ঢাকা , বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ , ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণশুনানিতে মানুষের কথা শুনছেন রাজশাহী জেলা প্রশাসক খাতা চ্যালেঞ্জে ইংরেজি-মুখী শিক্ষার্থীরা, রাজশাহীতে আবেদন ৯৮৭১০ হরিয়ান রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেনের ওয়াগন থেকে তেল চুরির অভিযোগ জেলবন্দি ইমরান খানকে ৪৮ ঘণ্টার মধ্যে হাসপাতালে পাঠাতে হবে! নির্দেশ দিল পাক সুপ্রিম কোর্ট সল্টলেকের গেস্ট হাউসে তরুণীকে ধর্ষণ! গোপনে বাগ্‌দান সারলেন আয়শা খান এ বার সইফ আলি খানের সঙ্গে জুটিতে দেখা যাবে কিয়ারা আডবাণীকে ইদের ময়দানে মুখোমুখি সালমান-প্রভাস, ২০২৭-এর বক্সঅফিসে বড় লড়াইয়ের ইঙ্গিত! রামেক হাসপাতালে অনিয়ম-অব্যবস্থাপনার অভিযোগ, ৯ দফা দাবি ছাত্রদলের বদলগাছীতে চায়না দুয়ারী জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর আদর্শ জীবন বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর আদর্শ জীবন গুরুদাসপুরে সার ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা চারঘাট সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ ও মাদকসেবনের সিরাপ জব্দ ঠাকুরগাঁওয়ে পুলিশের অভিযানে সাড়ে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার,গ্রেপ্তার-২ পরকীয়ার অভিযোগে নারীকে ইউপি চেয়ারম্যানের জুতাপেটা, ভিডিও ভাইরাল ‘খাসি না পেয়ে বিয়ে ভাঙা’ সেই জুনায়েদ ২৪ ঘণ্টার মধ্যে বিয়ে করে যা বললেন মাদকবিরোধী অভিযান জোরদার ও হয়রানিমুক্ত পুলিশি সেবা নিশ্চিতে এএসআইদের নির্দেশনা ফেনীতে প্রতিবন্ধী নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩ মহানগরজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার -৫

হরমুজ প্রণালি খোলা নিয়ে ইরানের কঠোর অবস্থান, অস্থায়ী যুদ্ধবিরতিতে রাজি নয়

  • আপলোড সময় : ০৬-০৪-২০২৬ ০৪:২২:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৪-২০২৬ ০৪:২২:৫৫ অপরাহ্ন
হরমুজ প্রণালি খোলা নিয়ে ইরানের কঠোর অবস্থান, অস্থায়ী যুদ্ধবিরতিতে রাজি নয় ছবি: সংগৃহীত
অস্থায়ী যুদ্ধবিরতির বিনিময়ে হরমুজ প্রণালি পুনরায় খুলতে রাজি নয় ইরান—এমনটাই জানিয়েছেন দেশটির এক ঊর্ধ্বতন কর্মকর্তা। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, তেহরান মনে করছে স্থায়ী যুদ্ধবিরতির ক্ষেত্রেও ওয়াশিংটনের যথেষ্ট প্রস্তুতি নেই।

ওই কর্মকর্তা জানান, পাকিস্তানের পক্ষ থেকে তাৎক্ষণিক যুদ্ধবিরতির একটি প্রস্তাব ইরান পেয়েছে এবং সেটি বর্তমানে পর্যালোচনায় রয়েছে। তবে কোনো নির্দিষ্ট সময়সীমার চাপ মেনে সিদ্ধান্ত নিতে ইরান প্রস্তুত নয় বলেও তিনি স্পষ্ট করেন।

এর আগে, রোববার (৫ এপ্রিল) ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) নৌবাহিনী এক বিবৃতিতে জানায়, হরমুজ প্রণালি আর আগের অবস্থায় ফিরে যাবে না—বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ক্ষেত্রে।

বিবৃতিতে আরও বলা হয়, পারস্য উপসাগর অঞ্চলে ‘নতুন ব্যবস্থা’ বাস্তবায়নের লক্ষ্যে ইরান এখন সামরিক প্রস্তুতির শেষ ধাপে রয়েছে।

উল্লেখ্য, কয়েকদিন আগে ইরানের পার্লামেন্টারি কমিটিতে একটি খসড়া আইন অনুমোদন করা হয়, যেখানে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ওপর ট্রানজিট ফি আরোপের প্রস্তাব রাখা হয়েছে। এই প্রেক্ষাপটেই নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পদত্যাগ দাবি, জরুরি সভায় নানা অভিযোগ

রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পদত্যাগ দাবি, জরুরি সভায় নানা অভিযোগ