ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোদাগাড়ীতে ১২ বোতল ভারতীয় মদ সহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা পবায় প্রান্তিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী-পরিবারের মাঝে ২৭ লাখ টাকার সহায়তা বিতরণ ঠাকুরগাঁওয়ের নিখোঁজ হওয়া ৪ স্কুলছাত্রী একদিন পর সিলেটে উদ্ধার: মানবপাচারের আশঙ্কা রাণীশংকৈলে মাঠে গবাদিপশু আনতে গিয়ে বজ্রাপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু সিংড়ায় গভীর রাতে স্কুল দপ্তরীর ৪টি খড়ের পালা পুড়ে ছাই কৃষিতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নতুন সম্ভাবনা তৈরি করবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল কিয়েভে রাশিয়ার রকেট, ড্রোন হামলায় নিহত ২৭ নগরীতে পুলিশের অভিযান গ্রেপ্তার ১১ ভুল ভঙ্গির কারণেই দ্রুত বুড়িয়ে যাচ্ছে শরীরের পেশিগুলি রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর: তথ্যমন্ত্রী দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম এইচএসসি: পুঠিয়ায় ভুল প্রশ্নপত্র সরবরাহের অভিযোগ, পরীক্ষার্থীদের ক্ষোভ প্রধানমন্ত্রীর সহায়তায় হাসি ফুটল ২২০ অসহায় নারীর মুখে নিয়ামতপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ ভেনেজুয়েলায় ভূমিকম্প: ১৪০ টন কংক্রিটের ধ্বংসস্তূপ থেকে ৮ দিন পর যুবক উদ্ধার ​রাণীশংকৈলে বজ্রপাতে কৃষকের মৃত্যু মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা চাচি-ভাতিজি নিহত ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে মৃত্যু প্রায় ৯ হাজার জনের তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনিকে শেষ শ্রদ্ধা জানাল জামায়াতের প্রতিনিধিদল

রাজশাহীতে যৌন হয়রানির অভিযোগে মাছরাঙ্গা টিভির স্টাফ রিপোর্টার রাব্বানী বরখাস্ত

  • আপলোড সময় : ০৮-০৪-২০২৬ ০৬:২৮:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৪-২০২৬ ০৬:২৮:১৯ অপরাহ্ন
রাজশাহীতে যৌন হয়রানির অভিযোগে মাছরাঙ্গা টিভির স্টাফ রিপোর্টার রাব্বানী বরখাস্ত রাজশাহীতে যৌন হয়রানির অভিযোগে মাছরাঙ্গা টিভির স্টাফ রিপোর্টার রাব্বানী বরখাস্ত
একাধিক নারীকে যৌন হয়রানি ও নিপীড়নের অভিযোগে মাছরাঙ্গা টেলিভিশনের রাজশাহীস্থ স্টাফ রিপোর্টার গোলাম রাব্বানীকে চাকরিচ্যুত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির এইচআর বিভাগের কর্মকর্তা মাসুদ পারভেজ।

তিনি জানান, অভিযোগের সত্যতা পাওয়ায় অভ্যন্তরীণ তদন্ত শেষে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে গত বুধবার গোলাম রাব্বানীকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বর্তমানে তার সঙ্গে মাছরাঙ্গা টেলিভিশনের কোনো সম্পৃক্ততা নেই।

অভিযোগে বলা হয়, গোলাম রাব্বানী বরেন্দ্র বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নারী শিক্ষার্থীদের ইন্টার্নশিপ ও চাকরির প্রলোভন দেখিয়ে যৌন হয়রানি ও নিপীড়ন করতেন। এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষার্থীরা গত ৭ অক্টোবর আমানা গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক, মাছরাঙ্গা টেলিভিশন কর্তৃপক্ষ এবং বরেন্দ্র বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেন।

পরবর্তীতে মাছরাঙ্গা টেলিভিশন কর্তৃপক্ষ নিজস্ব ব্যবস্থাপনায় তদন্ত চালিয়ে অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়ে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়।

এদিকে, একই অভিযোগে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মিডিয়া অ্যাডভাইজার ও খণ্ডকালীন শিক্ষক হিসেবে কর্মরত গোলাম রাব্বানীকে গত ২২ ফেব্রুয়ারি সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানা গেছে। তবে ভুক্তভোগীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি গোপন রাখার চেষ্টা করছে এবং তদন্ত প্রক্রিয়ায় তাকে রক্ষা করার অপচেষ্টা চলছে।

অভিযোগে আরও বলা হয়, প্রভাব খাটিয়ে তিনি সংশ্লিষ্ট একটি অনলাইন নিউজ পোর্টালের কয়েকজন কর্মীকে অবৈধভাবে বিশ্ববিদ্যালয়ে নিয়োগ দিয়েছেন এবং বিভিন্ন প্রকল্প, যেমন ভিডিও ডকুমেন্টারি ও কনভোকেশন প্রচারের নামে অর্থ আত্মসাত করেছেন।

এ বিষয়ে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।


ভূক্তভোগী শিক্ষার্থীদের পক্ষে বার্তা প্রেরক:- মোসা: জান্নাতুল ফেরদৌস, তাসনিয়া আরাবি মুমু, হিনা মেহেক,সাদিয়া আলম।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা

স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা