ঢাকা , মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ , ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তানোরের তালন্দ কলেজে ফের নিয়োগ বোর্ড স্থগিত জনমনে ক্ষোভ নানা আয়োজনে রাজশাহীতে সাঁওতাল বিদ্রোহ দিবস পালন উর্ফী জাভেদের ধর্ম পরিবর্তন নিয়ে তোলপাড় ঠাকুরগাঁওয়ে ৭ মাস ধরে ভাঙা কালভার্ট: বিকল্প পথে চলাচল, দুর্ঘটনার শঙ্কায় হাজারো মানুষ মাত্র ৫ মিনিটের টাবাটা করলেই চেহারা থাকবে ছিপছিপে দিনাজপুরের চিরিরবন্দরের জোড়া হত্যা মামলার প্রধান আসামিসহ ২ জন গ্রেফতার সিংড়ায় দুই ট্রাকের রেষারেষি: প্রাণ গেল অটোভ্যান চালকের সুপ্রিম কোর্টে ‘বড় জয়’ ট্রাম্পের! তবে ‘বড় ধাক্কা’ খেতে হল যৌন নির্যাতনের মামলায় তানোরে লক্ষ্যমাত্রা অনুযায়ী ধান সংগ্রহ অভিযান সম্পন্ন হতে চলেছে ঠাকুরগাঁওয়ে পাচারের আগেই উদ্ধার ১১৫ কেজির বিরল বিষ্ণুমূর্তি, মূল্য প্রায় সাড়ে ৩ কোটি টাকা; গ্রেপ্তার-২ জুনে বিদ্যুৎ বিল বেশি এলে যা করবেন রাণীনগরে ৪০লিটার মদ ও ট্যাপেন্টাডলসহ দুইজন আটক বায়তুল মামুর জামে মসজিদের ফলক উন্মোচন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাসিক প্রশাসক ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস রুয়েটে ‘মডার্ন ইঞ্জিনিয়ারিং ট্রেনিং সিস্টেম, ল্যাবরেটরি ডেভেলপমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রি সলিউশন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত রাণীশংকৈলে টেকসই কৃষি বিষয়ে কৃষক সম্মেলন ​কর বৃদ্ধি ছাড়াই রাসিকের হাজার কোটি টাকার বাজেট ঘোষণা সিংড়া কলম ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান মোহনপুরে ৩৭০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ফ্রান্সের ফেত দ্য লা মিউজিক উৎসবে তরুণীদের মাদক খাইয়ে ধর্ষণ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল পাচারকালে ভ্রাম্যমান আদালতে কারাদণ্ড ও জরিমানা

  • আপলোড সময় : ০৬-০৪-২০২৬ ০৮:৪১:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৪-২০২৬ ০৮:৪১:৪৯ অপরাহ্ন
ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল পাচারকালে ভ্রাম্যমান আদালতে কারাদণ্ড ও জরিমানা ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল পাচারকালে ভ্রাম্যমান আদালতে কারাদণ্ড ও জরিমানা
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ও হরিপুর উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল পাচারের সময় আসাদুল ইসলাম ওরফে মামুন নামে এক ব্যক্তিকে ৩ মাসের কারাদণ্ড ও১০ হাজার টাকা জরিমানা এবং  রঞ্জু ইসলাম নামে এক ব্যাক্তিকে ২ হাজার টাকা ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালত  পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আজহার হোসেন। 

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রাণীশংকৈল ও হরিপুর এলাকায় একটি চক্র অবৈধভাবে জ্বালানি তেল সংগ্রহ ও পাচারের সঙ্গে জড়িত রয়েছে। মঙ্গলবার(৬ এপ্রিল) স্থানীয়দের সন্দেহ হলে তারা একটি যানবাহন তল্লাশি চালায়।এ সময় প্রায় ১হাজার লিটার পেট্রোল ও ১৫শত লিটার ডিজেল অবৈধভাবে পাচারের প্রস্তুতিকালে আসাদুল ইসলাম ওরফে মামুন ও তাঁর সহযোগী রঞ্জু ইসলামকে হাতেনাতে আটক করা হয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে তাকে হেফাজতে নেয় এবং জব্দকৃত জ্বালানি তেলসহ থানায় নিয়ে যায়।

স্থানীয়দের অভিযোগ, আটক আসাদুল ওরফে মামুন ও তাঁর সহযোগী রঞ্জু এলাকায় সক্রিয় একটি তেল সিন্ডিকেটের অন্যতম হোতা। দীর্ঘদিন ধরে বিভিন্ন উপায়ে জ্বালানি তেল সংগ্রহ করে অবৈধভাবে সরিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এতে সাধারণ ভোক্তারা প্রায়ই জ্বালানি সংকটে পড়ছেন বলে জানান এলাকাবাসী। এলাকাবাসীর এমন তৎপরতায় অবৈধ তেল পাচার চক্রের বিরুদ্ধে বড় ধরনের পদক্ষেপ নেওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে বলে মনে করছেন সচেতন মহল। তারা দ্রুত তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমানুল্লাহ আল বারী জানায়, আটক দুই  ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শেষে ভ্রাম্যমান আদালতে দেওয়া হয়েছে। 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নানা আয়োজনে রাজশাহীতে সাঁওতাল বিদ্রোহ দিবস পালন

নানা আয়োজনে রাজশাহীতে সাঁওতাল বিদ্রোহ দিবস পালন