্ঘ ১৯বছর পর যৌথ বাহিনীর জব্দ করার বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু নগরীতে ৫’জন মাদক কারবারি-সহ গ্রেফতার ১৮ রাজশাহী নগরীতে কিছুক্ষণ ভারী বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা ১৫৫ বছরে রাজশাহী এসোসিয়েশন: ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার আহ্বান রাবি শিক্ষার্থীদের রেল অবরোধ সারা দেশের সাথে যোগাযোগ বন্ধ প্রেমে বিচ্ছেদের পর অভিনেতাকে জুতাপেটা করলেন অভিনেত্রী! ক্লাস শেষে ছাত্রকে নিজ কক্ষে নিয়ে যেতেন মাদরাসার শিক্ষক স্বামী প্রবাসে, প্রেমিকের সঙ্গে যে কাণ্ড ঘটালেন তরুণী! ফিফার সাহায্যে ফাইনালে মেসিরা! আবার বিতর্ক বাড়িয়ে দিলেন রোনাল্ডো বাঘায় শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার বিশ্বকাপ জিতে গোলপোস্টের জাল কেটে নিয়েছেন স্পেনের ফুটবলারেরা! জামালপুরে প্রেমিকের বাড়িতে ২ নারীর অনশন রাস্তার জায়গা দখলের অভিযোগে আরডিএ চেয়ারম্যানের সরেজমিন পরিদর্শন নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড নাটোরের সিংড়ায় ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা প্রতিবন্ধী যুবতীকে ফুসলিয়ে ঘরে নিয়ে গেলেন ৭৫ বছরের বৃদ্ধ বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়া স্বামীর বাড়িতে ঢুকে নারীকে ধর্ষণ ফরিদপুরে গভীর রাতে ইমামের স্পর্শকাতর অঙ্গ কাটলেন স্ত্রী

নিরপেক্ষ হয়ে নির্বাচনে রেফারির ভূমিকা পালন করবে কমিশন: সিইসি

  • আপলোড সময় : ১৫-০৬-২০২৫ ০৬:৪২:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৬-২০২৫ ০৬:৪২:৫২ অপরাহ্ন
নিরপেক্ষ হয়ে নির্বাচনে রেফারির ভূমিকা পালন করবে কমিশন: সিইসি ছবি: সংগৃহীত
আগামী সংসদ নির্বাচনে কোনো দলের পক্ষে লেজুড়বৃত্তি না করে, নিরপেক্ষভাবে কাজ করতে ইসি কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

রোববার (১৫ জুন) ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবসে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে এ কথা বলেন সিইসি।

নাসির উদ্দিন বলেন, আমরা রেফারির মতো কাজ করব। যারা খেলবে খেলুক, যারা জিতবে জিতুক। কিন্তু আমাদের দায়িত্ব হবে একটা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে দেয়া। সেটা করার জন্য আমরা বদ্ধপরিকর।

তিনি বলেন, ভোটের তারিখ নির্ধারনের দু’মাস আগে শিডিউল দেয়া হবে। যতটা সম্ভব তরুণদের তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। এজন্য আইনে কিছু পরিবর্তন করা হবে।

সিইসি বলেন, নির্বাচন সংক্রান্ত যাবতীয় কাজ অনেকটাই এগিয়ে এসেছে। যতটুকু বাকি, সেগুলো সবাইকে নিয়ে শেষ করতে হবে। ইসির মূল শপথই হবে একটা সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা।

এসময় উপস্থিত ছিলেন চার নির্বাচন কমিশনার, ইসি সচিবসহ অন্যান্য কর্মকর্তারা।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড