ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার সিরাজদিখানে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধানের মিলে আটকে মারধরের দাবি গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১ অনুমতি না নিয়েই তাঁকে জোর করে চুম্বন শ্রেয়া ভয়াবহ দুর্ঘটনার পর যা বললেন বেকা নিকোলস অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা মুর্শিদাবাদে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩; আতঙ্কে অসুস্থ ২ শিক্ষিকা জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন সেরা অভিনেত্রীর পুরস্কার প্রেরন ইয়ামি ৪০ রানী নিয়ে নগ্ন গোসল করতেন এই রাজা নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা লালপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা রাণীনগরে পরিদর্শন কক্ষের উদ্বোধন, ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান গুরুদাসপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী তানোরে নারীসহ ৬ জনকে পিটিয়ে জখম

রাণীশংকৈলে দারগাপীরের ৭০ হাত লম্বা কবর ঘিরে রহস্যেঘেরা

  • আপলোড সময় : ০৭-০৪-২০২৬ ১২:১৫:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৪-২০২৬ ১২:১৫:৫৯ অপরাহ্ন
রাণীশংকৈলে দারগাপীরের ৭০ হাত লম্বা কবর ঘিরে রহস্যেঘেরা রাণীশংকৈলে দারগাপীরের ৭০ হাত লম্বা কবর ঘিরে রহস্যেঘেরা
শিয়ালগাজীর এই কবরস্থানটি এক লোকজ ঐতিহ্যের অংশ, যার সঠিক লিখিত ইতিহাস না থাকলেও মানুষের বিশ্বাস ও ভক্তিই এটিকে জীবন্ত করে রেখেছে। যা ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার লেহেম্বা ইউনিয়নের শিয়ালগাজী কবরস্থান স্থানীয়দের কাছে এক রহস্যময় ও আধ্যাত্মিক স্থান। এখানে অবস্থিত দারগাপীরের কবরে মানুষ সালাম দিয়ে রাস্তা পারাপার হচ্ছে। বিভিন্ন এলাকা থেকে আসা ধর্মপ্রাণ মুসল্লিরা। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, এই কবরটি প্রায় ৭০ হাত লম্বা, যা সাধারণ কবরের তুলনায় অস্বাভাবিক বড়। কবরটি এখনো লাল শালু কাপড় দিয়ে মোড়ানো রয়েছে, যা স্থানটির ধর্মীয় গুরুত্বকে আরও বাড়িয়ে দিয়েছে।

মানত ও বিশ্বাসের আলোকে প্রত্যক্ষদর্শী মুনছুর আলী জানান, দীর্ঘদিন ধরে এই দারগাপীরের কবরকে ঘিরে নানা অলৌকিক কাহিনী প্রচলিত রয়েছে। অনেকেই এখানে এসে মানত করেন এবং তাদের আশা পূরণ হয়েছে বলে দাবি করেন। ফলে দিন দিন এই স্থানে ভক্তদের আগমন বাড়ছে। মনছুর আলী আরো বলেন, সেবা যত্ন করলে অনেক কিছু পাওয়া যায়। আমি নিজেও পেয়েছি। যেমন পাশ্ববর্তী পুকুরে মাছ থাকে ,পীরের সেবা করলে মাছ পাওয়া যায়- না করলে পুকুরে মাছ পাওয়া যায় না।

গোগর বাজারের রবিউল ইসলাম বলেন, স্থানটিতে প্রায়ই মিলাদ, দোয়া ও ফাতেহা পাঠের আয়োজন করা হয়। বিশেষ করে নির্দিষ্ট দিনগুলোতে দূর-দূরান্ত থেকে মানুষ এসে এখানে ইবাদত করেন এবং রান্নাবান্না করে এখানে খেয়ে চলে যান। কবরের চারপাশে এক ধরনের নীরব ও আধ্যাত্মিক পরিবেশ বিরাজ করছে। তিনি দাবী করেন এই ধরনের ঐতিহাসিক ও ধর্মীয় স্থানগুলোর যথাযথ সংরক্ষণ প্রয়োজন। এতে করে ভবিষ্যৎ প্রজন্ম এই লোকজ ঐতিহ্য সম্পর্কে জানতে পারবে।

শিয়ালগাজী কবরস্থানের দারগাপীর শুধু একটি কবর নয়, এটি মানুষের বিশ্বাস, আস্থা ও গ্রামীণ সংস্কৃতির এক জীবন্ত প্রতীক। লিখিত ইতিহাসের বাইরে থেকেও এই স্থানটি আজ মানুষের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ