ঢাকা , বুধবার, ২২ এপ্রিল ২০২৬ , ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুখের ক্যানসার! নেপথ্যে রয়েছে আরও ৪ কারণ নারী সেজে ম্যারাথনে দৌড়ে ধরা ২ পুরুষ  যশোরে দুই সন্তানসহ বিষপান, মায়ের মৃত্যু চট্টগ্রামে বহির্নোঙরে পৌঁছেছে এক লাখ টন ডিজেল ও অকটেনবাহী ৩ ট্যাংকার আলিয়া ভাটকে কটাক্ষ নয়, ভুল বোঝাবুঝি, বিতর্কে মুখ খুললেন মিনি মাথুর দ্বিতীয়বার মা হতে চলেছেন অভিনেত্রী পূজা নাঈমের অনন্য ‘ট্রিপল সেঞ্চুরি’ গুরুদাসপুরে ৬টি গরু চুরির ঘটনায় আতঙ্ক চারঘাটে ট্রেনে কাটা পড়ে নারী ও যুবকের মৃত্যু ময়মনসিংহে হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড ইরানে যুদ্ধ চান না সাবেক মার্কিন সেনারা, বিক্ষোভে গিয়ে আটক ৬০ কেরলের ত্রিশূরে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে প্রাণ গেল ৮ জনের চুক্তি না হলে সেনাবাহিনী ঝাঁপিয়ে পড়ার জন্য মুখিয়ে আছে: ট্রাম্প পৌনে ২ লাখ টন জ্বালানি তেল আমদানি প্রস্তাব অনুমোদন, ব্যয় কত? গোদাগাড়ীতে নাবিল গ্রুপের বর্জ্যে দূষণ: ভ্রাম্যমাণ আদালতে নিয়মিত মামলা নির্দেশ গুরুদাসপুরে ৬টি গরু চুরির ঘটনায় আতঙ্ক রাণীশংকৈলে সিসি ক্যামেরার আওতায় ১৮ হাজার পরীক্ষার্থী নিয়ামতপুরে এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৬৪ পরীক্ষার্থী মেঘনায় জোয়ারের পানিতে ভেসে এলো অজ্ঞাত যুবকের মরদেহ প্রায় ৯৯ ভাগ পরীক্ষার্থীর উপস্থিতিতে শুরু হলো রাজশাহী শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষা

চুক্তি না মানলে আরও ভয়াবহ, আরও শক্তিশালী হামলা শুরু হবে: ট্রাম্প

  • আপলোড সময় : ০৯-০৪-২০২৬ ০১:২২:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৪-২০২৬ ০১:২২:৪০ অপরাহ্ন
চুক্তি না মানলে আরও ভয়াবহ, আরও শক্তিশালী হামলা শুরু হবে: ট্রাম্প ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, আসল যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সব জাহাজ, যুদ্ধবিমান এবং সামরিক সদস্যরা ইরানের আশেপাশে তাদের অবস্থান বজায় রাখবে।

স্থানীয় সময় বুধবার (৮ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক বার্তায় তিনি বলেন, ‘যতক্ষণ না সম্পাদিত প্রকৃত চুক্তিটি সম্পূর্ণরূপে মেনে চলা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সমস্ত মার্কিন জাহাজ, বিমান এবং সামরিক কর্মী, অতিরিক্ত গোলাবারুদ ও অস্ত্রশস্ত্রসহ, ইরানের অভ্যন্তরে ও তার আশেপাশে অবস্থান করবে।’
 
চুক্তি মানা বা না মানা প্রসঙ্গে ট্রাম্প লিখেছেন, ‘যদি কোনো কারণে তা না হয় (চুক্তি মানা না হয়)—তেমনটা হওয়ার সম্ভাবনা খুবই কম—তাহলে গোলাবর্ষণ শুরু হবে। আরও বড়, আরও ভয়াবহ এবং আরও শক্তিশালীভাবে তা হবে, যা আগে কেউ কখনো দেখেনি।’
 
এদিকে যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে বুধবার (৮ এপ্রিল) ইসরাইলি বাহিনীর ভয়াবহ হামলার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে স্থায়ী শান্তিচুক্তির আলোচনা চালিয়ে যাওয়া ‘অযৌক্তিক’ বলে মন্তব্য করেছে ইরান। ইসরাইলের এই বিধ্বংসী হামলায় কয়েকশ মানুষ নিহত হওয়ার পরিপ্রেক্ষিতে তেহরান এখন পাল্টা আঘাতের হুমকি দিয়েছে।
 
ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বুধবার এক বিবৃতিতে বলেন, ইসরাইল ইতিমধ্যে হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ আরও জোরদার করে যুদ্ধবিরতির বেশ কিছু শর্ত লঙ্ঘন করেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু কর্মসূচি পুরোপুরি বন্ধের শর্ত দিয়ে চুক্তির অবমাননা করছে। গালিবাফ বলেন, ‘এমন পরিস্থিতিতে দ্বিপক্ষীয় যুদ্ধবিরতি বা আলোচনা চালিয়ে যাওয়া অযৌক্তিক।’
 
পাকিস্তানের মধ্যস্থাতায় গত মঙ্গলবার (৭ এপ্রিল) ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হয়। যা ইরান ও মার্কিন উভয় পক্ষই নিশ্চিত করেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইরান এবং তাদের মিত্ররা যুদ্ধবিরতিতে একমত হয়েছে। যা লেবানন ও অন্যসব রণাঙ্গনে কার্যকর হবে। শুক্রবার (১০ এপ্রিল) থেকে পাকিস্তানে শান্তি আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে।
 
হিজবুল্লাহ এই যুদ্ধবিরতি মেনে নিলেও মানতে চাইছে না ইসরাইল। যুদ্ধবিরতির পর ইরানে হামলা বন্ধ হলেও  লেবাননে বিমান হামলা অব্যাহত রেখেছে দেশটি। বেনিয়ামিন নেতানিয়াহুর দফতর বলছে, তারা ইরানে মার্কি হামলা বাতিলের সিদ্ধান্ত সমর্থন করলেও এটা লেবাননের ওপর কার্যকর হবে না। নেতানিয়াহু হুঙ্কার দিয়ে বলেন, লেবাননে হামলা অব্যাহত থাকবে।
 
ইসরাইলের সঙ্গে সুর মিলিয়ে যুক্তরাষ্ট্রও দাবি করেছে, ইরানের সঙ্গে হওয়া দুই সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তির আওতায় লেবানন অন্তর্ভুক্ত নয়। হাঙ্গেরি সফররত মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সাংবাদিকদের বলেন, ‘আমার মনে হয় ইরানিরা ভেবেছিলেন যুদ্ধবিরতির মধ্যে লেবাননও রয়েছে, কিন্তু আসলে তা নয়।’
 
মঙ্গলবার (৭ এপ্রিল) রাত ও বুধবার (৮ এপ্রিল) রাজধানী বৈরুতসহ বেশ কয়েকটি এলাকায় ভয়াবহ বিমান হামলা চালায় ইসরাইল। ইসরাইলি বিমান বাহিনী জানায়, মাত্র ১০ মিনিটের ব্যবধানে লেবাননজুড়ে প্রায় ১০০টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে তারা। হামলায় ২৫৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন এক হাজারেরও বেশি।
 
লেবাননে ইসরাইলের এই অব্যাহত হামলার কারণে এখন যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার উপক্রম হয়েছে। শান্তি আলোচনায় ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়েও দুই দেশের মধ্যে ব্যাপক দূরত্ব দেখা দিয়েছে।
 
ট্রাম্প দাবি করেছেন, ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে রাজি হয়েছে এবং মজুত করা ইউরেনিয়াম হস্তান্তরের ইঙ্গিত দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প লেখেন, ‘যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে মিলে মাটির গভীরে থাকা সব পরমাণু উপাদান খনন করে সরিয়ে ফেলবে।’ তবে গালিবাফ ট্রাম্পের এই দাবি প্রত্যাখ্যান করে বলেন, যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যাওয়ার অধিকার রাখে। তথ্যসূত্র: রয়টার্স ও আল জাজিরা। 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
চারঘাটে ট্রেনে কাটা পড়ে নারী ও যুবকের মৃত্যু

চারঘাটে ট্রেনে কাটা পড়ে নারী ও যুবকের মৃত্যু