ঢাকা , বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ , ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে মানব পাচার মামলায় মুখোমুখি বাংলাদেশি নাগরিক ১৭ বছর পর ভাত খেলেন ইনু মিয়া লালপুরে গৌরীপুর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা রাজশাহী মহানগরীর ৫৪ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা দেবে রাসিক হাত-পা বেঁধে ফ্রিজে থাকা মাছ-মাংস লুট করল ডাকাতদল মুরগি বিক্রির কথা বলে ডেকে এনে ছিনতাই গুরুদাসপুরে ৮ টাকার চা ফিরল ৫ টাকায় ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নিয়ামতপুরে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন পারমাণবিক অস্ত্রের সক্ষমতা ভয়াবহভাবে বাড়াচ্ছে উত্তর কোরিয়া ফুলবাড়ীতে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে বাংলা পহেলা বৈশাখ নববর্ষ উদযাপন দু’শতাধিক বছরের পুরনো ফুলবাড়ী মহদিপুর শিব-কালী-দুর্গা মন্দির চত্বরের মন্ডপ মেলায় নর-নারীদের মিলনমেলা ‘সরকার ১৮০ দিনের কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে’ রাণীশংকৈলে জামায়াত নেতা মহর আলী আর নেই জ্বালানি তেলের দাম নিয়ে যে বার্তা দিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা নিয়ামতপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নিয়ামতপুরে ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে পুলিশ সদস্যকে মারধর, গ্রেপ্তার ১ তানোরে বেইলী ব্রিজের বেহালদশা ঝুঁকি নিয়ে যাতায়াত মান্দায় পাচারকালে ৪৫ বস্তা সার আটক ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯

নোয়াখালীতে ৪০ লাখ টাকার অবৈধ জাল ও পলিথিন জব্দ

  • আপলোড সময় : ০৭-০৪-২০২৬ ০১:৪৬:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৪-২০২৬ ০১:৪৬:৫২ অপরাহ্ন
নোয়াখালীতে ৪০ লাখ টাকার অবৈধ জাল ও পলিথিন জব্দ নোয়াখালীতে ৪০ লাখ টাকার অবৈধ জাল ও পলিথিন জব্দ
নোয়াখালীর হাতিয়ায় কোস্ট গার্ডের যৌথ অভিযানে প্রায় ৪০ লাখ ৩৯ হাজার টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী জাল, কারেন্ট জাল ও নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার ওসখালী পুরাতন বাজার সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযান সূত্রে জানা যায়, সোমবার দুপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ডস্টেশন হাতিয়া ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে ওসখালী পুরাতন বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে  ২টি দোকান ও ৩টি গোডাউন তল্লাশি করে ৪০ লাখ ৩৯ হাজার টাকা মূল্যের ২৪ হাজার ২০০ মিটার কারেন্ট জাল, ১৫৮টি চায়না দুয়ারী জাল এবং ৪৮০ কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার করা হয়। এ সময় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ২ জন জাল ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো.আবুল কাশেম এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, জব্দকৃত অবৈধ জালসমূহ তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয় এবং নিষিদ্ধ পলিথিন মৎস্য অধিদপ্তরের মালখানায় জমা রাখা হয়েছে। দেশের মৎস্য সম্পদ ও পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
রাজশাহীতে অব: বিমান বাহিনী অফিসার সিকান্দারের মৃত্যুতে বাংলাদেশ সেনাবাহিনীর সম্মাননা প্রদান

রাজশাহীতে অব: বিমান বাহিনী অফিসার সিকান্দারের মৃত্যুতে বাংলাদেশ সেনাবাহিনীর সম্মাননা প্রদান