ঢাকা , বুধবার, ১১ নভেম্বর ২০২৬ , ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফিতনা এবং এর আলামত সম্পর্কে গুরুত্বপূর্ণ ইসলামী ব্যাখ্যা ও উক্তি প্রদান তহসিলদার আনন্দ ও ইসরায়েলের বিরুদ্ধে অপপ্রচার পরকীয়ার বিতর্কে বিপাকে এনভিডিয়া প্রধান রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে পররাষ্ট্রনীতি প্রণয়নের আহ্বান ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী বিশেষ অভিযান: ৮ জনের তিন মাসের কারাদণ্ড রাজশাহীতে ১৫০ কিশোরীর মধ্যে স্বাস্থ্যসামগ্রী বিতরণ ১৬ নভেম্বর থেকে শুরু হচ্ছে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণ শীতের সবজি থেকে পোকামাকড় দূর করবেন যেভাবে, জেনে নিন সহজ ৫ উপায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব মো. দাউদ মিয়া রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ইন্টার্নশিপ করার সুযোগ চেয়ে শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি প্রক্রিয়ায় এগোবে, জানাল ভারত ধর্ষণ ও যৌন নিপীড়নের দায়ে রাসেল ব্র্যান্ডের ১০ বছর ৬ মাসের কারাদণ্ড ম্যানচেস্টার সিটি ছাড়ার গুঞ্জন, হলান্ডের সম্ভাব্য গন্তব্য রিয়াল মাদ্রিদ! দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের ব্যাটিং পরামর্শক ডেল বেনকেনস্টেইন নগরীজুড়ে মাদককারবারী সহ গ্রেফতার ২৩ পাকিস্তানের লাহোর কালান্দার্সের উপদেষ্টা হলেন আমিনুল ইসলাম বুলবুল নতুন রূপে ফিরল চট্টগ্রামের আগ্রাবাদ জাম্বুরী মাঠ সিংড়ায় মসজিদ ও খেলার মাঠের জমি দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন রাণীশংকৈলে বদলি নিয়ে বিতর্ক: দুর্নীতির দুই মামলার আসামি অফিস সহকারী শহিদুল ইসলাম

একীভূত হচ্ছে পাঁচ ব্যাংক, চাকরি যাবে না কারো: গভর্নর

  • আপলোড সময় : ১৫-০৬-২০২৫ ০৬:২৭:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৬-২০২৫ ০৬:২৭:১২ অপরাহ্ন
একীভূত হচ্ছে পাঁচ ব্যাংক, চাকরি যাবে না কারো: গভর্নর ছবি: সংগৃহীত
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানিয়েছেন, বেসরকারি খাতের পাঁচটি ইসলামী ব্যাংককে খুব শিগগিরই একীভূত করা হবে। তবে এর ফলে কোনো কর্মীকে চাকরি হারাতে হবে না।

রোববার (১৫ জুন) বাংলাদেশ ব্যাংকের বোর্ড রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান গভর্নর।

তিনি বলেন, 'নির্বাচনের সঙ্গে এ মার্জারের কোনো সম্পর্ক নেই। এটি একটি চলমান প্রক্রিয়া। আমরা আশা করি, আগামী সরকারও এ প্রক্রিয়াকে এগিয়ে নেবে। তবে নির্বাচন পর্যন্ত অপেক্ষা না করে আগামী কয়েক মাসের মধ্যেই পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত হবে।’

ব্যাংকের কর্মীদের আশ্বস্ত করে তিনি আরও বলেন, 'এ নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। প্রয়োজনে কিছু শাখার কাঠামোতে পরিবর্তন আনা হতে পারে। বিশেষ করে যেসব ব্যাংকের শাখা শহরাঞ্চলে বেশি রয়েছে, সেগুলোর কিছু শাখা গ্রামীণ এলাকায় সরিয়ে নেয়ার বিষয়টি বিবেচনায় আনা হতে পারে।'

এ সময় পাচার হওয়া সম্পদ উদ্ধারের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে গভর্নর বলেন, 'এই প্রক্রিয়াটি দীর্ঘমেয়াদি এবং ধাপে ধাপে এগিয়ে যেতে হয়। আদালতের চূড়ান্ত রায় ছাড়া এসব অর্থ পুনরুদ্ধার করা সম্ভব নয়। এজন্য সুনির্দিষ্ট তথ্য ও উপাত্ত সংগ্রহ করে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে।'

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে পররাষ্ট্রনীতি প্রণয়নের আহ্বান

জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে পররাষ্ট্রনীতি প্রণয়নের আহ্বান