ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার সিরাজদিখানে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধানের মিলে আটকে মারধরের দাবি গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১ অনুমতি না নিয়েই তাঁকে জোর করে চুম্বন শ্রেয়া ভয়াবহ দুর্ঘটনার পর যা বললেন বেকা নিকোলস অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা মুর্শিদাবাদে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩; আতঙ্কে অসুস্থ ২ শিক্ষিকা জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন সেরা অভিনেত্রীর পুরস্কার প্রেরন ইয়ামি ৪০ রানী নিয়ে নগ্ন গোসল করতেন এই রাজা নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা লালপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা রাণীনগরে পরিদর্শন কক্ষের উদ্বোধন, ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান গুরুদাসপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী তানোরে নারীসহ ৬ জনকে পিটিয়ে জখম

ইরানের বিশ্বকাপ খেলা নির্ভর করছে ফিফার সিদ্ধান্তের ওপর

  • আপলোড সময় : ০৬-০৪-২০২৬ ০৩:০১:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৪-২০২৬ ০৩:০১:১৯ অপরাহ্ন
ইরানের বিশ্বকাপ খেলা নির্ভর করছে ফিফার সিদ্ধান্তের ওপর ছবি: সংগৃহীত
আসন্ন ফুটবল বিশ্বকাপে ইরানের খেলা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। যুক্তরাষ্ট্র থেকে নিজেদের ম্যাচগুলো মেক্সিকোতে সরিয়ে নিতে ফিফাকে অনুরোধ করেছে ইরান ফুটবল ফেডারেশন (আইএফএফ)। এই অনুরোধ ফিফা প্রত্যাখ্যান করলে ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়তে পারে।

রোববার (৫ এপ্রিল) তুরস্কের আনাদোলু সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে ইরানের ক্রীড়ামন্ত্রী আহমাদ দোনিয়ামালি জানান, ইরান ফুটবল ফেডারেশন (আইএফএফ) ইতোমধ্যে ফিফার কাছে এই অনুরোধ জানিয়েছে, তবে এখনো কোনো সাড়া পাওয়া যায়নি। তিনি বলেন, ‘আমাদের অনুরোধ গ্রহণ করা হলে বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিশ্চিত হবে।’

বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও ক্রীড়ামন্ত্রী দোনিয়ামালি জানান, দলের প্রস্তুতি অব্যাহত রয়েছে এবং খেলোয়াড়রা বিশ্বকাপের জন্য প্রস্তুত থাকবে। তবে তিনি বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে ইরানের ম্যাচ খেলার সম্ভাবনা খুবই কম। তবে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চয়তা পেলে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।’

আগামী ১১ জুন পর্দা উঠবে এবারের ফুটবল বিশ্বকাপের। সূচি অনুযায়ী, ইরান তাদের প্রথম ম্যাচে ১৬ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে। এরপর ২২ জুন একই ভেন্যুতে বেলজিয়ামের বিপক্ষে খেলবে এবং ২৬ জুন সিয়াটলে তাদের শেষ গ্রুপ ম্যাচ অনুষ্ঠিত হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ