ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভূমি প্রশাসনে বড় ধরনের রদবদল, ৩৬ এসিল্যান্ডকে বদলি থাইল্যান্ডে নেমেই মার্কিন রণতরির দুই নাবিকের কাণ্ড মদিনার সব মসজিদে নারীদের পাঁচ ওয়াক্ত নামাজের সুযোগ ২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের শঙ্কা একজন দর্শক থাকলেও তার জন্য গান গেয়ে যাব: জেমস চাঁপাইনবাবগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যা করলেন স্বামী পাংশায় সন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল মায়ের পুত্রবধূকে ধর্ষণের মামলায় শ্বশুর গ্রেফতার বিলাসবহুল হোটেলগুলির শৌচাগারে কমোডের ঠিক পাশে ফোন ঝোলানো থাকে কেন? কারণ শুনে অবাক হবেন রাজশাহী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান মোহনপুর -রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর নেপালে নতুন করে বন্যার শঙ্কা! ধস নেমে এ বার প্রায় অবরুদ্ধ চৌলানি নদীর গতিপথ, উদ্বিগ্ন জলবিদ্যুৎ কেন্দ্রের কর্মীরা নেপালের সুড়ঙ্গ থেকে এ বার এক চিনা শ্রমিক উদ্ধার! ১০ দিন পর চারতলা বাড়ির ধ্বংসস্তূপে খোঁজ মিলল জীবিত মহিলার ‘বিগ বস্‌’ শুরুর আগেই মেজাজ হারালেন সালমান খান বাদশার সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে মুখ খুললেন ‘বিগ বস্‌ ২০’ প্রতিযোগী ঈশা আগামী ৫ দিন বৃষ্টির আভাস, যেসব অঞ্চলে হতে পারে ভারী বর্ষণ জ্বালানি সংকট: ভুক্তভোগীদের কাছে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ আল্লাহ নিশ্চয়ই ধৈর্যশীলদের সাথে আছেন: তানিয়া বৃষ্টি জানা গেলো ‘থ্রি ইডিয়টস’এর দেয়ালে লেখা ৫ সেপ্টেম্বরের রহস্য নাটোরের বাগাতিপাড়ায় ৪৫ টাকার চায়ের বিল নিয়ে সংঘর্ষ, আহত ১৩ নিয়ামতপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

সূর্যমুখী চাষে লাভের স্বপ্ন দেখছেন সিংড়ার জাকির

  • আপলোড সময় : ০৭-০৪-২০২৬ ১২:১৯:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৪-২০২৬ ১২:১৯:৫৯ অপরাহ্ন
সূর্যমুখী চাষে লাভের স্বপ্ন দেখছেন  সিংড়ার জাকির সূর্যমুখী চাষে লাভের স্বপ্ন দেখছেন সিংড়ার জাকির
মোঃ জাকির হোসেন একজন সফল কৃষক। ধান চাষের পাশাপাশি  বরই চাষ, পিয়ারা ও ড্রাগন চাষে সফল হওয়ার পর এবার তিনি অধিক লাভের স্বপ্ন দেখছেন সূর্যমুখী চাষে। সফল এই কৃষকের বাড়ি নাটোরের সিংড়া উপজেলার চামারী ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে।  

চলতি বছরে কৃষিপ্রণোদনার সহযোগিতায় বাড়ির কাছে ৫০ শতাংশ জায়গায় তিনি চাষ করেছেন সূর্যমুখীর।  প্রতি বিঘায় তার খরচ হয়েছে ৮ হাজার টাকা থেকে ৯ হাজার টাকা।  খরচ বাদে প্রতি বিঘায় ১০ হাজার টাকা লাভের আশা করছেন তিনি।

সরেজমিনে গিয়ে দেখা যায়, কৃষক জাকিরের বাড়ির পাশের ৫০শতাংশ জমিতে  অসংখ্য সূর্যমুখীর ফুল ফুটেছে। সবগুলো ফুলই সূর্যের দিকে মুখকরা। র্সূয যেদিকে যায় ফুলও সেই মুখি হয়।  সবুজ গাছে হলুদ সূর্যমুখী  ফুলে দৃষ্টিনন্দন সৌন্দর্যে সবার নজর কাড়ছে তার ক্ষেত। রাস্তার পাশ দিয়ে যারাই যাচ্ছেন একনজর দেখে মুগ্ধ হচ্ছেন সবাই।

কৃষক জাকির জানান, সূর্যমুখীর চাষ সরিষার মত হলেও সরিষার চেয়ে খরচ কিছুটা কম।  ৯০ থেকে ১০৫ দিনের ফসল এটি। তিনি জানান, চাষ থেকে শুরু করে দেড়  বিঘায় আমার খরচ হয়েছে ১২ হাজার টাকা। উপজেলা কৃষি প্রণোদনায় বীজ ও অন্যান্য সহযোগিতা পেয়েছি। আলহামদুলিল্লাহ ফলন ভালো হয়েছে। বিঘায় ৫ মণ ফলনের আশা করছি। দেড় বিঘায় ৭ মণের বেশি ফলন হবে বলেও আশা করছেন তিনি। তিনি আরো জানান, সূর্যমুখীর বীজ  বর্তমান বাজার ৩ হাজার ৫শ টাকার মত।  আবহাওয়া অনুকূল থাকলে আর ঠিকঠাক মত ফসল কেটে  করে ঘরে তুলতে পারলে  খরচ বাদে  দেড় বিঘায়  ১৫ হাজার টাকার বেশি লাভের আশা করছি। এর পর এই জমিতে ধান সহ আরো দুটি ফসলের চাষ হবে। আগামী বছরে এ ফসলের চাষ বাড়াবেন বলে আশা করছেন তিনি।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ খন্দকার ফরিদ জানান, বর্তমান বাজারে ভোজ্য তেলের চাহিদা মেটাতে সরিষার পাশাপাশি সূর্যমুখী চাষে আগ্রহ বাড়ছে কৃষকের। আমরা কৃষিপ্রণোনদা সহ সব ধরনের পরামর্শ ও সহযোগিতা দিয়ে কৃষকদের উদ্বুদ্ধ করছি। উপজেলায় পরীক্ষামূলক কিছু জায়গায় স্র্যূমুখীর চাষ হয়েছে। ভালো ফলন ও দামে লাভবান হবেন কৃষক।  আশা করছি সিংড়া উপজেলায় আগামীতে সূর্যমুখীর চাষ বাড়বে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে এসকাফ সিরাপ, ইয়াবা ও ট্যাপেন্টাডল  ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪

রাজশাহীতে এসকাফ সিরাপ, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪