ঢাকা , মঙ্গলবার, ০৫ মে ২০২৬ , ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীর সাবেক ওসির বিরুদ্ধে নারী নির্যাতনসহ একাধিক অভিযোগ, তদন্তে পুলিশ রাজশাহীতে অপরাহ্নের নৃত্য, শতাধিক প্রতিষ্ঠানের মিলনমেলা বিতর নামাজের পর যে দোয়া পড়বেন জীবিকার দুশ্চিন্তা ঘুচবে যে সুরা পাঠে ‘এটার জন্য অনেক সময় অপেক্ষা করতে হয়েছে’ স্বামীকে আটকে রেখে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৪ সলঙ্গায় ১২৯ বোতল সিরাপ-সহ মাদক কারবারী গ্রেফতার ৪ এক জন্মে সব ভালো কাজ করে যেতে চাই : পার্নো মিত্র মমতার গাড়ি দেখেই ‘চোর-চোর’ স্লোগান, জমায়েতস্থলে ভাঙচুর! নবীজির (সা.) হজ ফেনীতে ১৬ কেজি গাঁজা ও ভারতীয় ঔষধ সহ গ্রেফতার - ২ সুনামগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত পর্যটন খাত উন্নয়নে মাস্টারপ্ল্যান হচ্ছে: বিমানমন্ত্রী ইটের দেয়ালে বন্দী জীবন: ঠাকুরগাঁওয়ে দুই সপ্তাহ ধরে অবরুদ্ধ এক পরিবার, প্রশাসনের হস্তক্ষেপ জরুরি রাসিক প্রশাসকের সাথে শহীদ নজমুল হক বালিকা স্কুলের শিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ সিরাজগঞ্জে হাসিনাসহ ২৬২ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রাসিক প্রশাসকের সাথে শহীদ নজমুল হক বালিকা স্কুলের শিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ প্যারিসে রূপকথার বিয়ে সারলেন পাকিস্তানি তারকা নিমরা খান রাউজানে বাবলু হত্যা মামলার পলাতক আসামি কুমিল্লা থেকে গ্রেফতার মাত্র ১০ মিনিটেই পটিয়ে ফেলুন আপনার পছন্দের মেয়েটিকে

গোদাগাড়ীতে জ্বালানি তেল বণ্টনে এসিল্যান্ডের কঠোর নজরদারি

  • আপলোড সময় : ০৮-০৪-২০২৬ ০৬:৪৬:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৪-২০২৬ ০৬:৪৬:১৬ অপরাহ্ন
গোদাগাড়ীতে জ্বালানি তেল বণ্টনে এসিল্যান্ডের কঠোর নজরদারি গোদাগাড়ীতে জ্বালানি তেল বণ্টনে এসিল্যান্ডের কঠোর নজরদারি
রাজশাহীর গোদাগাড়ীতে জ্বালানি তেলের সুষ্ঠু বণ্টন নিশ্চিত করতে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন।

তেলের পাম্পগুলোতে কোনো ধরনের বিশৃঙ্খলা, কৃত্রিম সংকট বা অনিয়ম যেন না ঘটে, সে লক্ষ্যে নিয়মিত তদারকি চালিয়ে যাচ্ছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামসুল ইসলাম।

সম্প্রতি উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শন করে তিনি তেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখার নির্দেশনা দেন। কৃষিকাজ, পরিবহনসহ দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ এই জ্বালানি যাতে সাধারণ মানুষ নির্বিঘ্নে সংগ্রহ করতে পারে, সে বিষয়ে বিশেষ গুরুত্ব দিচ্ছে প্রশাসন। পাশাপাশি কেউ যেনো অবৈধভাবে তেল মজুত বা কৃত্রিম সংকট তৈরি করতে না পারে, সে বিষয়েও কঠোর নজরদারি রাখা হচ্ছে।

তদারকি চলাকালে শামসুল ইসলাম পাম্প মালিক ও কর্মচারীদের তেলের সঠিক পরিমাপ নিশ্চিত করতে নির্দেশ দেন। একই সঙ্গে গ্রাহকদের শৃঙ্খলা মেনে লাইনে দাঁড়িয়ে তেল নেওয়ার আহ্বান জানান। তার উপস্থিতি ও সরাসরি মনিটরিংয়ের ফলে পাম্পগুলোতে শৃঙ্খলা ফিরেছে বলে জানিয়েছেন তেল সংগ্রহ করতে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ।

সাধারণ গ্রাহকগণ জানান, প্রশাসনের এই উদ্যোগের কারণে আগের তুলনায় পাম্পগুলোতে ভিড় ও বিশৃঙ্খলা অনেকটাই কমেছে এবং তারা সহজেই তেল সংগ্রহ করতে পারছেন।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামসুল ইসলাম বলেন, “জ্বালানি তেলের সুষ্ঠু বণ্টন নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। কেউ যদি কৃত্রিম সংকট তৈরি করে বা নিয়ম লঙ্ঘন করে, তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এই অভিযান ও তদারকি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
রাজশাহীর সাবেক ওসির বিরুদ্ধে নারী নির্যাতনসহ একাধিক অভিযোগ, তদন্তে পুলিশ

রাজশাহীর সাবেক ওসির বিরুদ্ধে নারী নির্যাতনসহ একাধিক অভিযোগ, তদন্তে পুলিশ