ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬ , ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী মহানগরীতে পূর্ব শত্রুতার জেরে স্বেচ্ছাসেবক দল কর্মী মারুফকে কুপিয়ে জখম বাঘায় বিপুল পরিমান এসকাফ সিরাপসহ দুইজন গ্রেফতার রাজশাহীতে মাদকসহ গ্রেফতার ২, বিভিন্ন মামলায় আটক ১৬ আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবর ‘গুজব’: তথ্যমন্ত্রী হাতিয়ায় মিয়ানমারে পাচারের সময় ১,৩৬০ বস্তা সিমেন্টসহ তিনজন আটক সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা, গ্যাস সংকটে বেড়েছে লোডশেডিং দীর্ঘ লোডশেডিংয়ে পল্লী বিদ্যুৎ স্থাপনায় হামলা, নিরাপত্তা চেয়ে আইজিপিকে চিঠি সুনামগঞ্জ সীমান্তে ৩০২ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপসহ দুই নারী আটক উলিপুরে আবাসিক মাদরাসার শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক আটক বায়েজিদে সড়ক পরিবহন আইনের মামলার পলাতক প্রধান আসামি গ্রেফতার স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যার অভিযোগ, আশুলিয়ায় দুজনের মরদেহ উদ্ধার ইঞ্জিনিয়ার হতে চায় প্রতিভাবান নানক এসএসসিতে উপজেলার সেরা সুমাইয়া জাহান সিংড়ায় এসএসসি ফলাফলে সাফল্যের শীর্ষে বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ রাণীনগরে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সিংড়ায় দৈনিক করতোয়ার ৫১ বছর পদার্পণ উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত রাণীনগরে ৩জন সারডিলারকে ২০হাজার টাকা জরিমানা ‘বাবা নেই, তাঁর শূন্যতা আজও কাটেনি ' আপনাদের ভালোবাসাই আমার শক্তি’: স্মরণসভায় প্রতিমন্ত্রী পুতুল গোদাগাড়ী মডেল হাসপাতাল চিকিৎসা সেবায় অবদান রাখছে বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান

সন্ত্রাসবিরোধী সংশোধন বিল-২০২৬ সংসদে পাস, নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম

  • আপলোড সময় : ০৮-০৪-২০২৬ ০২:১৭:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৪-২০২৬ ০২:১৭:৩৬ অপরাহ্ন
সন্ত্রাসবিরোধী সংশোধন বিল-২০২৬ সংসদে পাস, নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম ফাইল ফটো
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করতে অন্তর্বর্তী সরকারের জারি করা ‘সন্ত্রাসবিরোধী অধ্যাদেশকে’ আইনে রূপান্তর করলো সরকার।

বুধবার (৮ এপ্রিল) বেলা সোয়া ১২টার দিকে জাতীয় সংসদে সন্ত্রাসবিরোধী (সংশোধন) বিল-২০২৬ পাস হয়েছে। এতে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধই থাকছে।

এর আগে, বেলা ১১টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের বৈঠক পুনরায় শুরু হয়।

বুধবার সংসদ অধিবেশনে সন্ত্রাসবিরোধী সংশোধন বিল ২০২৬ উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সর্বসম্মতভাবে সংসদে কণ্ঠভোটে তা পাস হয়। এদিন অন্তর্বর্তী সরকারের জারি করা আরও ৪টি অধ্যাদেশ বিল আকারে পাস হয় সংসদে। এদিকে, চিফ হুইপ নূরুল ইসলাম মনি জানিয়েছেন, ১৩৩ অধ্যাদেশের সুরাহা করতে শুক্রবারও বসবে অধিবেশন।

ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দল এবং ছাত্র জনতার দাবির মুখে ২০২৫ সালের ১১ মে ‘সন্ত্রাসবিরোধী অধ্যাদেশ’ জারি করে আওয়ামী লীগ এবং দলটির সব সহযোগী ও অঙ্গসংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করে অন্তর্বর্তী সরকার। একই আইনে ২০২৪ সালের অক্টোবরে নিষিদ্ধ করা হয় ছাত্রলীগকে।

এই অধ্যাদেশের বলে ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনের ১৮ এবং ২০ ধারা সংশোধন করে এই সিদ্ধান্ত নেয়া হয়। বুধবার সংসদের প্রথম অধিবেশনের একাদশতম দিনে সন্ত্রাসবিরোধী সংশোধন বিল ২০২৬ উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এসময় এই বিলকে সেন্সিটিভ উল্লেখ করে আলোচনার জন্য সময় চান বিরোধী দলীয় নেতা। তবে স্পিকার জানান, আপত্তির সময় পার হওয়ায় তা আর সম্ভব নয়।

এসময় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জামায়াত এবং এনসিপির দাবির মুখে এই অধ্যাদেশ জারি করেছিল অন্তর্বর্তী সরকার। এটি তারই বিল।

এসময় সর্বসম্মতভাবে বিলটি কণ্ঠভোটে পাস হয়। এদিন, সরকারি হিসাব নিরীক্ষা বিলসহ আরও ৪টি বিল পাশ হয়।
 
সংসদের বিরতিতে চিফ হুইপ জানান, এখন পর্যন্ত ৪৪টি অধ্যাদেশ বিল আকারে পাস হয়েছে। শুক্রবারেও চলবে অধিবেশন। সেদিনের মধ্যেই সুরাহা হবে বাকি অধ্যাদেশের।
 
এসময় সংসদের সাউন্ড সিস্টেম নিয়ে চরম অনিয়ম হয়েছে বলে জানান চিফ হুইপ। তাদেরকে শাস্তির আওতায় আনা হবে বলে জানান তিনি।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক

গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক