ঢাকা , বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ , ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হালিশহরে যৌথ অভিযানে অবৈধ ভিওআইপি ব্যবসার সরঞ্জাম উদ্ধার চাঁদাবাজির প্রতিবাদ করায় আকাশ দাস হত্যা: ঢাকায় গ্রেপ্তার প্রধান আসামি রেন্ডি রাণীশংকৈলে শাশুড়ীকে দাফন করে বাড়ী ফেরার পথে লাশ হলেন জামাই থিম ওমর প্লাজায় বাটার নতুন শো-রুমের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসকের সাথে কমিউনিটি ডেভেলপমেন্ট কমিটির নেতৃবৃন্দের মতবিনিময় সভা তানোর বাল্য বিবাহ ও শিশু শ্রম মুক্ত ঘোষণার লক্ষ্যে প্রস্তুতি সভা খেলাধুলা ও সংস্কৃতিচর্চায় এগিয়ে যাচ্ছে শিশুরা: রাণীশংকৈলে ইউনিয়ন পর্যায়ে শিক্ষা পদক প্রতিযোগিতা “জামায়াতকে জনগণ কখনো ক্ষমতায় আনবে না”—ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের কড়া বার্তা, বিমানবন্দর চালুর আশ্বাসে নতুন আশা “জামায়াতকে জনগণ কখনো ক্ষমতায় আনবে না”—ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের কড়া বার্তা, বিমানবন্দর চালুর আশ্বাসে নতুন আশা অবৈধভাবে ব্যাটারি কারখানার এক লাখ টাকা জরিমানা তোমার মনে আমার জন্য জায়গা রেখো: মেহজাবীন শিশু রামিসা ধর্ষণ-হত্যা: প্রধান আসামি সোহেলের দায় স্বীকার নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩১ নগরীতে ইয়াবা, গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪ “দীর্ঘ প্রতীক্ষার স্বপ্নপূরণে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়, রূপকার মির্জা ফখরুল”- ভিসি ড. ইসরাফিল শাহীন হার্টের অসুখ হয়েছে বলে ডিম খাওয়া ছেড়েছেন? শরীরের লাভ হচ্ছে না কি ক্ষতি? গরমে চুল ছোট করে ছাঁটতে চান, মুখের গড়ন বুঝেই তা বাছতে হবে ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু ‘বিয়েটা কি সত্যি এতটাই দরকার!’ মৌনীর বিচ্ছেদের পরে বিতর্কে দিশা হাম ও হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

কেটলির নিয়মিত ব্যবহারে সাদা স্তর জমেছে ভিতরে? মাত্র একটি উপাদান দিয়েই নতুনের মতো ঝকঝকে হবে

  • আপলোড সময় : ০৭-০৪-২০২৬ ০২:১০:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৪-২০২৬ ০২:১০:১৩ অপরাহ্ন
কেটলির নিয়মিত ব্যবহারে সাদা স্তর জমেছে ভিতরে? মাত্র একটি উপাদান দিয়েই নতুনের মতো ঝকঝকে হবে ফাইল ফটো
গ্যাসের খরচ বাঁচানোর জন্য ইলেকট্রিক কেটলির ব্যবহার বেড়েছে রান্নাঘরে। কোনও বাড়িতে শুধু জল গরম করা হচ্ছে, কোথাও বা চা-কফি বানানো হচ্ছে, কেউ আবার ডিম সেদ্ধ করছেন, কেউ কেউ চাল-ডাল সেদ্ধ করছেন ইলেকট্রিক কুকারে। ব্যবহার বাড়লে নোংরাও হবে স্বাভাবিক ভাবে। বার বার ব্যবহার করতে করতে ইলেকট্রিক কেটলির ভিতরে সাদা দাগ জমে যায়। অনেকেই তখন ভিনিগার বা সাবান দিয়ে পরিষ্কার করার চেষ্টা করেন। কিন্তু ইলেকট্রিক কেটলি পরিষ্কারের জন্য এত কিছুর দরকারই পড়ে না। একটি খুব সহজ উপায়েই এই লবণাক্ত দাগ তুলে ফেলা সম্ভব।

কেটলির ভিতরে যে সাদা আস্তরণ জমে, সেটি আসলে লাইমস্কেল। জলে থাকা খনিজ পদার্থ বার বার গরম হওয়ার ফলে এই স্তর তৈরি হয়। দীর্ঘ দিন ধরে এটি জমতে জমতে কেটলির কার্যকারিতাও কমিয়ে দিতে পারে। জল গরম হতে বেশি সময় নেবে, ফলে বেশি শক্তি খরচ হবে এবং বিদ্যুতের বিলও বেশি আসবে। এমনকি, জলের স্বাদও পাল্টে যেতে পারে। ফলে শুরু থেকেই কেটলির যত্ন নেওয়া উচিত।

লাইমস্কেলের এই সমস্যার সহজ সমাধান হল সাইট্রিক অ্যাসিড। লেবু, কমলালেবু বা সাইট্রিক অ্যাসিড সমৃদ্ধ ফলে থাকা প্রাকৃতিক অম্ল এই জমে থাকা দাগকে আলগা করতে সাহায্য করে এবং কেটলিকে পরিষ্কার করে দেয়। আসলে লেবুতে থাকা সাইট্রিক অ্যাসিড ক্যালশিয়াম ও ম্যাগনেশিয়ামের সঙ্গে মিশে সেগুলিকে জলে দ্রবণীয় করে ফেলে। ফলে সহজেই ধুয়ে ফেলা যায়। কেটলির ভিতরে পড়া সাদা স্তর দূর করতে সাদা ভিনিগারের তুলনায় সাইট্রিক অ্যাসিড অনেক বেশি কার্যকর।

কী ভাবে প্রয়োগ করবেন এই টোটকা?
প্রথমে কেটলিতে পরিমাণ মতো জল নিন। এর পর তাতে কয়েক টুকরো লেবু বা লেবুর রস মিশিয়ে দিন। এবার এই জলটি ফুটিয়ে নিন। জল ফুটে গেলে সেটি কিছুক্ষণ কেটলির ভিতরেই রেখে দিন, যাতে লেবুর রস লাইমস্কেলের উপর ভাল ভাবে কাজ করতে পারে। এর পর জল ফেলে দিয়ে পরিষ্কার জল দিয়ে কেটলি ধুয়ে নিলেই দেখবেন, দাগ অনেকটাই পরিষ্কার হয়ে গিয়েছে। প্রয়োজনে এই পদ্ধতি এক-দু’বার পুনরাবৃত্তি করা যেতে পারে, যদি দাগ বেশি জমে থাকে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩১

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩১