ঢাকা , সোমবার, ০৬ জুলাই ২০২৬ , ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিউ ইয়র্কে অপহরণ ও নির্যাতনের দায়ে বাংলাদেশি নারী দোষী সাব্যস্ত ব্যবসাবান্ধব পরিবেশে আইনশৃঙ্খলা জোরদারে চেম্বার নেতাদের সঙ্গে আরএমপির মতবিনিময় নগরীর ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার রাজশাহীতে রিকশাচালককে পিটিয়ে টাকা ছিনতাই: কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার গোদাগাড়ীতে হেরোইনসহ মাদক কারবারী গ্রেফতার রাজশাহীতে আইইবি‘র উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত বিশ্বকাপ চলাকালে স্টেডিয়ামের কাছ থেকে ৬০০টির বেশি ড্রোন জব্দ করেছে এফবিআই কাটাখালিতে মেগামাইন্ড ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুলে মৌসুমি ফল উৎসব নিজের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে রাজশাহীতে ইউসুফ আলী সনির সংবাদ সম্মেলন লক্ষ্মীপুরে সালিশে দাদাকে গুলি করলেন নাতি প্রাইভেট পড়তে যাওয়ার পথে স্কুলছাত্রীকে তুলে নিয়ে যায় বখাটেরা ময়মনসিংহে মায়ের ধর্ষককে গলা কেটে হত্যা করলেন ৪ ছেলে ঝিনাইদহে হাতকড়া পরানোর সময় পালালেন আসামি স্বামীর অনৈতিক কাজে রাজি না হয়ে গৃহবধূর আত্মহত্যা ২৭তম বিসিএসের বঞ্চিত আরও ৭৭ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি ইরানে শিগগিরই ভয়ংকর ২০ যুদ্ধবিমান পাঠাতে যাচ্ছে রাশিয়া বাংলাদেশের সীমান্ত ঘেঁষে ৬ থানা ও আউটপোস্ট চায় ভারতের পুলিশ গ্রাম দেখানোর কথা বলে মামাতো বোনকে নিয়ে যায় সাকিব, অতঃপর... হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু ‘বিয়ের আগে মেয়েদের সঙ্গে সম্পর্ক ছিল, আমি উভকামী’: আকাঙ্ক্ষা

রাজশাহীতে শিলাবৃষ্টিতে আম ও ফসলের ব্যাপক ক্ষতি

  • আপলোড সময় : ০৮-০৪-২০২৬ ০২:৩২:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৪-২০২৬ ০২:৩২:০২ অপরাহ্ন
রাজশাহীতে শিলাবৃষ্টিতে আম ও ফসলের ব্যাপক ক্ষতি রাজশাহীতে শিলাবৃষ্টিতে আম ও ফসলের ব্যাপক ক্ষতি
রাজশাহীর বছরের প্রথম কালবৈশাখী ঝড়ের সঙ্গে আকস্মিক শিলাবৃষ্টি হয়েছে। এতে মাঠের ফসল ও ফলের ব্যাপক ক্ষতি হয়েছে।

বিশেষ করে আমের গুটি অবস্থায় এমন দুর্যোগে চাষি ও বাগান মালিকরা দুশ্চিন্তায় পড়েছেন। গম কাটার আগমুহূর্তে পাকা ও আধাপাকা গম মাটিতে লুটিয়ে পড়েছে। কোথাও শিলার আঘাতে পেঁয়াজের বীজ কদমের শীষ ভেঙে জমিতে নুয়ে পড়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেল সাড়ে চারটার দিকে দুর্গাপুর ও বাগমারার কিছু এলাকায় কালবৈশাখী ঝড়ের সঙ্গে হয় শিলাবৃষ্টি। এর মধ্যে দুর্গাপুর উপজেলায় ক্ষতির পরিমাণ বেশি বলে জানা গেছে। আকস্মিক এই শিলাবৃষ্টি স্থায়ী ছিল প্রায় ২০ মিনিট।

মাঠ ঘুরে দেখা গেছে, অনেক কৃষকের জমিতে গম মাটিতে নুয়ে পড়েছে। বিশেষ করে যেসব গম প্রায় পেকে গিয়েছিল, সেগুলোর ক্ষতি বেশি হয়েছে। শিলার আঘাতে গমের শীষ ঝরে পড়েছে। পাশাপাশি ভুট্টা, গম, মরিচ, পেঁয়াজের বীজ কদমসহ বিভিন্ন সবজি ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে। আমের মৌসুমের শুরুতেই গাছে আসা ছোট গুটি ঝরে পড়ায় উদ্বিগ্ন বাগান মালিকরাও।


সিংদা এলাকার পেঁয়াজ চাষি জলিল জানান, ‘এক বিঘা জমিতে পেঁয়াজ চাষ করেছিলাম। এখনও ১০ কাঠা জমির পেঁয়াজ তোলা বাকি আছে। বৃষ্টির সময় শ্রমিক মাঠে কাজ করছিল। পানিতে পেঁয়াজ ভিজে গেছে।’

পেঁয়াজের বীজ কদম চাষি মো. আলম বলেন, ‘শিলাবৃষ্টিতে বড় ধরনের ক্ষতি হয়েছে। সার, সেচ ও শ্রমিকসহ সব খরচই বেড়েছে। এর মধ্যে এই ক্ষতি আমাদের পথে বসিয়ে দিতে পারে।’

আম চাষি আমিনুল হক বলেন, ‘মৌসুমের শুরুতেই ঝড় ও শিলাবৃষ্টি হয়েছে। এতে গাছের অনেক গুটি আম ঝরে পড়েছে।’

দুর্গাপুর উপজেলা কৃষি কর্মকর্তা সাহানা পারভীন লাবনী বলেন, ‘শিলাবৃষ্টি হয়েছে। দুর্গাপুরের মাঠে গম ও পেঁয়াজের ক্ষতি হয়েছে। কিছু কিছু জমিতে ফসল টিকে আছে। ক্ষয়ক্ষতির পরিমাণ বুধবার জানা যাবে।’

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে রিকশাচালককে পিটিয়ে টাকা ছিনতাই: কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার

রাজশাহীতে রিকশাচালককে পিটিয়ে টাকা ছিনতাই: কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার