ঢাকা , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ , ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাপ্তাই হ্রদের পানি বাড়ায় আবারও খুলল ১৬ জলকপাট ভারতের সঙ্গে করা ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ কঙ্গোতে স্কুলে অগ্নিকাণ্ডে নিহত অন্তত ২৪ ঘুমন্ত অবস্থায় স্ত্রী ও তিন মেয়েকে ইট দিয়ে থেঁতলে খুন শিশুর উচ্চতা কোন বয়স অবধি বাড়ে? বাড়বৃদ্ধি সঠিক অনুপাতে না হলে কী করবেন বাবা-মায়েরা? হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু পাবনায় বর্ষার পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু ক্যাসারলে রুটি নরম থাকে বটে, কিন্তু স্যাঁতসেঁতে হয়ে যায় বাষ্পে! যে পন্থায় শুষ্ক, তুলতুলে থাকবে নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ ধান ছাঁটাইকরণ বরাদ্দে অনিয়মের অভিযোগ সঠিক নয় ‘আত্মপরিচয় হারিয়ে ফেলছিলাম’: সমান্থা চারঘাটে গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ফুলবাড়ী সরকারি কলেজের ফরম পূরণের টাকা নিয়ে কর্মচারী উধাও, উৎকণ্ঠায় ৯১ শিক্ষার্থী কাদিরগঞ্জ গ্রেটার রোড জামে মসজিদ ও ঈদগাহ পরিদর্শনে রাসিক প্রশাসক রিটন নিয়ামতপুরে হাটের সরকারি জায়গায় স্থাপনা নির্মাণের অভিযোগ দেশের বাজারে শাওমি নিয়ে এলো রেডমি নোট ১৭ সিরিজ ‘ক্যাটরিনা শূন্য, ওর দ্বারা নাচ হবে না’ পদ্মার ঢলে বিপর্যস্ত রাজশাহীর চরাঞ্চল রাজশাহীতে শুরু সপ্তম জেলা কাব ক্যাম্পুরী

যুদ্ধ থামাতে তেহরানের সঙ্গে দ্রুত আলোচনায় বসতে চায় ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানি

  • আপলোড সময় : ১৫-০৬-২০২৫ ০৬:০৬:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৬-২০২৫ ০৬:০৬:১৮ অপরাহ্ন
যুদ্ধ থামাতে তেহরানের সঙ্গে দ্রুত আলোচনায় বসতে চায় ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানি ছবি: সংগৃহীত
পশ্চিম এশিয়ায় শান্তি ফেরাতে ইরানের সঙ্গে আলোচনায় বসতে চায় তিন ইউরোপীয় দেশ! জার্মানি, ফ্রান্স এবং ব্রিটেন দ্রুত ইরানের সঙ্গে বৈঠক করে সমাধানসূত্র বার করতে চায়। এমনটাই জানিয়েছেন জার্মানির পররাষ্ট্র মন্ত্রী জোহান ওয়েডফুল। তবে ওই বৈঠকের মূল আলোচ্য বিষয় যে শুধুমাত্র তেহরানের পারমাণবিক কর্মকাণ্ড, তা-ও স্পষ্ট করে দিয়েছেন তিনি।

জার্মান পররাষ্ট্র মন্ত্রী বর্তমান পশ্চিম এশিয়া সফরে ওমানে রয়েছেন। ইজরায়েল এবং ইরানের মধ্যে সংঘর্ষের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। জার্মানির সরকারি সংবাদমাধ্যম ‘এআরডি’কে তিনি জানান, ইজরায়েল এবং ইরানের মধ্যে সংঘর্ষ থামানোর চেষ্টা করছে জার্মানি। তাঁর বক্তব্য, আগেও গঠনমূলক আলোচনায় বসার সুযোগ পেয়েছিল তেহরান। কিন্তু সেই সুযোগ তারা কাজে লাগায়নি। তবে এখনও আলোচনায় বসার সময় রয়েছে বলে মনে করছেন তিনি। জোহান বলেন, “জার্মানি, ফ্রান্স এবং ব্রিটেন তৈরি আছে। আমরা চাই ইরান দ্রুত পারমাণবিক কর্মকাণ্ডের প্রসঙ্গে আলোচনায় বসুক। আশা করি তারা এই প্রস্তাব গ্রহণ করবে।”

তাঁর বক্তব্য, ইরান যাতে ইজরায়েল, পশ্চিম এশিয়া বা ইউরোপের জন্য কোনও বিপদ ডেকে না আনে, শান্তি প্রতিষ্ঠার জন্য তা নিশ্চিত প্রয়োজন। তিনি বলেন, “ইরান এবং ইজরায়েলের উপর সকল পক্ষের প্রভাব বিস্তার করতে হবে। একমাত্র তা হলেই এই সংঘর্ষ বন্ধ হবে।” বস্তুত, আন্তর্জাতিক বিধিনিষেধ ভেঙে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি চালানোর অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে। এরই মধ্যে গত শুক্রবার ইরানের পরমাণুকেন্দ্র লক্ষ্য করে হামলা চালায় ইজ়রায়েলি বাহিনী। প্রত্যাঘাত করে ইরানও।

ইরানের সন্দেহ, আমেরিকা ইজ়রায়েলকে সমর্থন করছে। সেই সন্দেহের থেকে আমেরিকা, ব্রিটেন এবং ফ্রান্সকেও হুঁশিয়ারি দিয়ে রেখেছে তারা। ইজ়রায়েলকে সাহায্য করে পশ্চিম এশিয়ায় থাকা আমেরিকা, ব্রিটেন এবং ফ্রান্সের সামরিক ঘাঁটিতেও হামলার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। পরমাণু চুক্তি নিয়ে আমেরিকার সঙ্গে ইরানের বৈঠকও ভেস্তে গিয়েছে। ইরান আগেই স্পষ্ট করে দিয়েছিল ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচিতে আমেরিকা রাজি না হলে পরমাণু চুক্তি করা হবে না। সে দেশের পররাষ্ট্র মন্ত্রী আব্বাস আরাগচি বলেছিলেন, ‘‘ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি স্থগিত রাখা জাতীয় স্বার্থের বিরোধী। ইরান কখনও সেই পথে হাঁটবে না।’’ এরই মধ্যে ইজরায়েলি হামলায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইরান যদি কোনও ভাবে আমেরিকার উপর হামলা চালানোর চেষ্টা করে, তা হলে ইরানকে ‘তছনছ’ করে দেওয়া হবে। যদিও ইরান জানিয়েছে, বাধ্য করা না হলে ইজরায়েলের সঙ্গে সংঘর্ষকে পশ্চিম এশিয়ার অন্য দেশে ছড়াতে চায় না তারা।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
পদ্মার ঢলে বিপর্যস্ত রাজশাহীর চরাঞ্চল

পদ্মার ঢলে বিপর্যস্ত রাজশাহীর চরাঞ্চল