ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামিনে বের হওয়া ছেলের হাতে খুন হলেন ঘুমন্ত বাবা অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক গোপনে দ্বিতীয় বিয়ে করায় যে 'মাশুল' দিলেন নারী নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ তরুণী গ্রেফতার রাজশাহী সীমান্তে বিজিবির জালে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও ফারডিল স্বামীর ওপর রেগে সন্তানদেরকে সঙ্গে নিয়ে হারপিক খেয়ে মরলেন মা র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে যেসব সরকারি চাকরিজীবীকে পে-স্কেল না দিতে বলেছে টিআইবি রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রুহুল কবির রিজভী আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩তম জন্মাষ্টমীতে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা পীরগঞ্জে সোনালী সোসাইটি'র উদ্যোগে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান। টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস

রাণীশংকৈলে সরকারি কর্মকর্তাকে মারধর, থানায় মামলা, গ্রেফতার-১

  • আপলোড সময় : ০৮-০৪-২০২৬ ০১:৪৫:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৪-২০২৬ ০১:৪৫:০৪ অপরাহ্ন
রাণীশংকৈলে সরকারি কর্মকর্তাকে মারধর, থানায় মামলা, গ্রেফতার-১ রাণীশংকৈলে সরকারি কর্মকর্তাকে মারধর, থানায় মামলা, গ্রেফতার-১
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা পরিষদে মঙ্গলবার সন্ধায় (৭এপ্রিল) অফিসিয়াল কাজ করছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরনবী সরকার। এসময় গণঅধিকার পরিষদের কেন্দ্রিয় নেতা মামুননুর রশিদ মামুনু,উপজেলা সভাপতি সোহরাব আলী,সম্পাদক জাফর আলীসহ কয়েকজন অফিসে পিআইও এবং তার দপ্তরি কে মারপিট করে। এঘটনায়  রাত ১টায় গণঅধিকার পরিষদ কেন্দ্রিয় নেতা মামুনুর রশিদ মামুন,উপজেলা সভাপতি সোহরাব আলী,সম্পাদক জাফর আলী,জিয়াউর রহমান,রাকিব ফেরদৌস সহ অজ্ঞাত নামা কয়েকজনের বিরুদ্ধে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরনবী সরকার বাদী হয়ে মামলা করে।

থানা পুলিশ জানায় রাতেই অভিযান চালিয়ে পৌরশহরের ভান্ডারা এলাকা থেকে জিয়াউর রহমান নামে একজনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে। অন্যান্য আসামীরা পলাতক রয়েছে।  

প্রকল্প বাস্তবায়ন অফিসের দপ্তরি আইয়ুব আলী বলেন, আমার স্যারকে তারা বেধরক মারপিট করেছে। আমি দরজা বন্ধ করতে গেলে তারা আমাকে মাথায় ও গালে মারপিট করেছে। আমি এমনিতে অসুস্থ লোক, আমিএর সুষ্ঠ বিচার দাবী করছি। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরনবী সরকার বলেন, এর আগে মামুন আমার কাছে বিভিন্ন সময় ভাগবাটোয়ারা চেয়েছেন আমি না দেওয়ায় সে খারাপ লেংগুয়েজ ব্যবহার করে। পূর্ব পরিকল্পিত ভাবে সে আমার অফিসে এসে অর্তকিত হামলা চালিয়েছে। মামুন আমার শার্টের কলাট ধরেছে,জাফর ও সোহরাব আমাকে মারছে এবং অফিস তছনছ করেছে। বিষয়টি আমর উর্দ্ধতন কতৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক মামলা করেছি।

গণঅধিকার পরিষদ কেন্দ্রিয় নেতা মামুনুর রশিদ মামুনের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি। তবে তার ফেসবুকে এক ভিডিও বার্তায় জানাগেছে। সন্ধায় অফিস করায় আমি পিআইও অফিসে যায়। সেখানে বাকবিতন্ডার এক পর্যায়ে ছাত্রদলের পলাশ চৌধুরী,মমিন,মুক্তারুল ও শাওয়ালের নেতৃত্বে ইউএনও অফিসের সিড়িতে আমার উপর হামলা চালায়।

এঘটনায় বিএনপি উপজেলা সম্পাদক আল্লামা ওয়াদুদবিন নুর আলিফ সরকারি কর্মকর্তাকে মারপিটের ঘটনায় গণঅধিকার নেতাদের ধিক্কার ও নিন্দা জানিয়েছেন।

এ প্রসঙ্গে থানা অফিসার ইনচার্জ আমানুল্লাহ আল বারী বলেন, এঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। অপরাধী যে দলের হোক কাউকে ছাড় দেওয়া যাবেনা।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক

অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক