ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা

গোরহাঙ্গা ফ্লাইওভার ও শালবাগান কাঁচাবাজার ৭ দিনের মধ্যে রাস্তা উন্মুক্তের নির্দেশ রাসিক প্রশাসকের

  • আপলোড সময় : ০৭-০৪-২০২৬ ০৯:১৪:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৪-২০২৬ ০৯:১৪:০৮ অপরাহ্ন
গোরহাঙ্গা ফ্লাইওভার ও শালবাগান কাঁচাবাজার ৭ দিনের মধ্যে রাস্তা উন্মুক্তের নির্দেশ রাসিক প্রশাসকের গোরহাঙ্গা ফ্লাইওভার ও শালবাগান কাঁচাবাজার ৭ দিনের মধ্যে রাস্তা উন্মুক্তের নির্দেশ রাসিক প্রশাসকের
রাজশাহী মহানগরীর সমপ্ত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মাণাধীন গোরহাঙ্গা রেলক্রসিং ফ্লাইওভার ও শালবাগান কাঁচাবাজারের কাজ পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। 

মঙ্গলবার দুপুরে তিনি সরেজমিনে প্রকল্পের অগ্রগতি পর্যবেক্ষণ করেন এবং জনভোগান্তি কমাতে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন।

পরিদর্শনকালে প্রশাসক গোরহাঙ্গা মোড় থেকে শালবাগান পর্যন্ত এ পার্ট এবং গোরহাঙ্গা থেকে নিউমার্কেট পর্যন্ত বি পার্টের কাজের অগ্রগতি পর্যালোচনা করেন| একই সঙ্গে শালবাগান কাঁচাবাজার নির্মাণ কাজও ঘুরে দেখেন তিনি।

এ সময় রাস্তা বন্ধ করে রাখা ঠিকাদারী প্রতিষ্ঠানের অপ্রয়োজনীয় যন্ত্রপাতি ও নির্মাণসামগ্রী আগামী সাত দিনের মধ্যে সরিয়ে সড়ক জনগণের চলাচলের জন্য উন্মুক্ত করার নির্দেশ দেন রাসিক প্রশাসক| পাশাপাশি নির্মাণাধীন ফ্লাইওভারসহ অন্যান্য অসমাপ্ত কাজ দ্রুত শেষ করার তাগিদ দেন সংশ্লিষ্টদের।

পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, রাজশাহী নগরীর উন্নয়ন ও নগরবাসীর সেবা নিশ্চিত করতে আমি দায়িত্ব পালন করে যাচ্ছি| এ লক্ষ্যে ইতোমধ্যে ৩০ দিন ও ৯০ দিনের কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

তিনি জানান, ৩০ দিনের পরিকল্পনার আওতায় নগরীর ৩০টি ওয়ার্ডে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং মশক নিয়ন্ত্রণে কার্যক্রম চলমান রয়েছে।

রাস্তার ওপর নির্মাণসামগ্রী রাখায় জনদুর্ভোগের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, জনগণের চলাচলে বিঘ্ন ঘটছে| তাই আগামী সাত দিনের মধ্যে রাস্তার ওপর থেকে সব ইকুইপমেন্ট ও মালামাল সরানোর নির্দেশ দেওয়া হয়েছে।

নগর সৌন্দর্য্যবর্ধনের অংশ হিসেবে রেলগেট থেকে নওহাটা পর্যন্ত সড়কে বৃক্ষরোপণের পরিকল্পনার কথাও জানান তিনি| ক্লিন সিটি, গ্রিন সিটি গড়তে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে, যোগ করেন প্রশাসক।

এছাড়া ফুটপাত দখলমুক্ত রাখতে ফুটপাত ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করেন তিনি।

পরিদর্শনকালে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ খায়রুল বাকের, ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন পরাগ, নির্বাহী প্রকৌশলী মাহমুদুর রহমান ইমন, ১৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রবিউল আলম মিলু, ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার

১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার