ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তানোরের মোহাম্মদপুর বাজারে নতুন বিসিআইসি সার ডিলার নিয়োগ রাজশাহীতে ৪র্থ মেট্রোপলিটন জেলা কাব ক্যাম্পুরীর সমাপনী ও ক্যাম্প ফায়ার অনুষ্ঠিত রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন ষষ্ঠ শ্রেণির ছাত্রী তাহমিনাকে অপহরণ, গ্রেপ্তারি পরোয়ানা সত্ত্বেও প্রকাশ্যে অভিযুক্তরা দুর্গাপূজার শুভেচ্ছাবার্তা ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী দেশি বীজ ও প্রকৃতিবান্ধব কৃষিতে পুষ্টিসমৃদ্ধ আগামীর আহ্বান রাবি শিক্ষার্থীর প্রাইভেট কারের চাপায় রিকশাচালক নিহত, শিশু সহ আহত ২ প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানালেন বারাক ওবামা প্রধানমন্ত্রীর আসন্ন রাজশাহী সফর ঘিরে প্রস্তুতিমূলক সভা জেলা প্রশাসনের প্রথম দিনেই রজনীকান্তের জেলার ২-এর বাজিমাত ঈশ্বরদীতে ১১ বছরের শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, ষাটোর্ধ্ব বৃদ্ধ গ্রেপ্তার মেয়ের লাঠির আঘাতে আহত পিতা, বিষাক্ত পদার্থ সেবনে মৃত্যু সুনামগঞ্জে মাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক বাগানে গাছের পাতা সংগ্রহ করতে গিয়ে ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে ৬০ বছরের বৃদ্ধা ভিক্ষুককে ধর্ষণের অভিযোগ, হাসপাতালে ভর্তি ইমরান খানের পাশে থাকার বার্তা প্রেমিকা লেখার নেশার ঘোরে বাথটবে পড়ে গেলেন অর্জুন-গঙ্গা ইসরায়েলের নতুন নিরাপত্তা বিধি মানবে এয়ার ফ্রান্স ও স্মার্টউইংস হোয়াইট হাউসে প্রথম ব্রিফিংয়েই ট্রাম্পকে স্বামী বলে সম্বোধন, কেটি জাকারিয়ার

চকলেটের লোভ দেখিয়ে শিশুকে বাড়িওয়ালার ধর্ষণ

  • আপলোড সময় : ০৮-০৪-২০২৬ ০৯:৪১:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৪-২০২৬ ০৯:৪১:৩৯ অপরাহ্ন
চকলেটের লোভ দেখিয়ে শিশুকে বাড়িওয়ালার ধর্ষণ চকলেটের লোভ দেখিয়ে শিশুকে বাড়িওয়ালার ধর্ষণ
সাভারের বিরুলিয়ায় সাত বছরের এক শিশু ধর্ষণের অভিযোগে বাড়িওয়ালার বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগীর মা।

বুধবার (৮ এপ্রিল) সাভার মডেল থানায় অভিযুক্ত বাড়িওয়ালা আব্দুল বারেকের (৬৫) বিরুদ্ধে মামলাটি করা হয়। এর আগে মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়।  

গণমাধ্যমকে বিষয়টির নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আল-আমিন।

জানা গেছে, মঙ্গলবার বিকেলে অভিযুক্ত আব্দুল বারেক ওই শিশুকে ধর্ষণ করেন। পরে রাত ১০টার দিকে পরিবার জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দিলে পুলিশ তাৎক্ষণিক শিশুটিকে উদ্ধার করে হেফাজতে নেয়। তাকে সাভার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়।

শিশুটির মামি গণমাধ্যমকে জানান, শিশুর বাবা ও মা বিরুলিয়ার দত্তপাড়া এলাকায় ভাড়া থেকে গার্মেন্টসে চাকরি করেন। বাবা ও মা কাজে গেলে মঙ্গলবার বিকেলে শিশুকে একা পেয়ে চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে বাড়ির একটি কক্ষে নিয়ে মুখ চেপে ধরে ধর্ষণ করেন বাড়ির মালিক বারেক। এ ঘটনার পর শিশুটির মা এলে তাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে বলে- বাড়ির মালিক বারেক আঙ্কেল আমাকে অনেক ব্যথা দিয়েছে। সে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে।

অভিযুক্ত বাড়িওয়ালা আব্দুল বারেক পলাতক রয়েছেন, তাকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছেন এসআই মো. আল-আমিন।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন