ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রতিবন্ধী স্কুল খুলে লাখ লাখ টাকা আত্মসাৎ চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের কোপে কৃষকের পা বিচ্ছিন্ন বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি নতুন পে স্কেলে প্রাথমিক শিক্ষকদের বেতন কত হবে নতুন পে স্কেলে প্রাথমিক শিক্ষকদের বেতন কত হবে গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন নোয়াখালীতে আপত্তিকর ভিডিও ছড়ানোর ঘটনায় দুই শিক্ষক সাময়িক বরখাস্ত আগস্টে নির্যাতনের শিকার ২৫২ নারী ও কন্যাশিশু পূর্ণ সক্ষমতায় রামপাল বিদ্যুৎকেন্দ্র, ২৫ দিনে উৎপাদন ৬৪ কোটি ইউনিটের বেশি ‘কুড়িগ্রাম এক্সপ্রেসে’ নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার দেওয়ানগঞ্জে পুকুরে অভিযান, ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার ঠাকুরগাঁওয়ে ইয়াবা ও মাদক বিক্রির ১০ লাখ টাকা উদ্ধার, বিএনপি নেতাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার আত্রাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী,র‍্যালি ও আলোচনা সভায় নেতাকর্মীদের ঢল হাজার স্বপ্ন, হাজার হাসি, হাজার আনন্দের এক নতুন যাত্রা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে বর্ণাঢ্য র‌্যালি চট্টগ্রামে ১১৮ বোতল বিদেশি মদসহ আটক ১, প্রাইভেটকার জব্দ সিরাজগঞ্জে চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার হাফিজ মাছুম আহমদ দুধরচকী’র জাতীয় পদক গ্লোবাল পিস অ্যাওয়াড লাভ

সম্পর্ক ভাঙল সেতারবাদক ঋষভ রিখীরাম ও সান্যা মলহোত্রের!

  • আপলোড সময় : ০৮-০৪-২০২৬ ১০:২৩:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৪-২০২৬ ১০:২৩:১৮ অপরাহ্ন
সম্পর্ক ভাঙল সেতারবাদক ঋষভ রিখীরাম ও সান্যা মলহোত্রের! সম্পর্ক ভাঙল সেতারবাদক ঋষভ রিখীরাম ও সান্যা মলহোত্রের!
সম্পর্কে ছিলেন বলে গুঞ্জন ছিল। তবে সেই সম্পর্কে এ বার ইতি টানলেন ঋষভ রিখীরাম শর্মা ও সান্যা মলহোত্র। এমনই খবর ছড়িয়েছে বিনোদনজগতে।

শোনা যায়, দীর্ঘ এক বছর সম্পর্কে ছিলেন সান্যা ও ঋষভ। সম্প্রতি নীরবেই তাঁদের পথ আলাদা হয়েছে বলে শোনা যাচ্ছে। কিন্তু চাপা থাকেনি সেই খবর। সান্যা ও ঋষভের এক ঘনিষ্ঠ সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছেন তাঁদের বিচ্ছেদের কথা। ২০২৫ সালের প্রথম থেকে সম্পর্কে জড়িয়েছিলেন ঋষভ ও সান্যা। কিন্তু সম্প্রতি তাঁরা পরস্পরকে সমাজমাধ্যমে ‘আনফলো’ করেছেন। কেন দু’জনের সম্পর্কে চিড় ধরল, তা এখনও স্পষ্ট নয়। তবে শোনা যাচ্ছে, ঋষভ নাকি অন্য একটি সম্পর্কে জড়িয়ে পড়েছেন।

উল্লেখ্য, সান্যা ও ঋষভ কখনওই তাঁদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেননি। বরং দু’জনকে যাতে প্রকাশ্যে একসঙ্গে দেখা না যায়, সেই বিষয়ে বরাবর সতর্ক থেকেছেন তাঁরা। তবে ২০২৫ সালের জানুয়ারি মাসে ছবিশিকারিরা তাঁদের একসঙ্গে ক্যামেরাবন্দি করেছিলেন। বিচ্ছেদ নিয়েও এখনও তাঁরা নীরব।

উল্লেখ্য, সান্যার শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘সনী সংস্কারী কী তুলসী কুমারী’। এই ছবিতে তাঁকে রোহিত সরাফের বিপরীতে দেখা গিয়েছিল। ২০২৫ সালে সান্যার আরও একটি ছবি মুক্তি পেয়েছিল—‘ঠগ লাইফ’। তবে সেই ছবি সেই ভাবে সাড়া ফেলতে পারেনি।

অন্য দিকে, সেতারবাদক ঋষভ বর্তমানে বিভিন্ন শহরে অনুষ্ঠান করছেন। খুব শীঘ্রই তাঁকে কলকাতায়ও অনুষ্ঠান করতে দেখা যাবে। অন্য একটি বিতর্ক রয়েছে ঋষভকে ঘিরে। সেই বিতর্কের সূত্রপাত অবশ্য ২০১২ সালে। গুরুতর অসুস্থতার কারণে নিজের দেশ ছেড়ে বিদেশে পাড়ি দেন সেতারবাদক রবিশঙ্কর। ওই বছরেই ঋষভ ঘোষণা করেছিলেন, তিনিই নাকি রবিশঙ্করের শেষ শিষ্য। এই তথ্য ঠিক নয় বলে দাবি করেন রবিশঙ্করের কন্যা অনুষ্কাশঙ্কর। সম্প্রতি রবিশঙ্করের প্রতিষ্ঠানের পক্ষ থেকেও জানানো হয়েছে, শাস্ত্রীয় সঙ্গীতের ক্ষেত্রে একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে গুরু-শিষ্য সম্পর্ক বা পরম্পরা তৈরি হয়। দীর্ঘ দিন ধরে সেই প্রথাই চলে আসছে। কিন্তু পুরোহিত, মন্ত্রোচ্চারণ, হাতে সুতো বাঁধা— এ সব কোনও কিছুই হয়নি ঋষভের।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক