ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬ , ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে গণপিটুনিতে যুবক নিহত বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি বাণিজ্য বন্ধ বাগেরহাটে আইনজীবী হত্যা: বিচারের দাবিতে আদালত বর্জন ও মানববন্ধন মোদি সরকারের বিরুদ্ধে আন্দোলন জোরদারের আহ্বান রাহুলের বড়াইগ্রামে টিকটকারের মৃত্যু: দুর্ঘটনা, নাকি আড়ালে অন্য কোনো রহস্য? তানোরে বর্গাচাষীকে হাতুড়ি পেটা মতিহারে এসকাফ সিরাপসহ মাদক কারবারী গ্রেপ্তার দুই যাত্রীকে ছুরিকাঘাতের অভিযোগে উত্তেজনা, যাত্রীবাহী ট্রেন রেখে পালিয়েছে সব স্টাফ সাভারে পুলিশের সঙ্গে গোলাগুলির পর নারীকে জিম্মি করে পালালো ‘শুটার বাপ্পি’ মাদক কারবারিকে টাকা নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ, চার পুলিশ কর্মকর্তা প্রত্যাহার সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়তে পারেন রোববার বা সোমবার কুষ্টিয়ায় পুকুরে গোসল করতে নেমে কলেজছাত্রের মৃত্যু কামান দাগা নয়, মশা মারতে এ বার ড্রোনের বহর নামালে শ্রীলঙ্কা সরকার কাটাখালি থানার চরখানপুর হঠাৎপাড়ায় ভারতীয় সিরাপসহ মাদক কারবারি আটক গুরুত্ব দিয়ে আলোচনা করছে ইরান, এখনই বড় হামলা নয় ট্রাম্প বিশ্বকাপ ফাইনালে স্পেনের জয় আগে থেকেই ঠিক করা ছিল? বিতর্কে মুখ খুললেন মারামারি করা আর্জেন্টিনার সেই ফুটবলার জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে বড় পদক্ষেপ আইসিএমআরের ফ্যাটি লিভারের সমস্যা নির্মূল হবে, রোজ সকালে পান করুন কিছু ডিটক্স পানীয় যা-ই হয়ে যাক, মাঠে চুল বাঁধেন না স্পেনের ফুটবলার মার্ক কুকুরেয়া! প্রায় দেড় কোটি টাকার কর বাকি ছিল রাজেশ খন্নার বাড়ির, সলমন এগিয়ে এলে উল্টে তাঁর উপরেই চটে যান তারকা

সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয়'র এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নবীন বরণ

  • আপলোড সময় : ০৯-০৪-২০২৬ ০৩:০৭:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৪-২০২৬ ০৩:০৭:০৭ অপরাহ্ন
সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয়'র এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নবীন বরণ সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয়'র এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নবীন বরণ
নওগাঁর সাপাহারে ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয়ে এস.এস.সি ও এস.এস.সি (ভোক)-২০২৬ ইং পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান, দোয়া’র মাহ্ফিল ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা সদরের ঐতিহ্যবাহী সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় মাঠে এস.এস.সি ও এস.এস.সি (ভোক)-২০২৬ ইং পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে বিদ্যালয় ও শিক্ষার্থীদের সাফল্য ও মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়, এবং বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে দিক নির্দেশনা মুলক ও  শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণা মুলক বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোমানা রিয়াজ।

সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদুল আলম। 

অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুল কবির, সাপাহার আল হালাল ইসলামী একাডেমী এন্ড কলেজের অধ্যক্ষ মাহাবুবুল আলম, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম চৌধুরী বেনু, সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবু, জামায়াতে ইসলাম উপজেলা আমির আবুল খায়ের তরুন প্রমূখ।

এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ, শিক্ষার্থী ও পরীক্ষার্থীরা উপস্থিত ছিলেন। দোয়ার অনুষ্ঠান পরিচালনা করেন অত্র বিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষক আশরাফুল ইসলাম।

এ বছর বিদ্যালয় হতে ১৫২ জন পরীক্ষার্থী এস.এস.সি (সাধারণ) এবং ২০ জন পরীক্ষার্থী এস.এস.সি (ভোক) পরীক্ষায় অংশ গ্রহণ করবেন বলে জানিয়েছে বিদ্যালয়ের  শিক্ষকগন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বৃক্ষরোপণের বিকল্প নেই, বাংলাদেশ রক্ষায় সবুজায়ন জরুরি: ভূমিমন্ত্রী

বৃক্ষরোপণের বিকল্প নেই, বাংলাদেশ রক্ষায় সবুজায়ন জরুরি: ভূমিমন্ত্রী