ঢাকা , বুধবার, ২২ এপ্রিল ২০২৬ , ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুখের ক্যানসার! নেপথ্যে রয়েছে আরও ৪ কারণ নারী সেজে ম্যারাথনে দৌড়ে ধরা ২ পুরুষ  যশোরে দুই সন্তানসহ বিষপান, মায়ের মৃত্যু চট্টগ্রামে বহির্নোঙরে পৌঁছেছে এক লাখ টন ডিজেল ও অকটেনবাহী ৩ ট্যাংকার আলিয়া ভাটকে কটাক্ষ নয়, ভুল বোঝাবুঝি, বিতর্কে মুখ খুললেন মিনি মাথুর দ্বিতীয়বার মা হতে চলেছেন অভিনেত্রী পূজা নাঈমের অনন্য ‘ট্রিপল সেঞ্চুরি’ গুরুদাসপুরে ৬টি গরু চুরির ঘটনায় আতঙ্ক চারঘাটে ট্রেনে কাটা পড়ে নারী ও যুবকের মৃত্যু ময়মনসিংহে হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড ইরানে যুদ্ধ চান না সাবেক মার্কিন সেনারা, বিক্ষোভে গিয়ে আটক ৬০ কেরলের ত্রিশূরে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে প্রাণ গেল ৮ জনের চুক্তি না হলে সেনাবাহিনী ঝাঁপিয়ে পড়ার জন্য মুখিয়ে আছে: ট্রাম্প পৌনে ২ লাখ টন জ্বালানি তেল আমদানি প্রস্তাব অনুমোদন, ব্যয় কত? গোদাগাড়ীতে নাবিল গ্রুপের বর্জ্যে দূষণ: ভ্রাম্যমাণ আদালতে নিয়মিত মামলা নির্দেশ গুরুদাসপুরে ৬টি গরু চুরির ঘটনায় আতঙ্ক রাণীশংকৈলে সিসি ক্যামেরার আওতায় ১৮ হাজার পরীক্ষার্থী নিয়ামতপুরে এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৬৪ পরীক্ষার্থী মেঘনায় জোয়ারের পানিতে ভেসে এলো অজ্ঞাত যুবকের মরদেহ প্রায় ৯৯ ভাগ পরীক্ষার্থীর উপস্থিতিতে শুরু হলো রাজশাহী শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষা

৯ লাখ অভিবাসীর স্ট্যাটাস অবৈধভাবে বাতিল করেছে ট্রাম্প প্রশাসন: বিচারকের রায়

  • আপলোড সময় : ০৯-০৪-২০২৬ ০১:১৫:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৪-২০২৬ ০১:১৫:১৩ অপরাহ্ন
৯ লাখ অভিবাসীর স্ট্যাটাস অবৈধভাবে বাতিল করেছে ট্রাম্প প্রশাসন: বিচারকের রায় ৯ লাখ অভিবাসীর স্ট্যাটাস অবৈধভাবে বাতিল করেছে ট্রাম্প প্রশাসন: বিচারকের রায়
ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অধীনে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট (ডিএইচএস) প্রায় ৯ লাখ অভিবাসীর আইনি মর্যাদা অবৈধভাবে বাতিল করেছে এমন রায় দিয়েছেন এক ফেডারেল বিচারক।

২০২৫ সালের একটি ক্লাস অ্যাকশন মামলায় অ্যালিসন বুরোস ৩১ মার্চের রায়ে বলেন, ডিএইচএস নিজস্ব আইন ও নিয়ম ভঙ্গ করে সেইসব অভিবাসীদের ‘প্যারোল’ স্ট্যাটাস বাতিল করেছে, যারা সিবিপি ওয়ান অ্যাপের মাধ্যমে বৈধ প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন।

বাইডেন প্রশাসনের সময় চালু হওয়া এই কর্মসূচির আওতায় আশ্রয়প্রার্থীরা সীমান্তে সাক্ষাৎকারের সময় নির্ধারণ করে যাচাই-বাছাই শেষে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পেতেন এবং তাদের আশ্রয় আবেদনের শুনানি না হওয়া পর্যন্ত দেশে থাকার সুযোগ দেওয়া হতো।

তবে ট্রাম্প প্রশাসন ক্ষমতায় এসে ২০২৫ সালের এপ্রিলেই সিবিপি ওয়ান কর্মসূচি বাতিল করে এবং সংশ্লিষ্ট অভিবাসীদের ইমেইল দিয়ে জানায় যে তাদের আইনি মর্যাদা বাতিল করা হয়েছে এবং দ্রুত দেশ ত্যাগ করতে বলা হয়।

বাদীপক্ষের দাবি, এভাবে ৯ লাখের বেশি অভিবাসীর প্যারোল স্ট্যাটাস বাতিল করা হয়েছে, যদিও তারা যুক্তরাষ্ট্রের নির্ধারিত নিয়ম মেনে প্রবেশ করেছিলেন।

বিচারক বারোউস রায়ে বলেন, ডিএইচএস আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এই পদক্ষেপ নিয়েছে, যা 'আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।'

অন্যদিকে ডিএইচএস এই রায়কে 'বিচারিক সক্রিয়তা' বলে উল্লেখ করে দাবি করেছে, ফেডারেল আইনের অধীনে তাদের প্যারোল বাতিলের পূর্ণ ক্ষমতা রয়েছে এবং এটি সীমান্ত নিরাপত্তা জোরদারের অংশ।

এই রায়ের ফলে প্রভাবিত অভিবাসীদের জন্য আইনি মর্যাদা পুনরুদ্ধার বা বহিষ্কার স্থগিত করার সুযোগ তৈরি হতে পারে। আদালতের আদেশ অনুযায়ী, ২০২৩ সালের ১৬ মে থেকে ২০২৫ সালের ১৯ জানুয়ারির মধ্যে সিবিপি ওয়ান-এর মাধ্যমে প্রবেশ করা অভিবাসীরা এর আওতায় পড়বেন।

বাদীপক্ষের প্রতিনিধিত্বকারী সংস্থা ডেমোক্রেসি ফরোয়ার্ড-এর প্রেসিডেন্ট স্কাই পেরিম্যান বলেন, 'আমাদের ক্লায়েন্টরা আইন মেনেই যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন। তাদের এই মর্যাদা হঠাৎ করে কেড়ে নেওয়া ছিল অবৈধ ও নিষ্ঠুর।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
চারঘাটে ট্রেনে কাটা পড়ে নারী ও যুবকের মৃত্যু

চারঘাটে ট্রেনে কাটা পড়ে নারী ও যুবকের মৃত্যু