ঢাকা , রবিবার, ১৬ অগাস্ট ২০২৬ , ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীজুড়ে হেরোইন-ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার ৬ , আটক আরও ২৪ খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে রাজশাহীতে দোয়া ও খাবার বিতরণ মানবতার সেবায় মাস্তুল ফাউন্ডেশনের প্রশংসা করলেন ভূমিমন্ত্রী ইরান খারগ দ্বীপে ফের তেল তুলছে ট্যাংকারে মার্কিন ঘাঁটিতে হামলা চালানো ইরানের ৩ পাইলট এখনো জীবিত প্রভা মিথ্যা ভান করার চেয়ে সত্যকে বেছে নেওয়া জরুরি মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে ৫ দিন ভারী বৃষ্টির আভাস নানাবাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু চারঘাটে মুক্তা মেম্বারের বিরুদ্ধে মাদক-সহ ১৩ মামলা, সম্পদের উৎস তদন্তের দাবি খিদিরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ মারধরের সময় বুকে উঠেও বাবাকে বাঁচাতে পারল না শিশুকন্যা বেগম খালেদা জিয়ার জন্মদিন স্মরণে অগ্রণী স্কুলে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পেইন চারঘাটে মুক্তা মেম্বারের বিরুদ্ধে মাদক-সহ ১৩ মামলা, সম্পদের উৎস তদন্তের দাবি পদ্মার বুকে মিনি সুইজারল্যান্ড সবুজের টানে মাঝচরে দর্শনার্থীর ঢল রাজশাহীতে শব্দদূষণ ভয়াবহ মাত্রায়, রেইলগেট-লক্ষীপুরে ১০০ ডেসিবেলের বেশি শব্দ বিশ্বনবী (সা.) সমগ্র সৃষ্টির জন্য রহমত। হাফিজ মাছুম আহমদ দুধরচকী। সার পাচারের অভিযোগে ডিলারকে জরিমানা পুঠিয়ায় পৌরসভা-স্বেচ্ছাসেবীদের পরিচ্ছন্নতা অভিযান দুই সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়াই করে না-ফেরার দেশে প্রভাষক লিটন,শোকে স্তব্ধ রাণীশংকৈল আত্রাইয়ে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

রাজশাহীর সীমান্তে বিপুল পরিমান মদ, ইয়াবা ও ট্যাপেনটাডল জব্দ

  • আপলোড সময় : ০৭-০৪-২০২৬ ০৯:২২:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৪-২০২৬ ০৯:২২:০৫ অপরাহ্ন
রাজশাহীর সীমান্তে বিপুল পরিমান মদ, ইয়াবা ও ট্যাপেনটাডল জব্দ রাজশাহীর সীমান্তে বিপুল পরিমান মদ, ইয়াবা ও ট্যাপেনটাডল জব্দ
সীমান্ত এলাকায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ, ইয়াবা ট্যাবলেট ও ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ করেছে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) । 

মঙ্গলবার (৭ এপ্রিল) ভোররাত পর্যন্ত পরিচালিত এসব মাকদ্রব্য জব্দ করা হয়। তবে বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় মাদক কারবারীরা।  

মঙ্গলবার দুপুরে ১ বিজিবি, সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজিবি জানায়, মঙ্গলবার (৭ এপ্রিল) ভোর সোয়া ৪টায় বেলপুকুর চেকপোস্টে অভিযান চালিয়ে ১০ বোতল ভারতীয় মদ ও ৪৯৮ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ  করা হয়।

এর আগে সোমবার (৬ এপ্রিল) রাত সাড়ে ১১টায় বিদিরপুর বিওপি’র একটি দল গোদাগাড়ী উপজেলার পিরোজপুর পদ্মা নদীর চরে অভিযান চালিয়ে ৪২ বোতল ভারতীয় মদ জব্দ করে।

একই রাত পৌনে ১২টায় তালাইমারী বিওপি’র টহল দল মতিহার থানার জাহাজ ঘাট এলাকায় অভিযান চালিয়ে ১৯৯ পিস ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ করে।

রাত পৌনে ১টায় ইউসুফপুর বিওপি’র সদস্যরা চারঘাট উপজেলার কান্দিপাড়া এলাকায় একটি আমবাগানে অভিযান চালিয়ে ৩১৫ পিস ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ করে।

রাত পৌনে ১টায় নগরীর রাজপাড়া থানার মাজারদিয়া বিওপি’র দল আইবাদ চর এলাকায় অভিযান চালিয়ে ১৪ বোতল ভারতীয় ব্রঙ্কোফ-সি সিরাপ ও ২৫ বোতল এসকাফ সিরাপ জব্দ করা হয়।

জব্দকৃত মাদকদ্রব্য সংশ্লিষ্ট থানায় জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিজিবি-১। 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চারঘাটে মুক্তা মেম্বারের বিরুদ্ধে মাদক-সহ ১৩ মামলা, সম্পদের উৎস তদন্তের দাবি

চারঘাটে মুক্তা মেম্বারের বিরুদ্ধে মাদক-সহ ১৩ মামলা, সম্পদের উৎস তদন্তের দাবি