ঢাকা , শনিবার, ১৩ জুন ২০২৬ , ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নারী ও শিশু নির্যাতনকারীরা জাতির শত্রু: ভূমিমন্ত্রী মিনু নগরীর শেখেরচকে হেরোইন-ইয়াবাসহ নারী মাদক কারবারী সাংবাদিকদের সঙ্গে রাজশাহী প্রেসক্লাবের মতবিনিময় সভা মোহনপুরে শহীদ জিয়া প্রীতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান আর্জেন্টিনা ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক নিরাপত্তা, জ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ দিতে পারলে নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব: এমপি মিলন রাজশাহীর উন্নয়নে মিজানুর রহমান মিনুর নেতৃত্বের স্বীকৃতি দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তানোরে যুবকের রহস্যজনক মৃত্যু যশোরে দুই নারীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক, তদন্ত চলছে ৫৩-এও টানটান ফিটনেস: শাকিরার ডায়েট ও লাইফস্টাইলের রহস্য ফাঁস ঢাকায় ছিনতাইকারীর টানাহেঁচড়ায় রিকশা থেকে পড়ে নারী মৃত্যুর অভিযোগ তানোরে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার প্রতিবন্ধী সুরাইয়া আক্তার উর্মির পরিবারকে বিএনপি নেতা লালুর আর্থিক সহায়তা উন্নয়ন কাজে দুর্নীতি হলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তারের নির্দেশ প্রতিমন্ত্রী পুতুলের ‘আকাশছোঁয়া অঙ্কের পারিশ্রমিক পেয়েছে’, ‘পিদ্দী’ ছবিতে শরীর প্রদর্শন বিতর্কের মাঝে ফাঁস জাহ্নবীর বেতন! পাবনায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে কলেজছাত্রের মৃত্যু মানুষের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য এবারের বাজেট করা হয়েছে -পুতুল হরমুজ প্রণালি পুরোপুরি ইরানি নৌবাহিনীর নিয়ন্ত্রণে: আল জাজিরা রাণীশংকৈলে ক্ষুদে শিক্ষার্থী বিজ্ঞানীদের উদ্ভাবনে জমজমাট প্রদর্শনী, সেরা কাদিহাট উচ্চ বিদ্যালয় আত্রাইয়ে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত, মুগ্ধ অতিথিরা সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে রাণীশংকৈলে ১১ দলের বিক্ষোভ

কাজ থেকে দূরে সরেছিলেন জরীন, কিন্তু শেষরক্ষা হল না!

  • আপলোড সময় : ০৮-০৪-২০২৬ ০২:০২:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৪-২০২৬ ০২:০২:১২ অপরাহ্ন
কাজ থেকে দূরে সরেছিলেন জরীন, কিন্তু শেষরক্ষা হল না! ছবি: সংগৃহীত
সলমন খানের সঙ্গে বড়পর্দায় আত্মপ্রকাশ করেছিলেন অভিনত্রী জরীন খান। তার পরেও বেশ কিছু কাজ করেন, যদিও সাফল্য পাননি। তবে কোনও না কোনও ভাবে প্রচারের আলোয় থেকেছেন। গত বছর নিজেই জানিয়েছিলেন, মা পরভীন খানের অসুস্থতার কারণে কাজ থেকে বিরতি নিচ্ছেন। সেই লড়াই থামল। ৮ এপ্রিল সকালে দীর্ঘ শারীরিক অসুস্থতার কারণে মৃত্যু হয় পরভীনের। ৮১ বছরে প্রয়াত হলেন জরীনের মা।

সকাল ১০টা নাগাদ শেষকৃত্য সম্পন্ন হয়েছে অভিনেত্রীর মায়ের। মায়ের মৃত্যুর খবর নিজেই সমাজমাধ্যমের পাতায় জানিয়েছেন জরীন। এর আগে তিনি জানিয়েছিলেন, তাঁর মা প্রায়ই অসুস্থ হয়ে পড়েন। তিনি তাঁর মায়ের সবচেয়ে কাছের। ফলে, অনেক সময়েই কাজ বন্ধ রেখে মায়ের দেখভাল করতে হয় তাঁকে। অভিনেত্রী মাসকয়েক আগে ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছিলেন, “আমি মায়ের উপর প্রত্যেক মুহূর্তে নির্ভরশীল। মাকে ছাড়া এক পা চলতে পারি না। আমার মা যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন, তার জন্য সবাই প্রার্থনা করুন।” মাকে হারিয়ে শোকস্তব্ধ তিনি।

বেশ কয়েক বছর আগে এক সাক্ষাৎকারে জরীন জানিয়েছিলেন, একদিন হঠাৎই তাঁর বাবা তাঁদের ছেড়ে চলে যান। বাড়িতে তখন মা, বোন ও তিনি। সেই সময় মায়ের ভরসা হয়ে ওঠেন জরীনই। অভিনেত্রী হওয়ার আগে প্রথম জীবনে ‘কল সেন্টার’-এ চাকরি করতেন তিনি। মা ও বোনকে একটা সুস্থ জীবন দিতেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত নিতে হয় তাঁকে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নারী ও শিশু নির্যাতনকারীরা জাতির শত্রু: ভূমিমন্ত্রী মিনু

নারী ও শিশু নির্যাতনকারীরা জাতির শত্রু: ভূমিমন্ত্রী মিনু