ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা

বগুড়ায় আলেয়া বেগমের কবর জিয়ারত, দোয়া ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা

  • আপলোড সময় : ০৭-০৪-২০২৬ ১০:২০:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৪-২০২৬ ১০:২০:১৫ অপরাহ্ন
বগুড়ায় আলেয়া বেগমের কবর জিয়ারত, দোয়া ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা বগুড়ায় আলেয়া বেগমের কবর জিয়ারত, দোয়া ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা
বগুড়ার গাবতলী উপজেলার সোনারায় ইউনিয়নের করিমপাড়া গ্রামের বাসিন্দা ও ইউনিয়ন মহিলাদলের সভাপতি মরহুমা আলেয়া বেগমের কবর জিয়ারত করে দোয়া ও মোনাজাত করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য, কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক সংসদ সদস্য মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু।

মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত এ কর্মসূচিতে তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে গভীর শোক ও সমবেদনা জানান।

এসময় উপস্থিত ছিলেন গাবতলী উপজেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক মফিদুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক ও সোনারায় ইউনিয়ন বিএনপির সভাপতি জসীউর রহমান সোহেল, সোনারায় ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি এবিএম আলমগীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আবু সায়েম, সহ-সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক খায়রুল আলম পেস্তা, বিএনপি নেতা আব্দুল হালিম মন্ডল ও আবুল হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুজা উদ্দিন সুজা, বগুড়া সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদল শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম বিপ্লব, যুবদল নেতা শাফিউর রহমান জনি, গাবতলী উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহতাছিন বিল্লা মুন, সোনারায় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মমিনুর রহমান মিলন, ইউনিয়ন শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদসহ মরহুমার পরিবারের সদস্য ও স্থানীয় মুসল্লিরা।

উল্লেখ্য, মরহুমা আলেয়া বেগম সোনারায় ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক সাধারণ সম্পাদক মরহুম আব্দুস সাত্তারের সহধর্মিণী ছিলেন। তিনি সোনারায় ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য এবং ইউনিয়ন আনসার ও ভিডিপির দলনেত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার

১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার