ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ , ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্গাপুর পৌরসভায় মেয়র হিসেবে স্বপনকে চায় তৃণমূল, ক্লিন ইমেজে ভরসা ভোটারদের রাণীনগরে গণছিনতাইয়ের ঘটনায় ২জন গ্রেফতার ॥ হাসুয়া, মোবাইল-টাকা উদ্ধার রাজশাহী পুলিশ কমিশনার পেলেন পিপিএম-সেবা পদ্মার পানিতে ডুবেছে স্কুল, অনিশ্চয়তায় সাড়ে ৭০০ শিক্ষার্থী নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার মোহনপুর উপজেলায় নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে চিত্রাঙ্কন, আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত সিংড়ায় চেয়ারম্যান প্রার্থী আরিফের উঠান বৈঠক অনুষ্ঠিত রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক রাজশাহী মহানগরীতে ৪ রাউন্ড গুলি উদ্ধার রাজশাহী মহানগরীতে ৪ মাদকসেবী গ্রেপ্তার সাংবাদিক সাইদুর রহমানের ইন্তেকালে, রাজশাহী এডিটরস ফোরামের শোক লালপুরে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত রাজশাহী মহানগরীতে কুখ্যাত মাদক কারবারী ভগা মিলনসহ ২ মাদক কারবারী গ্রেপ্তার তানোরে চাল ডিলারের বিরুদ্ধে উঙ্খাপিত অভিযোগ প্রমান হয়নি নওয়াপাড়া থেকে বানেশ্বর, হরিচাঁদ মিঠাই ভান্ডারের পঞ্চম শাখা বিএনপি নেতার মারপিটে বিধবা নারী হাসপাতালে চারঘাটে পাথরের ট্রাকে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২ নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৯ রাণীনগর যুবদলের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান রাণীনগরের মোজাফ্ফরকে “ভুয়া কাজী“ আখ্যায়িত করে সংবাদ সম্মেলন

৩০ লাখ টাকার আইসসহ যুবক গ্রেপ্তার

  • আপলোড সময় : ০৮-০৪-২০২৬ ০৯:৪৬:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৪-২০২৬ ০৯:৪৬:০৪ অপরাহ্ন
৩০ লাখ টাকার আইসসহ যুবক গ্রেপ্তার ৩০ লাখ টাকার আইসসহ যুবক গ্রেপ্তার
বগুড়ায় ৩০ লাখ টাকা মূল্যের ৩০ গ্রাম ক্রিস্টাল মেথ বা আইসসহ আইয়ুব আলী (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। ডিবি পুলিশের একটি দল মঙ্গলবার বিকালে শহরের পিটিআই মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। 

বুধবার (৮ এপ্রিল) দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে ডিবির ওসি ইকবাল বাহার এ তথ্য নিশ্চিত করেছেন। 

ডিবি পুলিশ জানায়, আইয়ুব আলী কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার পূর্ব কৈয়ারবিল এলাকার আবুল কাশেমের ছেলে। কক্সবাজার থেকে সড়কপথে আইসের একটি বড় চালান বগুড়ায় আসার খবর পাওয়া যায়। এ তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল মঙ্গলবার বিকাল ৩টা ৪০ মিনিটের দিকে শহরের পিটিআই মোড়ে একটি চায়নিজ রেস্তরাঁর সামনে অবস্থান নেন। এ সময় সন্দেহভাজন আইয়ুব আলী সেখানে এলে তাকে আটক করে শরীর তল্লাশি করে পরিহিত পায়জামার পকেট থেকে কালো পলিথিনে মোড়ানো তিনটি প্লাস্টিকের কৌটা উদ্ধার করা হয়। কৌটাগুলোর মধ্যে ৩০ গ্রাম সাদা দানাদার ক্রিস্টাল মেথ (আইস) পাওয়া যায়। জব্দ করা এ মাদকের বাজার মূল্য প্রায় ৩০ লাখ টাকা। 

বগুড়া ডিবির ওসি ইকবাল বাহার বলেন, জেলায় প্রথমবারের মতো আইসসহ গ্রেপ্তার মাদক কারবারি আইয়ুব আলীকে সদর থানায় সোপর্দ ও তার বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী পুলিশ কমিশনার পেলেন পিপিএম-সেবা

রাজশাহী পুলিশ কমিশনার পেলেন পিপিএম-সেবা