ঢাকা , বুধবার, ২২ এপ্রিল ২০২৬ , ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুখের ক্যানসার! নেপথ্যে রয়েছে আরও ৪ কারণ নারী সেজে ম্যারাথনে দৌড়ে ধরা ২ পুরুষ  যশোরে দুই সন্তানসহ বিষপান, মায়ের মৃত্যু চট্টগ্রামে বহির্নোঙরে পৌঁছেছে এক লাখ টন ডিজেল ও অকটেনবাহী ৩ ট্যাংকার আলিয়া ভাটকে কটাক্ষ নয়, ভুল বোঝাবুঝি, বিতর্কে মুখ খুললেন মিনি মাথুর দ্বিতীয়বার মা হতে চলেছেন অভিনেত্রী পূজা নাঈমের অনন্য ‘ট্রিপল সেঞ্চুরি’ গুরুদাসপুরে ৬টি গরু চুরির ঘটনায় আতঙ্ক চারঘাটে ট্রেনে কাটা পড়ে নারী ও যুবকের মৃত্যু ময়মনসিংহে হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড ইরানে যুদ্ধ চান না সাবেক মার্কিন সেনারা, বিক্ষোভে গিয়ে আটক ৬০ কেরলের ত্রিশূরে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে প্রাণ গেল ৮ জনের চুক্তি না হলে সেনাবাহিনী ঝাঁপিয়ে পড়ার জন্য মুখিয়ে আছে: ট্রাম্প পৌনে ২ লাখ টন জ্বালানি তেল আমদানি প্রস্তাব অনুমোদন, ব্যয় কত? গোদাগাড়ীতে নাবিল গ্রুপের বর্জ্যে দূষণ: ভ্রাম্যমাণ আদালতে নিয়মিত মামলা নির্দেশ গুরুদাসপুরে ৬টি গরু চুরির ঘটনায় আতঙ্ক রাণীশংকৈলে সিসি ক্যামেরার আওতায় ১৮ হাজার পরীক্ষার্থী নিয়ামতপুরে এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৬৪ পরীক্ষার্থী মেঘনায় জোয়ারের পানিতে ভেসে এলো অজ্ঞাত যুবকের মরদেহ প্রায় ৯৯ ভাগ পরীক্ষার্থীর উপস্থিতিতে শুরু হলো রাজশাহী শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষা

কোম্পানীগঞ্জে সরকারি সড়কের ইট আত্মসাতের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

  • আপলোড সময় : ০৯-০৪-২০২৬ ০৩:১২:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৪-২০২৬ ০৩:১২:৩৬ অপরাহ্ন
কোম্পানীগঞ্জে সরকারি সড়কের ইট আত্মসাতের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে কোম্পানীগঞ্জে সরকারি সড়কের ইট আত্মসাতের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নে সরকারি সড়কের ইট আত্মসাত ও উন্নয়ন কাজের অর্থ ভাগাভাগির অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবদল নেতার বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তার নাম দেলোয়ার হোসেন ওরফে মুকুল। তিনি উপজেলার সিরাজপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক।  

স্থানীয় সূত্রে জানা গেছে, সিরাজপুর ইউনিয়ন পরিষদের তত্ত্বাবধানে কাবিখা প্রকল্পের আওতায় সিরাজপুর ৬নম্বর ওয়ার্ডের বীর মুক্তিযোদ্ধা হাবিলদার সড়কের ১ হাজার ফুট উন্নয়নের জন্য প্রায় ১ লাখ ৪০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। তবে অভিযোগ রয়েছে, প্রায় অর্ধলক্ষ টাকা ব্যয় করে বাকি অর্থ আত্মসাত করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে দেলোয়ার হোসেন ওরফে মুকুল ও সাবেক মেম্বার সৌরভ হোসেন স্বপন নাম উল্লেখ করেছেন এলাকাবাসী। তারা দাবি করেন, রাস্তার পুরাতন ইট তুলে মাটি ফেলে পুনরায় বসানোর কথা থাকলেও তা না করে নামমাত্র মাটি ফেলে কাজ শেষ দেখানো হয়েছে। এরপর তারা ফেব্রুয়ারি মাসে বিল তুলে নিয়ে যায়।  

সরেজমিনে দেখা গেছে, তোলা ইটের একটি অংশ স্থানীয় যুবদল নেতা দেলোয়ার হোসেন মুকুল তার রাস্তার পাশে একটি ঘরের মেঝেতে ব্যবহার করেছেন। এলাকাবাসী জানান, রাস্তাটিতে দ্রুত ইট বসানো না হলে বর্ষা মৌসুমে চলাচল মারাত্মক ব্যাহত হবে। এতে স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়বে এবং এলাকার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। স্থানীয়দের দাবি, প্রকল্পের বরাদ্দকৃত অর্থ যথাযথভাবে ব্যবহার না করে আত্মসাতের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক।

যোগাযোগ করা হলে সিরাজপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মুকুল প্রথমে অভিযোগ অস্বীকার করেন। পরে দ্রুত কাজ সম্পন্ন করার আশ্বাস দেন। তিনি আরও বলেন, কিছু ইট আমার ভাইয়ের গাড়ি রাখার ঘরের মেঝেতে ব্যবহার করা হয়েছে। এখন ওই ইট গুলো নিয়ে এসে সড়কে দিয়ে দেওয়া হচ্ছে। তবে অভিযোগের বিষয়ে জানতে সাবেক মেম্বার সৌরভ হোসেন স্বপনের মুঠোফোনে কল করা বন্ধ পাওয়া যায়।  

সিরাজপুর ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা আজগর হোসেন বলেন, কাজটি মাট পর্যায়ে বাস্তবায়ন করেছে যুবদল নেতা মুকুল ও সাবেক মেম্বার স্বপন। পিআইও কর্মকর্তার নির্দেশে ফেব্রুয়ারি মাসে তাদের কাজের বিল দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু তারা পুনরায় সড়কে আগের ইট গুলো বসায়নি। এটাতে আমাদেরও একটু গাফিলতি ছিল। এখন তারা দ্রুত বাকি কাজ সম্পন্ন করে দিবে।  

এ বিষয়ে জানতে একাধিকবার কোম্পানীগঞ্জ উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) হুময়ান কবির বলেন, মেয়াদ শেষ হয়ে যাবে এজন্য বিল দিয়ে দেওয়া হয়েছে। কাজের যে ঘাটতি আছে তা এখন সম্পন্ন করে নেওয়া হচ্ছে।  

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
চারঘাটে ট্রেনে কাটা পড়ে নারী ও যুবকের মৃত্যু

চারঘাটে ট্রেনে কাটা পড়ে নারী ও যুবকের মৃত্যু