ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুমিল্লায় ৯ বছরের মেয়েকে ধর্ষণচেষ্টা সৎবাবার মসজিদের ভেতরেই শিশুকে ধর্ষণচেষ্টা, বেধড়ক পিটুনি মালবাহী ট্রলি চালিয়ে বিয়েবাড়িতে যাচ্ছিল ১৩ বছরের চালক, অতঃপর... পরকীয়ার জেরে গৃহবধূর চুল কেটে দিলেন স্বামী স্ত্রীর প্রেমিকের মারধরে প্রাণ গেল চাঁন মিয়ার গোদাগাড়ীতে ১২ বোতল ভারতীয় মদ সহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা পবায় প্রান্তিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী-পরিবারের মাঝে ২৭ লাখ টাকার সহায়তা বিতরণ ঠাকুরগাঁওয়ের নিখোঁজ হওয়া ৪ স্কুলছাত্রী একদিন পর সিলেটে উদ্ধার: মানবপাচারের আশঙ্কা রাণীশংকৈলে মাঠে গবাদিপশু আনতে গিয়ে বজ্রাপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু সিংড়ায় গভীর রাতে স্কুল দপ্তরীর ৪টি খড়ের পালা পুড়ে ছাই কৃষিতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নতুন সম্ভাবনা তৈরি করবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল কিয়েভে রাশিয়ার রকেট, ড্রোন হামলায় নিহত ২৭ নগরীতে পুলিশের অভিযান গ্রেপ্তার ১১ ভুল ভঙ্গির কারণেই দ্রুত বুড়িয়ে যাচ্ছে শরীরের পেশিগুলি রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর: তথ্যমন্ত্রী দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম এইচএসসি: পুঠিয়ায় ভুল প্রশ্নপত্র সরবরাহের অভিযোগ, পরীক্ষার্থীদের ক্ষোভ প্রধানমন্ত্রীর সহায়তায় হাসি ফুটল ২২০ অসহায় নারীর মুখে নিয়ামতপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে আজ থেকে শুরু হল আ্যাপের মাধ্যমে তেল বিক্রি

  • আপলোড সময় : ০৮-০৪-২০২৬ ১০:০৪:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৪-২০২৬ ১০:০৪:৩৪ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে আজ থেকে শুরু হল আ্যাপের মাধ্যমে তেল বিক্রি চাঁপাইনবাবগঞ্জে আজ থেকে শুরু হল আ্যাপের মাধ্যমে তেল বিক্রি
মধ্যপ্রাচ্য অস্থিরতা ও জ্বালানি সংকট মোকাবেলায় সরকারের নতুন পদক্ষেপ হিসেবে আ্যাপস ভিত্তিক জ্বালানি তেল বিক্রির প্রক্রিয়া চালু করে। এরই ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশনগুলোতে অনিয়ম ও কালোবাজারি রোধে আ্যাপের মাধ্যমে তেল বিক্রি শুরু হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) সকাল থেকে শিবগঞ্জ ও গোমস্তাপুর উপজেলার বিভিন্ন পাম্পে অ্যাপের মাধ্যমে তেল বিক্রি শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তারা। এতে চালকরা সন্তুষ্ট বলে মনে করছে প্রশাসন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নতুন এ ব্যবস্থায় নির্দিষ্ট নিয়ম মেনে পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি সরবরাহ করা হবে। তেল নিতে আসা মোটরসাইকেল চালকদের ডিজিটাল নম্বরপ্লেট, বৈধ ড্রাইভিং লাইসেন্স ও রেজিস্ট্রেশন কাগজপত্র সঙ্গে রাখতে হবে। পাম্পে তেল নেওয়ার সময় অ্যাপের মাধ্যমে এসব তথ্য যাচাই করা হবে। নথিপত্র না থাকলে কোনো বাইককে তেল দেওয়া হবে না।

এ ব্যবস্থায় প্রতিটি মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বরের বিপরীতে নেওয়া তেলের পরিমাণ কেন্দ্রীয় ডাটাবেজে সংরক্ষণ করা হবে। একবারে সর্বোচ্চ ৫০০ টাকার জ্বালানি তেল নেওয়া যাবে। 

তবে একবার তেল নেওয়ার পর পরবর্তী পাঁচ দিনের মধ্যে জেলার অন্য কোনো পাম্প থেকে তেল নেওয়া যাবে না। নির্ধারিত সময়ের মধ্যে পুনরায় তেল নেওয়ার চেষ্টা করলে সংশ্লিষ্ট বাইকটি অ্যাপে ব্লক করা হবে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে মঙ্গলবার সকালে গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সির সভাপতিত্বে সভায় সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি এবং পেট্রোল পাম্প মালিকরা উপস্থিত ছিলেন।

একই দিনে শিবগঞ্জ উপজেলায় পাম্প মালিক ও ট্যাগ অফিসারদের নিয়ে পৃথক সভা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তৌফিক আজিজ। সেখানে অ্যাপের মাধ্যমে তেল বিক্রির প্রক্রিয়া, গ্রাহক নিবন্ধন ও শৃঙ্খলা রক্ষার বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

শিবগঞ্জ উপজেলা প্রশাসন জানিয়েছে, বুধবার সকাল থেকে দাদনচক হলমোড় এলাকার একটি পাম্পে প্রশাসনের তত্ত্বাবধানে এ পদ্ধতিতে তেল বিক্রি শুরু হয়েছে। পাশাপাশি নির্ধারিত সময়সূচি অনুযায়ী পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনে এই কার্যক্রম চালু করা হচ্ছে।

গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সি বলেন, এই উদ্যোগের মাধ্যমে জ্বালানি তেল বিক্রিতে অনিয়ম ও কালোবাজারি প্রতিরোধ করা সম্ভব হবে। একই সঙ্গে সাধারণ গ্রাহকেরা স্বচ্ছ ও নির্ধারিত নিয়মে তেল সংগ্রহ করতে পারবেন। 

শিবগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা তৌফিক আজিজ বলেন, পর্যায়ক্রমে সব পাম্পে এ ব্যবস্থা চালু করা হবে। এতে পাম্পগুলোতে শৃঙ্খলা ফিরবে এবং গ্রাহকের ভোগান্তি কমবে।

প্রশাসনের পক্ষ থেকে সব মোটরসাইকেল চালককে বৈধ কাগজপত্রসহ পাম্পে আসতে এবং নতুন ব্যবস্থার সঙ্গে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা

স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা