ঢাকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ , ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অনুষ্ঠিত আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তী উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত, উদযাপন কমিটি ঘোষণা কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার রাজশাহীতে মাদ্রাসাছাত্রকে বলাৎকার: বিচার চাওয়ায় পরিবারকে এলাকা ছাড়া ‘বাঁদর একটা! বাড়িতে তো স্ত্রী আছে’, নগ্ন দৃশ্যে যশকে দেখে ক্ষোভ ঋষিকার! তারকাকে বড় হুঁশিয়ারিও দিলেন বোমা-বিস্ফোরক উদ্ধারে দেশজুড়ে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্য বড় সুখবর ছোট্ট মামনির জন্য মানবিক সাহায্যের আবেদন চারঘাটে পুত্রবধূকে বাঁচাতে গিয়ে মারা গেলেন শ্বশুরও শরীয়তপুরে শিশুকে বলাৎকার: জামায়াত নেতার নেতৃত্বে ১ লাখ টাকায় রফা-দফা মাদক নয়, মাঠেই ফিরুক তারুণ্য: রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপের যাত্রা শুরু বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে ফের উৎপাদন বন্ধ পাম্প বিকল হয়ে ১২৫ মেগাওয়াটের ইউনিট বন্ধ চালুর চেষ্টা চলছে; সচল রয়েছে ৩ নম্বর ইউনিট সামিরা খান মাহির দুই সিরিজ নেতাকর্মীরা আসে, প্রতিশ্রুতিও দেয় কিন্তু পাকা হয়না শতবছরের রাস্তা দেশের বাজারে সোনার দাম কমলো ‘আমার বাপেরে ১৫ জনে মিইল্লা কোপাইছে আর আমরা দুই ভাইয়ে ওরে কোপাইছি’ ভারতের উত্তরাখণ্ডে নির্মাণাধীন টানেল ধসে নিহত ৭ টাঙ্গাইলে তালাবদ্ধ ঘর থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার রাজশাহীর নিখোঁজ ২ শিক্ষার্থী কক্সবাজার থেকে উদ্ধার ও মাদক ও জুয়াড়িসহ গ্রেফতার ২০ ভারতকে সবচেয়ে বেশি অপছন্দ করে পাকিস্তানিরা, তালিকায় রয়েছে বাংলাদেশ, ফিলিস্তিনও

অন্তঃসত্ত্বা পরিচয়হীন নারীর পাশে প্রশাসন, ত্রিশালে ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয়

  • আপলোড সময় : ০৭-০৪-২০২৬ ০৯:৫৯:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৪-২০২৬ ০৯:৫৯:২২ অপরাহ্ন
অন্তঃসত্ত্বা পরিচয়হীন নারীর পাশে প্রশাসন, ত্রিশালে ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় অন্তঃসত্ত্বা পরিচয়হীন নারীর পাশে প্রশাসন, ত্রিশালে ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয়
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ধানীখোলা বাজারে দীর্ঘদিন ধরে অবহেলা ও অযত্নে মানবেতর জীবনযাপন করা এক পরিচয়হীন মানসিক ভারসাম্যহীন অন্তঃসত্ত্বা নারীকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে পাঠিয়েছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি প্রশাসনের নজরে এলে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত সিদ্দিকী। এ সময় তার সঙ্গে ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান। পরে প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে ওই নারীকে উদ্ধার করে নিরাপদ হেফাজতে নেওয়া হয়।

প্রশাসন জানায়, উদ্ধারকৃত নারীর জন্য প্রাথমিক চিকিৎসা, প্রয়োজনীয় পুষ্টি ও সার্বিক স্বাস্থ্যসেবার ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। পরবর্তীতে উন্নত চিকিৎসা ও নিরাপদ পরিচর্যার জন্য তাকে গাজীপুরের পুবাইল এলাকায় অবস্থিত একটি সরকারি আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়েছে। সেখানে তার নিয়মিত চিকিৎসা ও পর্যবেক্ষণ চলবে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ধানীখোলা বাজার এলাকায় নিঃসঙ্গভাবে অবস্থান করছিলেন ওই নারী। সম্প্রতি তার শারীরিক পরিবর্তন নজরে এলে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়। পরে নিশ্চিত হওয়া যায়, তিনি অন্তঃসত্ত্বা।

স্থানীয় সাংবাদিক দ্বীপজয় সরকার বলেন, বিষয়টি প্রশাসনের নজরে আনার পর ইউএনও অত্যন্ত দ্রুততার সঙ্গে ব্যবস্থা নেন, যা মানবিকতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত।

ইউএনও আরাফাত সিদ্দিকী বলেন, এটি শুধু প্রশাসনিক দায়িত্ব নয়, বরং মানবিক কর্তব্য। সমাজের সবচেয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোই প্রশাসনের অঙ্গীকার। নাম-পরিচয়হীন হওয়ায় ওই নারী কোনো তথ্য দিতে পারছেন না। সরকারি বিধান অনুযায়ী তার দুই বছরের দেখভালের ব্যবস্থা করা হয়েছে।

তিনি আরও বলেন, নারীটিকে নিরাপদ স্থানে স্থানান্তর করা একটি চ্যালেঞ্জিং কাজ ছিল, তবে তা সফলভাবে সম্পন্ন হওয়ায় প্রশাসন স্বস্তি বোধ করছে।

এ ঘটনায় ধানীখোলা এলাকায় স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়রা প্রশাসনের এমন মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। একইসঙ্গে সচেতন মহল ওই নারীর এ অবস্থার জন্য দায়ীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধ করা যায়।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার

কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার