ঢাকা , মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ , ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাম কাপুরকে বিছানায় শোওয়ার বোল্ড অফার শ্রেয়ার! কোয়েল মল্লিকের ইস্তফা ঘিরে জল্পনা, আমেরিকায় পরিবারের সঙ্গে ছুটিতে অভিনেত্রী রাসিক প্রশাসকের সঙ্গে জিপিও কর্মচারী ইউনিয়নের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ নগরীতে ইয়াবা-হেরোইন-গাঁজা নারীসহ ৫ মাদক কারবারি গ্রেফতার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উপলক্ষে গণবিজ্ঞপ্তি নগরীর কাশিয়াডাঙ্গায় বিপুল পরিমান ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি আবুল গ্রেফতার জাপান ম্যাচের আগে বর্ণবিদ্বেষ নিয়ে মুখ খুললেন ভিনিসিয়াস, বিশ্বকাপে খেলতে পেরে স্বপ্নপূরণ হয়েছে ব্রাজ়িল ফুটবলারের রাতযাপনের পর চলে যেতে বলায় প্রেমিকার ছুরিকাঘাতে যুবক নিহত ঘুমন্ত স্বামীর স্পর্শকাতর অঙ্গ কেটে দিলেন স্ত্রী পরকীয়ার জেরে স্বামীকে গলা কেটে হত্যা, চাপাতি-ছুরিসহ স্ত্রী গ্রেপ্তার নোয়াখালীতে শিশুকে ধর্ষণচেষ্টা মাদরাসাশিক্ষকের, জুতার মালা পরিয়ে ঘোরালো জনতা প্রেমিকের সহায়তায় সাবেক স্বামীকে জিম্মি করলেন তরুনী বিবস্ত্র ও রক্তাক্ত অবস্থায় উদ্ধার তরুণী ঠাকুরগাঁওয়ের হরিপুরে যাদুরাণী আদর্শ মহাবিদ্যালয়ে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ঘাসিগ্রামে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভায় চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা মালেকের ১৮ দিনের সন্তানকে হত্যার দায়ে মায়ের ১৩ বছরের কারাদণ্ড সিংড়ায় "ওয়ান চাইল্ড' ওয়ান ট্রি" কর্মসূচির আওতায় ক্ষিদ্রবড়িয়া স্কুলে বৃক্ষরোপণ কেশরহাট বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক পদে মহসিন আলীর মনোনয়নপত্র সংগ্রহ ঠাকুরগাঁওয়ে মাদকসহ মামা-ভাগিনা গ্রেফতার জার্মানিতে গোলাগুলিতে নিহত অন্তত ৫

মদ্যপান করলেও শরীরের ক্ষতি হবে না! টিপস দিলেন খোদ চিকিৎসক

  • আপলোড সময় : ০৬-০৪-২০২৬ ০৩:১৫:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৪-২০২৬ ০৩:১৫:৫১ অপরাহ্ন
মদ্যপান করলেও শরীরের ক্ষতি হবে না! টিপস দিলেন খোদ চিকিৎসক প্রতিকী ছবি
উইকএন্ড মানেই পার্টি, আর পার্টি মানেই মদ—এই চেনা সমীকরণের মাঝে সতর্কবার্তা দিলেন ক্যানসার বিশেষজ্ঞ ডা. বর্তিকা বিষ্বানি। তাঁর স্পষ্ট বক্তব্য, “মদ একেবারে না খাওয়াই ভাল, কিন্তু যারা সোশ্যাল ড্রিঙ্কার, অন্তত কিছু ভুল যেন না করেন।”

সম্প্রতি একটি ভিডিওতে তিনি পাঁচটি বড় ভুলের কথা তুলে ধরেছেন, যা মদ্যপানের সময় এড়ানো অত্যন্ত জরুরি। তাতে মদ খেলেও ক্ষতি হওয়ার ঝুঁকি খানিকটা এড়ানো যাবে।

প্রথমেই ‘বিঞ্জ ড্রিঙ্কিং’ নিয়ে সতর্ক করেছেন চিকিৎসক। অল্প সময়ের মধ্যে অতিরিক্ত মদ্যপান করলে শরীরে তৈরি হয় অ্যাসিট্যালডিহাইড —যা লিভারের জন্য বিষাক্ত। এটি ‘গ্রুপ ওয়ান কার্সিনোজেন’ অর্থাৎ ক্যানসারের ঝুঁকি বাড়ায়। এর ফলে মাথাব্যথা, বমি, ঘাম, মাথা ঘোরা ও হার্টবিট বেড়ে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে।

দ্বিতীয়ত, মদের সঙ্গে ধূমপান একেবারেই না করার পরামর্শ দিয়েছেন তিনি। বলছেন, “এ দু’টি একসঙ্গে নিলে প্রভাব যোগ হয় না, গুণিতক হারে বাড়ে।” ফলে স্বাস্থ্যের ঝুঁকি প্রায় ২১ গুণ পর্যন্ত বেড়ে যেতে পারে। একই সতর্কতা ‘ভেপিংয়ে’র ক্ষেত্রেও প্রযোজ্য—এটিও সমান ক্ষতিকর।

তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয় হল খালি পেটে মদ্যপান। অনেকেই অভ্যাসবশত বা ‘সহ্যশক্তি’ দেখাতে গিয়ে খালি পেটে মদ খান, যা শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। এতে শরীরে অ্যালকোহল দ্রুত শোষিত হয়, ফলে ক্ষতির আশঙ্কা বহুগুণ বেড়ে যায়।

চতুর্থত, একাধিক ধরনের মদ মেশানো নিয়েও সতর্ক করেছেন ডা. বিষ্বানি। এতে অনেক সময় কতটা অ্যালকোহল নেওয়া হচ্ছে, তার হিসেব থাকে না। ফলে শরীরে বেশি পরিমাণে অ্যাসিট্যালডিহাইড তৈরি হয়, যা পরের দিনের হ্যাংওভার তো বাড়ায়ই, পাশাপাশি দীর্ঘমেয়াদি ক্ষতির ঝুঁকিও বাড়ায়।

সবশেষে তাঁর বার্তা, পার্টি করুন, আনন্দ করুন, কিন্তু সীমা বুঝে। কারণ আনন্দের মুহূর্ত যেন শেষ পর্যন্ত হাসপাতালের ইমার্জেন্সি-তে না গড়ায়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ইয়াবা-হেরোইন-গাঁজা নারীসহ ৫ মাদক কারবারি গ্রেফতার

নগরীতে ইয়াবা-হেরোইন-গাঁজা নারীসহ ৫ মাদক কারবারি গ্রেফতার