ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে বিরসা মুন্ডার ১২৬ তম মৃত্যু দিবস পালন আল্লামা হুছাম উদ্দিন চৌধুরী ফুলতলীকে বাধাগ্রস্ত করার ঘটনায় হাফিজ মাছুম আহমদ দুধরচকীর তীব্র নিন্দা ও প্রতিবাদ রাণীশংকৈলে রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা অলেন শর্মা চার্জার ভ্যানের চাপায় শিশুর মৃত্যু রাজশাহীর দুর্গাপুরে ট্রলিচাপায় আ’হত শিশু রাকিবের মৃ’ত্যু ‘হিটওম্যান’ হয়ে চমকে দিলেন হুমা রাজশাহীতে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে আরএমপির মতবিনিময় সভা রাজশাহীতে বিজিবির অভিযানে অর্ধশত বোতল ভারতীয় মদ জব্দ রাজশাহীতে বিপুল পরিমান অ্যালকোহল ও ইয়াবা-সহ ৩ মাদক কারবারি গ্রেফতার নগরীতে গাঁজা-ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ মাদক কারবারী গ্রেফতার -৬ অন্ধ্রপ্রদেশে ভাইজাগ স্টিল প্ল্যান্টে ১৬০০ ডিগ্রির ফুটন্ত লোহা ছিটকে ঝলসে মৃত্যু ৮ শ্রমিক সিরাজগঞ্জে আগুনে পুড়ল কোটি টাকার সম্পদ আয়ু বাড়িয়ে দিতে পারে কফি! কিন্তু জানতে হবে খাওয়ার নিয়ম প্রেমিকার জন্মদিনে ৪ লাখ টাকার উপহার, পরদিনই ব্রেকআপ! ভাত দিতে দেরি হওয়ায় শাবল দিয়ে মাকে হত্যা বিশ্বশান্তিতে অবদান রাখা শান্তিরক্ষীদের প্রধানমন্ত্রীর অভিনন্দন সস্তায় পেয়ে ৩৪ তলায় কিনেছিলেন ফ্ল্যাট, পরে জানলেন ভবনই ৩২ তলার সাহায্য চাইতে প্রতিবেশী যুবকের কাছে ধর্ষণ-ব্লাকমেইলের শিকার প্রবাসীর স্ত্রী দুর্দান্ত পারফরম্যান্সে মোসাদ্দেকের রাজকীয় প্রত্যাবর্তন ৫ উপায় মেনে চললেই ‘ব্রেন ফগ’-এর ঝুঁকি কমানো সম্ভব

এপস্টেইন তদন্তে সাক্ষ্য দেবেন বিল গেটস,পাম বন্ডির সাক্ষ্য স্থগিত

  • আপলোড সময় : ০৯-০৪-২০২৬ ০১:২৮:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৪-২০২৬ ০১:২৮:৩০ অপরাহ্ন
এপস্টেইন তদন্তে সাক্ষ্য দেবেন বিল গেটস,পাম বন্ডির সাক্ষ্য স্থগিত এপস্টেইন তদন্তে সাক্ষ্য দেবেন বিল গেটস,পাম বন্ডির সাক্ষ্য স্থগিত
যৌন অপরাধী জেফরি এপস্টাইন-সংক্রান্ত তদন্তে জুনে কংগ্রেসের সামনে সাক্ষ্য দেবেন বিল গেটস, তবে সাবেক অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি'র সাক্ষ্যগ্রহণ আপাতত স্থগিত করা হয়েছে।

হাউস ওভারসাইট কমিটির সূত্র জানায়, বিল গেটস ১০ জুন একটি ক্লোজড-ডোর সাক্ষাৎকারে অংশ নেবেন। তিনি আগে থেকেই এপস্টেইনের অপরাধ সম্পর্কে কোনো জ্ঞান থাকার কথা অস্বীকার করে আসছেন।

অন্যদিকে, মার্চে সমন জারি করা হলেও পাম বন্ডি ১৪ এপ্রিল নির্ধারিত জবানবন্দিতে উপস্থিত হবেন না। বিচার বিভাগ জানিয়েছে, তিনি আর অ্যাটর্নি জেনারেল পদে না থাকায় সরকারি দায়িত্বে সাক্ষ্য দেওয়ার বাধ্যবাধকতা তার ওপর প্রযোজ্য নয়।

কমিটি জানিয়েছে, বন্ডির ব্যক্তিগত আইনজীবীর সঙ্গে পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করা হবে। ডেমোক্র্যাট সদস্য রবার্ট গার্সিয়া বলেন, বন্ডিকে দ্রুত সাক্ষ্য দিতে হবে, না হলে কংগ্রেস অবমাননার অভিযোগ আনা হতে পারে।

গেটসের নাম এপস্টেইন সংক্রান্ত বিচার বিভাগের নথিতে বহুবার উল্লেখ রয়েছে। তবে এসব নথিতে নাম থাকা মানেই অপরাধে জড়িত থাকা প্রমাণ করে না।

গেটসের একজন মুখপাত্র জানিয়েছেন, তিনি কমিটির সামনে হাজির হয়ে সব প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত এবং তদন্তে সহযোগিতা করতে আগ্রহী।

উল্লেখ্য, ২০১৯ সালে যৌন পাচারের অভিযোগে গ্রেপ্তারের পর কারাগারে থাকা অবস্থায় জেফরি এপস্টেইনের মৃত্যু হয়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে আরএমপির মতবিনিময় সভা

রাজশাহীতে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে আরএমপির মতবিনিময় সভা