ঢাকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ , ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অনুষ্ঠিত আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তী উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত, উদযাপন কমিটি ঘোষণা কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার রাজশাহীতে মাদ্রাসাছাত্রকে বলাৎকার: বিচার চাওয়ায় পরিবারকে এলাকা ছাড়া ‘বাঁদর একটা! বাড়িতে তো স্ত্রী আছে’, নগ্ন দৃশ্যে যশকে দেখে ক্ষোভ ঋষিকার! তারকাকে বড় হুঁশিয়ারিও দিলেন বোমা-বিস্ফোরক উদ্ধারে দেশজুড়ে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্য বড় সুখবর ছোট্ট মামনির জন্য মানবিক সাহায্যের আবেদন চারঘাটে পুত্রবধূকে বাঁচাতে গিয়ে মারা গেলেন শ্বশুরও শরীয়তপুরে শিশুকে বলাৎকার: জামায়াত নেতার নেতৃত্বে ১ লাখ টাকায় রফা-দফা মাদক নয়, মাঠেই ফিরুক তারুণ্য: রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপের যাত্রা শুরু বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে ফের উৎপাদন বন্ধ পাম্প বিকল হয়ে ১২৫ মেগাওয়াটের ইউনিট বন্ধ চালুর চেষ্টা চলছে; সচল রয়েছে ৩ নম্বর ইউনিট সামিরা খান মাহির দুই সিরিজ নেতাকর্মীরা আসে, প্রতিশ্রুতিও দেয় কিন্তু পাকা হয়না শতবছরের রাস্তা দেশের বাজারে সোনার দাম কমলো ‘আমার বাপেরে ১৫ জনে মিইল্লা কোপাইছে আর আমরা দুই ভাইয়ে ওরে কোপাইছি’ ভারতের উত্তরাখণ্ডে নির্মাণাধীন টানেল ধসে নিহত ৭ টাঙ্গাইলে তালাবদ্ধ ঘর থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার রাজশাহীর নিখোঁজ ২ শিক্ষার্থী কক্সবাজার থেকে উদ্ধার ও মাদক ও জুয়াড়িসহ গ্রেফতার ২০ ভারতকে সবচেয়ে বেশি অপছন্দ করে পাকিস্তানিরা, তালিকায় রয়েছে বাংলাদেশ, ফিলিস্তিনও

ইরানে 'অপারেশন এপিক ফিউরি' ঐতিহাসিক বিজয়: পিট হেগসেথ

  • আপলোড সময় : ০৮-০৪-২০২৬ ১০:৩৯:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৪-২০২৬ ১০:৩৯:৩৫ অপরাহ্ন
ইরানে 'অপারেশন এপিক ফিউরি' ঐতিহাসিক বিজয়: পিট হেগসেথ ইরানে 'অপারেশন এপিক ফিউরি' ঐতিহাসিক বিজয়: পিট হেগসেথ
 বুধবার পেন্টাগনে এক ব্রিফিংয়ে পিট হেগসেথ বলেন, 'অপারেশন এপিক ফিউরি ছিল যুদ্ধক্ষেত্রে এক ঐতিহাসিক ও ব্যাপক বিজয় যেকোনো মানদণ্ডেই এটি একটি বড় সামরিক সাফল্য।'

তিনি দাবি করেন, এই অভিযানে ইরানের সামরিক সক্ষমতা ব্যাপকভাবে ধ্বংস হয়েছে এবং বহু বছর ধরে তা কার্যত অকার্যকর হয়ে পড়বে।

এর কয়েক ঘণ্টা আগেই ডোনাল্ড ট্রাম্প ১৪ দিনের যুদ্ধবিরতির ঘোষণা দেন। হেগসেথ বলেন, ট্রাম্পের কঠোর হুমকির মুখে ইরান আলোচনায় আসতে বাধ্য হয়েছে।
তিনি আরও দাবি করেন, ইরান যুক্তরাষ্ট্রের শর্ত না মানলে বিদ্যুৎকেন্দ্র, সেতু এবং তেল-জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হতো, যা তারা প্রতিরোধ করতে পারত না।

ট্রাম্পও যুদ্ধবিরতির পর যুক্তরাষ্ট্রের 'সম্পূর্ণ ও চূড়ান্ত বিজয়' হয়েছে বলে মন্তব্য করেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ-এর মধ্যস্থতায় নির্ধারিত সময়সীমার ঠিক আগে এই যুদ্ধবিরতি চুক্তি হয়।

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদও দুই সপ্তাহের যুদ্ধবিরতি মেনে নিয়েছে এবং পাকিস্তানের ইসলামাবাদে দীর্ঘমেয়াদি শান্তি আলোচনার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। এর অংশ হিসেবে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল পুনরায় চালুর অনুমতি দেওয়া হয়েছে।

তবে এই চুক্তিতে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বা পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ করার বিষয়টি স্পষ্ট নয়। তবুও হেগসেথ দাবি করেন, ইরান সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নিতে সম্মত হয়েছে।

এদিকে যৌথ বাহিনীর চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন জানান, যুদ্ধবিরতি আপাতত একটি বিরতি মাত্র এবং প্রয়োজনে যুক্তরাষ্ট্র আবার দ্রুত সামরিক অভিযান শুরু করতে প্রস্তুত রয়েছে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র ১৩ হাজারের বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে, ইরানের প্রায় ৮০ শতাংশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে এবং শতাধিক নৌযান ও হাজারো সামরিক স্থাপনা ধ্বংস করেছে।

তবে এই অভিযানে এখন পর্যন্ত ১৩ জন মার্কিন সেনা নিহত হয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার

কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার