ঢাকা , সোমবার, ২০ জুলাই ২০২৬ , ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লালপুরে অবৈধভাবে মাটি কাটায় ইটভাটা মালিককে জরিমানা রাসিক প্রশাসকের সাথে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় ৫০ গ্রাম হেরোইন সহ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ শাহজাদপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার কাশিয়াডাঙ্গায় গাঁজাসহ মাদক কারবারী কালিমুদ্দীন গ্রেপ্তার রাজপাড়া থানায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ বোয়ালিয়া মডেল থানায় মাদক মামলায় যুবকের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড কাশিয়াডাঙ্গায় ফেনসিডিল ও গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার গোদাগাড়ীতে মাদকবিরোধী অভিযান নিয়ে প্রশ্ন, থানায় সাজাপ্রাপ্ত আসামি আজাদ ও তার স্ত্রীকে ঘিরে সমালোচনা রাজশাহীতে টিসিবির জুলাই মাসের ভর্তুকি মূল্যের পণ্য বিক্রি শুরু আরডিএ চেয়ারম্যানের সঙ্গে এমপি আবু সাইদ চাঁদের সৌজন্য সাক্ষাৎ তানোরে সরকারি খাস জায়গা দখল করে পাকা ঘর নির্মাণ পীরগঞ্জ বন বিভাগের লাগানো ১০ হাজার চারা গাছ ‌ তুলে ফেলেছে দুবৃত্তরা ‘টাকা নিয়ে আসি’, বলে ২ মেয়েকে রাস্তায় রেখে উধাও মা চলনবিলে শ্রাবণেই শাপলা ফুলের সমারোহ মূল্যই নেই ট্রাম্পের সমঝোতা সইয়ে, মার্কিন বাহিনীকে হুঁশিয়ারি মোজতবার যুক্তরাষ্ট্রে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে প্রতিদিন ২,৮০০ অভিবাসীকে গ্রেপ্তার করবে আইসিই গুরুদাসপুুরে চেয়ারম্যান প্রার্থীর নামে চাঁদা আদায়ের মিথ্যাচারে মানববন্ধন নগরীতে দেশীয় চোলাইমদ সহ মাদক কারবারী লিটন গ্রেপ্তার

ঝড়ে বিপর্যস্ত মনোহরগঞ্জ, ৩৬ ঘন্টায়ও স্বাভাবিক হয়নি বিদ্যুৎ সরবরাহ

  • আপলোড সময় : ০৮-০৪-২০২৬ ০২:৫৪:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৪-২০২৬ ০২:৫৪:৪১ অপরাহ্ন
ঝড়ে বিপর্যস্ত মনোহরগঞ্জ, ৩৬ ঘন্টায়ও স্বাভাবিক হয়নি বিদ্যুৎ সরবরাহ ছবি: সংগৃহীত
কুমিল্লার মনোহরগঞ্জে ঝড়ের আঘাতে উপজেলার বিভিন্ন এলাকায় বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে ও তার ছিড়ে লাইন বিধস্ত হওয়ায় কিছু এলাকায় এখনো বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। টানা ৩৬ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় বিপাকে পড়েছেন ঐ এলাকার কয়েক হাজার গ্রাহক। মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যা নাগাদ ক্ষতিগ্রস্থ বৈদ্যুতিক লাইন চালু হওয়ার কথা জানিয়েছে উপজেলা বিদ্যুৎ অফিস।

উপজেলা পল্লী বিদ্যুৎ অফিস সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাতে হঠাৎ ঝড়ের আঘাতে উপজেলার মৈশাতুয়া, আমতলি, আশিয়াদারি, নাথেরপেটুয়া, গোটরা, বাইশগাঁও, নারায়নপুর, লক্ষনপুর, সরসপুর, সাটরা, রুদ্রপুর, ডুমুরিয়া, আলোকপাড়া, কিসমত, শ্রীধরপুর, জাওড়া, কাঁচি, বিহড়া, পাটিয়ালা, বাকরা, বাতাবাড়িয়াসহ বিভিন্নস্থানে বৈদ্যুতিক লাইন চরম ক্ষতিগ্রস্থ হয়। ক্ষতিগ্রস্থ লাইন মেরামতে প্রায় সোয়া তিন লক্ষ টাকা ব্যয় হওয়ার কথা জানান কর্তৃপক্ষ।

কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি ৪ নাথেরপেটুয়া সাব জোনাল অফিসের এসিসট্য্যান্ট  জেনারেল ম্যানেজার (এজিএম) আহসান হাবিব জানান নাথেরপেটুয়া সাব জোনাল অফিসের আওতায় ঝড়ের আঘাতে ১২টি বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে যায়, ৫৭টি স্পটে তার ছিড়ে যায়, ১শ ৭৭টি স্পটে লাইনের উপর গাছপালা ভেঙ্গে পড়ে, ৯টি ক্রসআর্ম ভেঙ্গে যায়, ৫৭টি মিটার ভেঙ্গে যায় ও ১২টি ইনসুলেটর ভেঙ্গে যায়, ৫টি ট্রান্সফরমার নষ্ট হয়ে যায়, ৩৩টি সেকশন ফিউজ পুড়ে যায়, ৭টি পুল হেলে পড়ে, ৯টি ফিউজ কাটাউট নষ্ট হয়ে বিদ্যুৎ লাইনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তিনি জানান ক্ষতিগ্রস্থ লাইন মেরামতে বিদ্যুৎ কর্মীরা দিনরাত কাজ করেছে। বুধবার সন্ধ্যা নাগাদ বিদ্যুৎ লাইন পুরোপুরি সচল হওয়ার কথা জানান তিনি।

কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি ৪ মনোহরগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) এ.কে.এম আজাদ জানান, মনোহরগঞ্জ জোনাল অফিসের আওতায় ঝড়ের আঘাতে  ৩টি বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে যায়, ৩৬টি স্পটে তার ছিড়ে যায়, ১শ ৬০টি স্পটে লাইনের উপর গাছপালা ভেঙ্গে পড়ে, ১০টি ক্রসআর্ম ভেঙ্গে যায়, ৭৫টি মিটার ভেঙ্গে যায় ও ৪টি ইনসুলেটর ভেঙ্গে বিদ্যুৎ লাইনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ক্ষতিগ্রস্থ লাইন মেরামতে বিদ্যুৎকর্মীরা মাঠে কাজ করছে। 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ

কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ