ঢাকা , রবিবার, ০৫ জুলাই ২০২৬ , ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু ‘বিয়ের আগে মেয়েদের সঙ্গে সম্পর্ক ছিল, আমি উভকামী’: আকাঙ্ক্ষা মানুষের জীবনমান উন্নয়নে দৃশ্যমান কিছু করতে চাই : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসে বাংলাদেশসহ ৫০ দেশের ১৫০ জনের মার্কিন নাগরিকত্ব লাভ রাজশাহী ডিআইজি শাহজাহানের নেতৃত্বে অপরাধ নিয়ন্ত্রণে নজরদারি জোরদার নাগরিকবান্ধব, উন্নয়নমুখী ও যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন নগরীর কাটাখালি থানায় অর্ধশত কেজি গাঁজা জব্দ ষষ্ঠ সমাবর্তন ও হীরক জয়ন্তী উপলক্ষে রুয়েটে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ১৬ জুলাই ‘শহিদ দিবস’ পালনের সিদ্ধান্ত রাজশাহীতে নিরাপদ আবাসন ও জলবায়ু সহনশীল নগর গঠনে সংলাপ অনুষ্ঠিত নগরীতেতে হেরোইন-ইয়াবা-গাঁজা-সহ মাদক কারবারী গ্রেফতার-৭ রাজশাহীতে জনবান্ধব পুলিশিং জোরদারে কমিশনার ফয়েজুল কবিরের উদ্যোগ এনবিআরের হঠাৎ বিশেষ সতর্কবার্তা নিয়ামতপুরে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও চোলাই মদসহ গ্রেপ্তার ২ বিশেষায়িত বাহিনীগুলোকে আরও আধুনিকায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী রাজশাহীসহ ১৮ অঞ্চলে রাতের মধ্যে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩ আজ যে একাদশ নিয়ে নরওয়ের বিপক্ষে মাঠে নামতে পারে ব্রাজিল পাপনের একযুগের ‘অন্তহীন’ দুর্নীতির জট খুলছে দুদক রাণীনগরে নগদ অর্থসহ বিভিন্ন অনুদান বিতরণ

জামালপুরে অপহৃত মাদরাসাছাত্রীকে নরসিংদী থেকে উদ্ধার

  • আপলোড সময় : ০৮-০৪-২০২৬ ১০:০৭:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৪-২০২৬ ১০:০৭:১৯ অপরাহ্ন
জামালপুরে অপহৃত মাদরাসাছাত্রীকে নরসিংদী থেকে উদ্ধার জামালপুরে অপহৃত মাদরাসাছাত্রীকে নরসিংদী থেকে উদ্ধার
জামালপুরের বকশীগঞ্জ থেকে অপহৃত মাদরাসাছাত্রীকে (১২) নরসিংদী থেকে উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বুধবার (৮ এপ্রিল) দুপুরে জামালপুর র‍্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার মেজর লাবিদ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (৭ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে নরসিংদীর মাধবধী উপজেলার গদাইর এলাকা থেকে ওই ছাত্রীকে উদ্ধার করা হয়।

মেজর লাবিদ আহমেদ জানান, মামলার এজাহারভুক্ত আসামি মো. রোমান মিয়াসহ (২০) এজাহারে থাকা আসামিরা ভুক্তভোগীকে মাদরাসায় যাতায়াতের পথে বিভিন্নভাবে উত্ত্যক্ত করতেন। গত ৩০ মার্চ সন্ধ্যা ৭ টার দিকে ভুক্তভোগী নিজ বাড়ি থেকে নিকটস্থ রাস্তায় যাওয়ামাত্রই আসামিরা তাকে জোরপূর্বক অপহরণ করে অজ্ঞাতনামা অটোরিকশায় করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে ওই ছাত্রীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭/৩০ ধারায় বকশীগঞ্জ থানায় একটি মামলা করেন।

তিনি আরও জানান, ঘটনার পর থেকেই ছায়াতদন্ত শুরু করে র‍্যাব এবং ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও ভুক্তভোগীকে উদ্ধারে তৎপর হয়। পরে মঙ্গলবার রাতে ওই ছাত্রীকে নরসিংদী থেকে উদ্ধার করেন জামালপুর র‍্যাবের সদস্যরা।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর কাটাখালি থানায় অর্ধশত কেজি গাঁজা জব্দ

নগরীর কাটাখালি থানায় অর্ধশত কেজি গাঁজা জব্দ