ঢাকা , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ , ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে স্কুল পর্যায়ে তায়কোয়ান্দো প্রশিক্ষণ কার্যক্রম ও কোরিয়ান ভাষা কোর্সের বিষয়ে ক্রীড়া শিক্ষকগণের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন কোরবানির সংক্ষিপ্ত ইতিহাস ও শিক্ষা: হজরত ইব্রাহিম (আ.)-এর ত্যাগের মহিমা! দুধরচকী ছাহেব রাণীশংকৈলে উদ্বুদ্ধকরণ এর আওতায় সজিনা চাষ কার্যক্রমের উদ্বোধন মোহনপুরে মাসিক আইনশৃংখলা কমিটির সভা পীরগঞ্জে প্রসূতি মাতার মৃত্যু,একতা ক্লিনিক ঘেড়াও ভাঙচুরের চেষ্টা নির্মাণাধীন ৬নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় কাম কমিউনিটি সেন্টার পরিদর্শনে রাসিক প্রশাসক বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মহান মে দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী নোয়াখালী সরকারি কলেজে শিক্ষক হেনস্তার প্রতিবাদে মানববন্ধন, পাল্টাপাল্টি স্লোগানে উত্তেজনা মহান মে দিবস উপলক্ষে জেলা পরিষদ প্রশাসকের বাণী যৌন নিপীড়ন মামলায় রাজশাহীতে সাংবাদিক গোলাম রাব্বানী কারাগারে নির্মাণাধীন নওদাপাড়া কাঁচা বাজার মার্কেটসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক রাজশাহীতে সীমান্তে মাদক ও চোরাচালানী পণ্য জব্দ ১৮ বছর পলাতক থাকার পর রাজশাহীতে বিস্ফোরক মামলার আসামি গ্রেপ্তার শিবগঞ্জে কবরস্থানের পাশে পরিত্যক্ত ব্যাগ থেকে দেশীয় অস্ত্র ও গুলি উদ্ধার রাজশাহীতে ফ্রি ওয়াই-ফাই জোন চালু, জনকল্যাণে নতুন উদ্যোগ: রবি মাদকের জন্য ঘরের টিনের বেড়া খুলে নিলেন যুবক পুরোনো প্রেমে মজেছেন হানিয়া আমির রামুতে বন্য হাতির আক্রমণে প্রাণ গেল ঘুমন্ত মা-মেয়ের বাংলাদেশ সীমান্তে কুমির-বিষধর সাপ ছাড়তে চায় বিএসএফ

নিউ ইয়র্কে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশিসহ ৪ জন নিহত

  • আপলোড সময় : ০৮-০৪-২০২৬ ০১:৩৮:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৪-২০২৬ ০১:৩৮:৪৭ অপরাহ্ন
নিউ ইয়র্কে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশিসহ ৪ জন নিহত নিউ ইয়র্কে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশিসহ ৪ জন নিহত
নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের ক্লাভেরাক শহরে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের বাবা-ছেলেসহ চারজন নিহত হয়েছেন। মধ্যে তিন জনই বাংলাদেশি। এ ঘটনায় এক বছরের বাংলাদেশি শিশু ও তার মা গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় সময় সোমবার সন্ধ্যা ৭টার দিকে নিউ ইয়র্ক শহর থেকে ১১৭ মেইল ও রাজধানী আলবেনি থেকে ৩০ মাইল দূরে স্টেট রুট ৯ এইচ-এর ভ্যান উইক রোডের কাছে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষের এই দুর্ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জানায়, একটি টয়োটা প্রিয়াস হঠাৎ করে মাঝের লাইন অতিক্রম করে বিপরীত দিক থেকে আসা একটি টয়োটা ক্রাউনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।

দুর্ঘটনায় লাউডনভিলের ২৯ বছর বয়সী বাংলাদেশি তরুণ নাজমুল রবেল ঘটনাস্থলেই নিহত হন। তার সঙ্গে থাকা ব্রঙ্কসের ৬০ বছর বয়সী মোহাম্মদ হেরামন এবং ২৫ বছর বয়সী ফাহিম হালিমও ঘটনাস্থলেই প্রাণ হারান।

গাড়িতে থাকা আরও দুই যাত্রী ৩৩ বছর বয়সী ফাতিমা আক্তার এবং এক বছর বয়সী এক শিশু গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।

অন্য গাড়ি টয়োটা ক্রাউনে থাকা ৬২ বছর বয়সী জুলিয়া রিচিও ঘটনাস্থলেই নিহত হন। গাড়ির চালক ২৪ বছর বয়সী লুকা পালভেনিয়ান চিকিৎসা নিয়ে পরে ছেড়ে দেওয়া হয়েছে।

ঘটনার পর এলাকায় ব্যাপক উদ্ধার তৎপরতা চালানো হয় এবং সড়কটি প্রায় চার ঘণ্টা বন্ধ ছিল। দুই গাড়িই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলে ধ্বংসাবশেষ ও তেলের দাগ দেখা যায়।

কলাম্বিয়া কাউন্টির শেরিফ জ্যাকি সালভাতোরে জানান, দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। প্রাথমিকভাবে মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, আবহাওয়া বা রাস্তার পরিস্থিতিকে কারণ হিসেবে দেখা যাচ্ছে না।

তবে স্থানীয় বাসিন্দা ও চালকদের মধ্যে উদ্বেগ বাড়ছে। অনেকেই অভিযোগ করেছেন, ওই সড়কে অতিরিক্ত গতিতে গাড়ি চালানো দীর্ঘদিনের সমস্যা। রাস্তার কিছু বাঁকও বিপজ্জনক, যেখানে সামনে থেকে আসা গাড়ি সহজে দেখা যায় না।

শেরিফের দপ্তর জানিয়েছে, দুর্ঘটনার কারণ জানতে তদন্ত অব্যাহত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে স্কুল পর্যায়ে তায়কোয়ান্দো প্রশিক্ষণ কার্যক্রম ও কোরিয়ান ভাষা কোর্সের বিষয়ে ক্রীড়া শিক্ষকগণের সঙ্গে  মতবিনিময় সভা

রাজশাহীতে স্কুল পর্যায়ে তায়কোয়ান্দো প্রশিক্ষণ কার্যক্রম ও কোরিয়ান ভাষা কোর্সের বিষয়ে ক্রীড়া শিক্ষকগণের সঙ্গে মতবিনিময় সভা