ঢাকা , সোমবার, ২০ জুলাই ২০২৬ , ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী এডিটরস ফোরামের নেতৃবৃন্দের সঙ্গে আরএমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত শীর্ষ মাদক কারবারী আবুল কালাম আজাদ আটক ভোর থেকে ফের বোমাবর্ষণ শুরু আমেরিকার! ইরানের একাধিক শহরে বিস্ফোরণ মোহনপুরে জেলা প্রশাসকের পরিদর্শন ও মতবিনিময় সভা প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা আরও উন্নত করার নির্দেশ প্রধানমন্ত্রীর দুর্গাপুরে এডিপি প্রকল্পের আওতায় বিভিন্ন শিক্ষা উপকরণ সামগ্রী বিতরণ বাগমারা থানা পরিদর্শন করলেন রাজশাহী রেঞ্জের নবাগত ডিআইজি আশিক সাঈদ নগরীতে ২ ব্যক্তির কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালত বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন কমিটিতে রাজশাহীর কৃতিসন্তান নাদিম হোসেন রাসিক প্রশাসকের সাথে চাঁদের আলো ফাউন্ডেশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ কাটাখালী থানায় ট্যাপেন্টাডল সহ মাদক কারবারী হৃদয় গ্রেপ্তার লালপুরে অবৈধভাবে মাটি কাটায় ইটভাটা মালিককে জরিমানা রাসিক প্রশাসকের সাথে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় ৫০ গ্রাম হেরোইন সহ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ শাহজাদপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার কাশিয়াডাঙ্গায় গাঁজাসহ মাদক কারবারী কালিমুদ্দীন গ্রেপ্তার রাজপাড়া থানায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ বোয়ালিয়া মডেল থানায় মাদক মামলায় যুবকের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড

নগরীতে সার্টিফিকেট জালিয়াতি চক্রের দুই সদস্য গ্রেফতার

  • আপলোড সময় : ০৮-০৪-২০২৬ ০৫:৫৭:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৪-২০২৬ ০৫:৫৭:৫৬ অপরাহ্ন
নগরীতে সার্টিফিকেট জালিয়াতি চক্রের দুই সদস্য গ্রেফতার নগরীতে সার্টিফিকেট জালিয়াতি চক্রের দুই সদস্য গ্রেফতার
রাজশাহী নগরীতে অভিযান চালিয়ে অনলাইনে নকল মার্কশিট ও সার্টিফিকেট তৈরি ও সরবরাহকারী একটি চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। এ সময় জালিয়াতির কাজে ব্যবহৃত বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস ও বিপুল পরিমাণ সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো: নগরীর বোয়ালিয়া মডেল থানার এলাকার বাসিন্দা অভিজিৎ মন্ডল (২৭) ও রায়হান আউয়াল (২১)।  

বুধবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের মুখপাত্র উপ-পরিচালক মেজর আসিফ আল-রাজেক।

তিনি জানান, মঙ্গলবার (৭ এপ্রিল) রাত পৌনে ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালিয়া থানার কুমারপাড়া (ঘোষপাড়া), আলুপট্টি রোড এলাকায় অভিযান চালিয়ে অভিজিৎ মন্ডল ও রায়হান আউয়ালকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক তদন্তে জানা যায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে পরস্পরের যোগসাজশে হবিগঞ্জ জেলার বনিয়াচং থানার যাত্রবাসা এলাকার বাসিন্দা মোঃ আব্দুল বাছিত রিয়ানের সঙ্গে মিলে দেশের বিভিন্ন স্থান থেকে অনলাইনের মাধ্যমে নকল মার্কশিট ও সার্টিফিকেট তৈরির অর্ডার সংগ্রহ করত। পরে তারা অভিনব কৌশলে এসব জাল কাগজপত্র তৈরি করে গ্রাহকদের কাছে সরবরাহ করত।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা তাদের প্রতারণামূলক কর্মকাণ্ডের কথা স্বীকার করেছে।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নগরীর বোয়ালিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে| বুধবার সকালে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে বোয়ালিয়া থানা পুলিশ। 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ

কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ