ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা

নগরীতে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার

  • আপলোড সময় : ০৯-০৪-২০২৬ ০১:৩৬:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৪-২০২৬ ০১:৩৬:৪৬ অপরাহ্ন
নগরীতে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার নগরীতে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার
রাজশাহী মহানগরীতে ৩২৮ গ্রাম গাঁজা, ৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ দুইজন মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) ও রাজপাড়া থানা পুলিশ।

বুধবার (৮ এপ্রিল) বিকাল আনুমানিক পৌনে ৪টার দিকে রাজপাড়া থানার লক্ষীপুর আইডি বাগানপাড়া এলাকা ও সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে রাজপাড়া থানার ডিঙ্গাডোবা এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত মাদক কারবারীরা হলো: রংপুর মহানগরীর হারাগাছ থানার বাহার কাছনা (বর্তমানে রাজপাড়া থানার তেরখাদিয়া) গ্রামের মো: রফিকুল ইসলামের ছেলে মো: ইমতিয়াজ ওরফে আবির (২১) এবং রাজপাড়া থানার ডিঙ্গাডোবা গ্রামের মৃত আজাহার আলীর ছেলে মো: আব্দুর রাজ্জাক (৫৩)।

বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান, পিপিএম। 

তিনি জানান, গ্রেপ্তারকৃত মাদক কারবারীদের দেহ তল্লাশি করে আবিরের কাছ থেকে ৩২৮ গ্রাম গাঁজা, ৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির নগর ৬৫০ টাকা জব্দ করা হয়। অন্যদিকে রাজ্জাকের কাছ থেকে ১২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, গ্রেপ্তারকৃত আসামি রাজ্জাকের বিরুদ্ধে আরএমপি’র রাজপাড়া থানায় ৪টি মাদক মামলা চলমান রয়েছে। 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার

১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার