ঢাকা , শুক্রবার, ১২ জুন ২০২৬ , ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোহনপুরে শহীদ জিয়া প্রীতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান আর্জেন্টিনা ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক নিরাপত্তা, জ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ দিতে পারলে নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব: এমপি মিলন রাজশাহীর উন্নয়নে মিজানুর রহমান মিনুর নেতৃত্বের স্বীকৃতি দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তানোরে যুবকের রহস্যজনক মৃত্যু যশোরে দুই নারীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক, তদন্ত চলছে ৫৩-এও টানটান ফিটনেস: শাকিরার ডায়েট ও লাইফস্টাইলের রহস্য ফাঁস ঢাকায় ছিনতাইকারীর টানাহেঁচড়ায় রিকশা থেকে পড়ে নারী মৃত্যুর অভিযোগ তানোরে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার প্রতিবন্ধী সুরাইয়া আক্তার উর্মির পরিবারকে বিএনপি নেতা লালুর আর্থিক সহায়তা উন্নয়ন কাজে দুর্নীতি হলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তারের নির্দেশ প্রতিমন্ত্রী পুতুলের ‘আকাশছোঁয়া অঙ্কের পারিশ্রমিক পেয়েছে’, ‘পিদ্দী’ ছবিতে শরীর প্রদর্শন বিতর্কের মাঝে ফাঁস জাহ্নবীর বেতন! পাবনায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে কলেজছাত্রের মৃত্যু মানুষের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য এবারের বাজেট করা হয়েছে -পুতুল হরমুজ প্রণালি পুরোপুরি ইরানি নৌবাহিনীর নিয়ন্ত্রণে: আল জাজিরা রাণীশংকৈলে ক্ষুদে শিক্ষার্থী বিজ্ঞানীদের উদ্ভাবনে জমজমাট প্রদর্শনী, সেরা কাদিহাট উচ্চ বিদ্যালয় আত্রাইয়ে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত, মুগ্ধ অতিথিরা সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে রাণীশংকৈলে ১১ দলের বিক্ষোভ চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারিয়ে দুর্দান্ত কামব্যাক কোরিয়ার বিশ্বজুড়ে ৫৬ শতাংশ বেসামরিক নাগরিকের মৃত্যুর জন্য দায়ী ইসরায়েল! মা শ্রীদেবীকে ছাড়িয়ে গেলেন জাহ্নবী

পিএসজির দাপটে কোণঠাসা লিভারপুল!

  • আপলোড সময় : ০৯-০৪-২০২৬ ০১:২৬:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৪-২০২৬ ০১:২৬:৪১ অপরাহ্ন
পিএসজির দাপটে কোণঠাসা লিভারপুল! ছবি: সংগৃহীত
মাঠ জুড়ে একতরফা দাপট। বল পায়ে রাখা, আক্রমণ গড়া, চাপ তৈরি করা—রাতভর সবটাই করল প্যারিস সাঁ জারমাঁ। লিভারপুল আগাগোড়া ছোটাছুটিতে ব্যস্ত। চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ২-০ গোলে বিধ্বস্ত আর্নে স্লটের টিম। উসমান ডেম্বেলেরা একগুচ্ছ সহজ সু্যোগ হেলায় না হারালে স্কোরলাইন ৫-০ কিংবা ৬-০ হতেই পারত। দ্বিতীয় লেগ আগামী মঙ্গলবার, অ্যানফিল্ডে। ঘরের মাঠে দুই গোলের ঘাটতি ঘোচানো—কাজটা প্রায় অসম্ভব।

মাত্র ১১ মিনিটে এগিয়ে যায় পিএসজি। দেজিরে দুয়ে বক্সের বাইরে থেকে শট নেন। বল রায়ান গ্রাভেনবার্খের পায়ে লেগে লুপ করে জালে। গোলরক্ষক মামার্দাশভিলি কিছুই করতে পারেননি।

দ্বিতীয়ার্ধেও ছবিটা একচুল বদলাল না। জোয়াও নেভেসের দুর্দান্ত পাসে খাভিচা কাভারেৎস্কেলিয়া গ্রাভেনবার্খকে কাটিয়ে গোলরক্ষককে পেরিয়ে নিখুঁত দক্ষতায়, ঠান্ডা মাথায় বল ঠেলে দিলেন জালে। ২-০! পিএসজি আরও গোল করতে পারত। একটা পেনাল্টি দেওয়া হয়—ভিএআর দেখে সেটা বাতিল করে। ডেম্বেলে পোস্টে মারেন। লিভারপুল স্রেফ ভাগ্যের জোরে বেঁচে যায়।

কাভারেৎস্কেলিয়া নিজেই বললেন, ‘আরও গোল করা উচিত ছিল আমাদের। ২-০ ভাল স্কোরলাইন। তবে অ্যানফিল্ডে পরিবেশ ভয়ঙ্কর। সেই প্রস্তুতি এখন থেকেই শুরু!’

সালাহ বেঞ্চে, লিভারপুল ‘সারভাইভাল মোডে’
মহম্মদ সালাহ মাঠে নামেননি। বেঞ্চে বসে দেখেছেন। কোচ আর্নে স্লট অফ ফর্মে থাকা তারকাকে না খেলানোর সিদ্ধান্ত নেন। সুইডিশ স্ট্রাইকার আলেকজান্ডার ইসাক ডিসেম্বরে পায়ে চোট পাওয়ার পর ফিরে এসেছেন, তাঁকেও শুরুতে রাখা হয়নি। স্লট ম্যাচের পর বললেন, ‘আমরা বেশিরভাগ সময় শুধু টিকে থাকার চেষ্টা করেছি। এই মুহূর্তে পুরো সিজনটাই আমাদের জন্য সারভাইভাল মোড। পিএসজি ভাল দল, কিন্তু আমরা হাল ছাড়িনি। তাই দ্বিতীয় লেগে এখনও সুযোগ রয়েছে!’

শেষ ছয় ম্যাচে মাত্র একটি জয়। পাঁচ দিন আগে ম্যান সিটির কাছে এফএ কাপে ৪-০-তে হারতে হয়েছে। লিভারপুলের কাছে সময়টা সত্যিই কঠিন। এর আগে গালাতাসারের মাঠে ১-০ হেরে ঘরের মাঠে ৪-০ জিতে নেন সালাহরা। এবার দুই গোলের ঘাটতি। সামনে শক্তিশালী পিএসজি। চ্যালেঞ্জ আরও কঠিন।

এমনিতে অ্যানফিল্ডের পরিবেশ যে কোনো দলকে চাপে রাখে—এটা লুই এনরিকের ছেলেরাও বিলক্ষণ জানে। গত সিজনে একই মাঠে তারা ১-০ জিতেছিল। কিন্তু সেই ম্যাচে গোলপোস্টের নীচে ছিলেন গোলরক্ষক অ্যালিসন বেকার, দুর্দান্ত খেলেছিলেন! এবার তিনি নেই। তার উপর পিএসজি চ্যাম্পিয়নস লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। ২০২৫ সাল থেকে ইংরেজ দলগুলোর বিরুদ্ধে এটি তাদের নবম জয়। পরিসংখ্যান, ফর্ম, ফলাফল—সবকিছু ডেম্বেলেদের পক্ষে। লিভারপুলের জন্য মঙ্গলবারের রাত হতে চলেছে সিজনের সবচেয়ে বড় পরীক্ষা।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী মহানগরীতে পুলিশের তৎপরতায় নিখোঁজ কিশোরী উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর

রাজশাহী মহানগরীতে পুলিশের তৎপরতায় নিখোঁজ কিশোরী উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর