ঢাকা , সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ , ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীর উন্নয়নে কাজ চলছে, ২৩ নম্বর ওয়ার্ডের সমস্যাও পর্যায়ক্রমে সমাধান হবে: রাসিক প্রশাসক রিটন রাজশাহী চেম্বারের নতুন পরিচালনা পর্ষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত মাইক বাজিয়ে আ.লীগের স্লোগান, পুলিশ দেখে পালালো যুবক চট্টগ্রামে বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম টি-টোয়েন্টি আজ, বৃষ্টির শঙ্কা রাউজানে তিন দিনের ব্যবধানে আবারও গুলি করে হত্যা, নিহত বিএনপি কর্মী নাছির উদ্দিন এসএসসি পরীক্ষার হলে খোঁচাখুঁচিতে বিপাকে মেধাবীরা, মনোযোগ নষ্টের অভিযোগ নোয়াখালীতে বজ্রপাতে ব্যবসায়ীর মৃত্যু সোনাদিঘি জামে মসজিদের সম্প্রসারণ ও আধুনিকায়নের লক্ষ্যে পরিদর্শনে রাসিক প্রশাসক রাজশাহীতে মোটর শ্রমিকদের মানববন্ধন, ইউনিয়ন কমিটি বাতিল ও নির্বাচনের দাবি বোয়ালিয়া মডেল থানার ওসিকে প্রত্যাহারের দাবিতে রাজশাহীতে মানববন্ধন হাম-রুবেলা টিকাদান বাস্তবায়নে রাসিকের স্বাস্থ্য বিভাগের সুপারভাইজারদের সাথে মতবিনিময় তানোরের কৃষকের সামনে চতুর্মুখী সংকট বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিশ্ব মেধাস্বত্ব দিবস-২০২৬ পালিত নোয়াখালীতে প্রকাশ্য জুয়ার আসরে ডিবির অভিযান, গ্রেপ্তার ৩ নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু রাজশাহী মহাগরীর ৭নং ওয়ার্ডে আলোচনা সভা অনুষ্ঠিত নোয়াখালীতে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ প্রচন্ড তাপপ্রবাহে ঝরছে কাঁচা আম

আরও ৩৬ দেশের নাগরিকদের জন্য দরজা বন্ধ করতে পারে আমেরিকা!

  • আপলোড সময় : ১৫-০৬-২০২৫ ০৫:১৫:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৬-২০২৫ ০৫:১৫:৫৯ অপরাহ্ন
আরও ৩৬ দেশের নাগরিকদের জন্য দরজা বন্ধ করতে পারে আমেরিকা! ফাইল ফটো
আরও ৩৬ দেশের জন্য দরজা বন্ধ করতে পারে আমেরিকা। সেই নিয়ে চিন্তাভাবনা করছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। এমনটাই বলছে সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট। আমেরিকার বিদেশ দফতরের একটি মেমো উদ্ধৃত করে এই কথা জানিয়েছে তারা। চলতি মাসের শুরুতে ১২টি দেশের নাগরিকের আমেরিকায় প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করেছে ট্রাম্প প্রশাসন। আংশিক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আরও সাত দেশের উপর। এ বার সেই তালিকা দীর্ঘ হতে পারে। যদিও এই নিয়ে হোয়াইট হাউস কোনও মন্তব্য করেনি বলে জানিয়েছে দ্য ওয়াশিংটন পোস্ট।

নতুন যে দেশগুলির নাগরিকের আমেরিকায় আসার বিষয়ে নিষেধাজ্ঞা চাপাতে পারে ট্রাম্প প্রশাসন, তার মধ্যে ২৫টি আফ্রিকা মহাদেশের। আমেরিকার সঙ্গী বলে পরিচিত মিশর, জিবুতিও রয়েছে তালিকায়। মধ্য এশিয়া, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কয়েকটি দ্বীপরাষ্ট্রের উপরেও এই নিষেধাজ্ঞা চাপতে চলেছে। এই দেশগুলি আদতে গরিব রাষ্ট্র। অভিযোগ, সেখান থেকে প্রায়ই নাগরিকেরা আমেরিকায় প্রবেশ করে অবৈধ ভাবে সেখানে থেকে যান। দ্য ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন বলছে, ওই মেমোয় সই রয়েছে আমেরিকার বিদেশ দফতরের সচিব মার্কো রুবিয়োর। যে দেশগুলির উপর নতুন করে নিষেধাজ্ঞা চাপাতে চলেছে আমেরিকা, সেখানকার রাষ্ট্রদূতের কাছে শনিবার মেমোটি পাঠানো হয়েছে বলেও খবর। তালিকায় থাকায় দেশগুলিকে ৬০ দিন সময় দিয়েছে আমেরিকা। তার মধ্যে তাদের জানাতে হবে যে, আমেরিকার দেওয়া ‘মানদণ্ড এবং শর্ত’ তারা গ্রহণ করবে কি না। আগামী বুধবার সকালের মধ্যে জানাতে হবে, এই বিষয়ে প্রাথমিক ভাবে তারা কী পদক্ষেপ করতে চলেছে।

আমেরিকার প্রশাসন সূত্রে খবর, সে দেশে প্রবেশের জন্য বেশ কিছু ‘মানদণ্ড’ স্থির করা হয়েছে। যাদের উপর নিষেধাজ্ঞা চাপানোর কথা ভাবা হচ্ছে, তাদের অনেকেই সেই ‘মানদণ্ড’ মানতে ব্যর্থ। এই দেশগুলির মধ্যে বেশ কয়েকটিতে নাগরিকদের বৈধ পরিচয়পত্র দেওয়ার মতো কোনও কেন্দ্রীয় সরকারই নেই। কিছু দেশে আবার পরিচয়পত্র দেওয়া নিয়ে জালিয়াতি হয়, বলছে ট্রাম্প প্রশাসনের একটি সূত্র। আরও অভিযোগ, ওই দেশগুলির কিছু নাগরিক আমেরিকায় বিপুল অর্থ বিনিয়োগ করে নাগরিকত্ব কেনেন। তার পরে অপরাধে জড়িয়ে পড়েন। ওই ৩৬টি দেশ ট্রাম্প প্রশাসনের এই সব ‘শর্ত’ যদি না মানে, তবে তাদের উপর কবে থেকে নিষেধাজ্ঞা চাপানো হবে, তা স্পষ্ট নয়।

মেমোয় যে দেশগুলির নাম রয়েছে, সেগুলি হল— অ্যাঙ্গোলা, অ্যান্টিগুয়া, বারবুদা, বেনিন, ভুটান, বুরকিনা ফাসো, কাবো ভার্দ, কম্বোডিয়া, ক্যামেরুন, ডেমোক্র্যাটিক রিপাবলিক অফ কঙ্গো, জিবুতি, ডোমিনিকা, ইথিওপিয়া, মিশর, গাবন, গাম্বিয়া, ঘানা, আইভরি কোস্ট, কিরঘিজস্তান, লাইবেরিয়া, মালাওয়ি, মরিশানিয়া, নাইজ়ার, নাইজেরিয়া, সেন্ট কিটস, নেভিস, সেন্ট লুসিয়া, সাও টম এবং প্রিন্সিপ, সেনেগাল, সাউথ সুদান, সিরিয়া, তানজ়ানিয়া, টোঙ্গা, টুভালু, উগান্ডা, ভানুয়াতু, জ়াম্বিয়া, জ়িম্বাবোয়ে।

এর আগে দেশকে ‘সুরক্ষিত রাখতে’ ১২টি দেশের নাগরিকদের আমেরিকায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেন ট্রাম্প। আফগানিস্তান, ইরান, মায়ানমার, চাদ, কঙ্গো, ইকুয়েটরিয়াল গিনি, ইরিত্রিয়া, হেটি, লিবিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেনের নাগরিকদের উপরে এই নিষেধাজ্ঞা চাপানো হয়েছে। এ ছাড়াও আংশিক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আরও সাতটি দেশের নাগরিকদের উপরে। সেগুলি হল— ভেনেজ়ুয়েলা, বুরুন্ডি, কিউবা, লাওস, সিয়েরা লিয়ন, টোগো এবং তুর্কমেনিস্তান। প্রসঙ্গত, প্রথম দফায় প্রেসিডেন্ট থাকাকালীন ইরান ও আফগানিস্তান-সহ বেশ কয়েকটি দেশের নাগরিকদের আমেরিকায় প্রবেশ নিষিদ্ধ করেছিলেন ট্রাম্প।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর উন্নয়নে কাজ চলছে, ২৩ নম্বর ওয়ার্ডের সমস্যাও পর্যায়ক্রমে সমাধান হবে: রাসিক প্রশাসক রিটন

নগরীর উন্নয়নে কাজ চলছে, ২৩ নম্বর ওয়ার্ডের সমস্যাও পর্যায়ক্রমে সমাধান হবে: রাসিক প্রশাসক রিটন