ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জরুরি জনসচেতনতামূলক বিজ্ঞপ্তি, জেলা প্রশাসন, রাজশাহী বরেন্দ্র অঞ্চলকে ‘স্মার্ট কৃষি অঞ্চল’ হিসেবে গড়ে তুলতে চাই চেয়ারম্যান তুহিন দীর্ঘ ১৯বছর পর যৌথ বাহিনীর জব্দ করার বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু নগরীতে ৫’জন মাদক কারবারি-সহ গ্রেফতার ১৮ রাজশাহী নগরীতে কিছুক্ষণ ভারী বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা ১৫৫ বছরে রাজশাহী এসোসিয়েশন: ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার আহ্বান রাবি শিক্ষার্থীদের রেল অবরোধ সারা দেশের সাথে যোগাযোগ বন্ধ প্রেমে বিচ্ছেদের পর অভিনেতাকে জুতাপেটা করলেন অভিনেত্রী! ক্লাস শেষে ছাত্রকে নিজ কক্ষে নিয়ে যেতেন মাদরাসার শিক্ষক স্বামী প্রবাসে, প্রেমিকের সঙ্গে যে কাণ্ড ঘটালেন তরুণী! ফিফার সাহায্যে ফাইনালে মেসিরা! আবার বিতর্ক বাড়িয়ে দিলেন রোনাল্ডো বাঘায় শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার বিশ্বকাপ জিতে গোলপোস্টের জাল কেটে নিয়েছেন স্পেনের ফুটবলারেরা! জামালপুরে প্রেমিকের বাড়িতে ২ নারীর অনশন রাস্তার জায়গা দখলের অভিযোগে আরডিএ চেয়ারম্যানের সরেজমিন পরিদর্শন নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড নাটোরের সিংড়ায় ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা প্রতিবন্ধী যুবতীকে ফুসলিয়ে ঘরে নিয়ে গেলেন ৭৫ বছরের বৃদ্ধ বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়া স্বামীর বাড়িতে ঢুকে নারীকে ধর্ষণ ফরিদপুরে গভীর রাতে ইমামের স্পর্শকাতর অঙ্গ কাটলেন স্ত্রী

টিউলিপকে তলব, ৫ ঠিকানায় গেল চিঠি

  • আপলোড সময় : ১৫-০৬-২০২৫ ০৬:১৪:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৬-২০২৫ ০৬:১৪:৪৯ অপরাহ্ন
টিউলিপকে তলব, ৫ ঠিকানায় গেল চিঠি টিউলিপ সিদ্দিক। ছবি: সংগৃহীত
যুক্তরাজ্যের এমপি এবং সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিককে ২২ জুন ফের তলব করে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অবৈধভাবে ফ্ল্যাট গ্রহণের মামলায় ঢাকার ৫ ঠিকানায় এই নোটিশ পাঠানো হয়েছে। এদিকে সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের ছেলে নাসের রহমানের বিরুদ্ধেও অনুসন্ধান শুরু করেছে দুদক।

রাজধানীর গুলশানের ২ এর ১১ রোডে অবৈধভাবে ইস্টার্ন হাউজিং থেকে ফ্ল্যাট গ্রহণের মামলায় গেল মে মাসে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে তলব করে চিঠি দেয় দুদক। তবে সংস্থাটির দাবি, টিউলিপ সিদ্দিক চিঠি পাচ্ছেন না বলে বিভিন্ন মাধ্যমে অভিযোগ করছেন।

রোববার (১৫ জুন) দুদকের মহাপরিচালক আক্তার হোসেন বলেন, এমন প্রেক্ষাপটে রাজধানীতে টিউলিপের ৫টি ঠিকানায় ২২ জুন তলব করে চিঠি পাঠিয়েছে দুদক। সংশ্লিষ্ট থানা, রেজিস্ট্রি ডাকযোগে এবং সরাসরি দুদক কর্মকর্তারা এসব ঠিকানায় চিঠি প্রকাশ্য স্থানে রাখবে।

দুদক মহাপরিচালক আরও জানান, বিএনপির সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের ছেলে নাসের রহমানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুদক। অনুসন্ধানে নাসের রহমানের সম্পদ জব্দ ও ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ করলে সংশ্লিষ্ট কর্মকর্তাকে জানাতেও চিঠিতে বলা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড